• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে ড. নুরুল ইসলাম বাবুল—নতুন সমীকরণের ইঙ্গিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামায়াত মনোনীত ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেন ৫ সেপ্টেম্বর লংমার্চ, লক্ষাধিক মানুষের সমাগমের প্রস্তুতি শাবিপ্রবিতে ভর্তিতে শীর্ষে চট্টগ্রাম-ঢাকা, তৃতীয় সিলেট সিলেটের পথে পল্লব, সাথে থানাপুলিশ দিরাইয়ে খুনের পর প্রতিপক্ষের বাড়িঘরে ব্যাপক তাণ্ডব ও লুটপাট, ঘরছাড়া অর্ধশত পরিবার সিলেট মহানগর আ. লীগের সাধারণ সম্পাদক জাকির গ্রেপ্তারের গুঞ্জন, যা জানা গেল হবিগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের অভিযোগ, বিজিবি বলছে ‘চোরাকারবারিদের গুলিতে’ কমলগঞ্জে বিএসএফের পুশইন করা দুই নারীসহ ৩ বাংলাদেশি আটক মজুরি বাড়ানোসহ ৫ দফা দাবিতে বড়লেখায় চা শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার : প্রতিমন্ত্রী নুর ২০ হাজার টাকা নিয়ে বিরোধ, হবিগঞ্জে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট বোন নিহত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী হচ্ছেন নুরুল ইসলাম বাবুল স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি সংসদ ভবনের সামনে ছিনতাই, রিকশা থেকে পড়ে প্রাণ গেল শিক্ষিকার সিলেটসহ ৮ জেলায় যে সময়ে হবে ভ য়া ব হ লোডশেডিং ছাতক উত্তর উপজেলা তালামীযের কৃতি সংবর্ধনা সম্পন্ন দেশ ও জাতির কল্যাণে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে দক্ষিণ সুরমায় হবে পূর্ণাঙ্গ স্টেডিয়াম নবীগঞ্জে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে স্কুল সহকারী ও দপ্তরীর করুণ মৃত্যু

সিলেটসহ ৮ জেলায় যে সময়ে হবে ভ য়া ব হ লোডশেডিং

Reporter Name / ৯ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

15

দেশে বিদ্যুতের ঘাটতি অব্যাহত থাকায় আজ শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যার পিক সময়ে সারা দেশে সর্বোচ্চ ২ হাজার ৭০৩ মেগাওয়াট লোডশেডিং হতে পারে। এর মধ্যে সবচেয়ে বেশি লোডশেডিংয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে ঢাকা অঞ্চলে। এ অঞ্চলে সন্ধ্যার পিক সময়ে ৬৯৮ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হতে পারে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন অঞ্চলেই আজ সন্ধ্যায় বিদ্যুতের ঘাটতির কারণে লোডশেডিংয়ের চাপ থাকবে।

পিজিসিবির তথ্য বলছে, সন্ধ্যার পিক সময়ে ঢাকায় ৬৯৮ মেগাওয়াট লোডশেডিংয়ের আশঙ্কা রয়েছে। এরপর ময়মনসিংহ ও খুলনা অঞ্চলে ৩৫০ মেগাওয়াট করে লোডশেডিং হতে পারে। কুমিল্লায় ৩১৫, রাজশাহীতে ৩০০ এবং রংপুরে ২৫০ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।

এছাড়া চট্টগ্রাম অঞ্চলে ১৯০, সিলেটে ১৫০ এবং বরিশালে ১০০ মেগাওয়াট লোডশেডিং হতে পারে বলে জানিয়েছে পিজিসিবি।

অঞ্চলভিত্তিক পূর্বাভাস বিশ্লেষণে দেখা যায়, ঢাকার পর ময়মনসিংহ ও খুলনা অঞ্চলে লোডশেডিংয়ের মাত্রা বেশি হতে পারে। এরপর রয়েছে কুমিল্লা ও রাজশাহী অঞ্চল।

উল্লেখ্য, সন্ধ্যার পিক সময়ে বিদ্যুতের চাহিদা ও সরবরাহের ঘাটতির কারণে দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিংয়ের চাপ থাকবে। বিদ্যুতের ঘাটতি অব্যাহত থাকায় আজও এর প্রভাব পড়তে পারে গ্রাহকদের দৈনন্দিন বিদ্যুৎ ব্যবহারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd