• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আজ এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা কেন্দ্রজুড়ে এসএমপি’র নির্দেশনা শেষ দিকে মন্ত্রীরাও হাসিনার কাছাকাছি যেতে পারতেন না : টাইম টিভিকে ড. মোমেন জুড়ীতে প্রধানশিক্ষক নিখোঁজ,মোটরসাইকেল ও জামা কাপড় উদ্ধার হাম-রুবেলা টিকাদান জোরদার করেছে সরকার: বাণিজ্যমন্ত্রী খাল খননের ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন: শ্রমমন্ত্রী চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৫ কৃষকের এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল ‎ বর্তমান যুগে কসমের কাফফারা কিভাবে আদায় করতে হয়? ৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেল যাতায়াত খরচ সিলেটে বিদ্যুৎ সং ক ট, বিপাকে ১২ লাখ গ্রাহক ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন করছে জামায়াতে ইসলামী সৌদি আরবে পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট এবারও হরমুজ পার হতে পারল না ‘বাংলার জয়যাত্রা’ শিশু হাসপাতাল ও পেট্রোল পাম্প পরিদর্শন করলেন জামায়াত আমির জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ায় হামের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে: প্রধানমন্ত্রী ৩০ দিন ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে

হাউজবোটে হয়রানি, পর্যটকদের সতর্ক থাকার বার্তা প্রশাসনের

Reporter Name / ২৩৯ Time View
Update : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
হাউজবোট

70

সুনামগঞ্জ: পর্যটকবাহী হাউজবোটে বিভিন্ন সেবা গ্রহণে হয়রানির অভিযোগের প্রেক্ষিতে পর্যটকদের সতর্ক থাকার বার্তা দিয়েছে জেলা প্রশাসন। এছাড়াও হাউজবোটে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে বা প্রতারণার শিকার হলে দ্রুত জেলা প্রশাসন এবং আইন—শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হয়।

মঙ্গলবার (১০ জুন) দুপুরে জেলা প্রশাসনের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত সতর্ক বার্তা দেওয়া হয়।

উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সুনামগঞ্জ জেলায় ভ্রমণে আসা পর্যটকগণ কর্তৃক পর্যটকবাহী হাউজবোটে বিভিন্ন সেবা গ্রহণে হয়রানির অভিযোগ পাওয়া যাচ্ছে। হাউজবোটগুলো বিভিন্ন পর্যটন স্পটের বুকিং গ্রহণ করে কিন্তু যাত্রীদের প্রতিশ্রুত সেবা প্রদান করেন না এবং যান্ত্রিকত্রুটির নাম করে নির্ধারিত পর্যটন স্পটে নিয়ে যান না। পাশাপাশি বিভিন্ন সময়ে অতিরিক্ত আর্থিক সুবিধা গ্রহণ করে চুক্তি লঙ্ঘন করছেন মর্মে প্রতারণার তথ্যও রয়েছে।

উদাহরণস্বরূপ আমাদের কাছে অভিযোগ রয়েছে Ullash Travel (উল্লাস ট্রাভেল) পরিচালিত ‘হাওরডিঙ্গি’ হাউজবোটে পর্যটকগণকে বিভিন্ন সময়ে প্রতিশ্রুত সেবা দেওয়া হয়নি। প্রাপ্ত অভিযোগগুলোর মধ্যে রয়েছে- ‘হাওরডিঙ্গি’ কর্তৃপক্ষ সময়মত যাত্রা শুরু এবং নির্ধারিত আনুষাঙ্গিক সেবা যেমন—বিদ্যুৎ, আবাসন, স্যানিটেশন সেবা প্রদান করেন নি। এমনকি যান্ত্রিক ত্রুটির নামে যাত্রীদের হাউজবোটে নিরাপত্তাহীন অবস্থায় রেখেই হাউজবোট কর্তৃপক্ষ অন্যত্র চলে যাওয়া।

এমতাবস্থায়, Ullash Travel উল্লাস ট্রাভেল পরিচালিত “হাওরডিঙ্গি” হাউজবোটসহ — অন্যান্য হাউজবোটে ভ্রমণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করার জন্য পর্যটকদের অনুরোধ করা হলো। এছাড়াও হাউজবোটে কোন অনিয়ম পরিলক্ষিত হলে বা প্রতারণার স্বীকার হলে দ্রুত জেলা প্রশাসন এবং আইন—শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ করার জন্য পরামর্শ প্রদান করা হলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd