বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান বলেন, ‘আমি হেলমেট পরবো না, আমাকে অবৈধ ভাবে হেলমেট পরানো হচ্ছে। আমি আওয়ামী লীগের না, আমি হেলমেট পরবো না। দরকার হলো আমার মৃত্যু হবে আমি গুলি খাবো তবুও আমি হেলমেট পরবো না। হাতকড়া পরান।’
শনিবার (৩ অক্টোবর) আদালতে আনার সময় পুলিশের প্রিজন ভ্যান থেকে নামার সময় তিনি এসব কথা বলেন। এসময় তিনি মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলে দেন।
মেজর আখতারুজ্জামান প্রিজন ভ্যানের ভিতর থেকে সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘জেল জুলুম নির্যাতন দিয়ে আমাদের সংগ্রাম থামানো যাবে না। আমরা বাংলাদেশের জনগণের জন্য বিশেষ করে প্রবাসিদের স্বার্থের জন্য আমরা লড়ে যাবো, আজীবন লড়ে যাবো। আমরা প্রবাসিদের সমস্যা সমাধান করবো।’
তিনি বলেন, আমি বিমানের অব্যবস্থাপনা নিয়ে কথা বলেছি। জামায়াত জনগণের জন্য লড়বে, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়বে।
তিনি আরও বলেন, ‘এ রাষ্ট্রের মিস্ট ম্যানেজমেন্ট আর চলতে পারে না। এভাবে একটা রাষ্ট্র চলতে পারে না। এমন অবস্থা করে কোনো সরকার ঠিকে থাকতে পারবে না। আমরা মনে করি, সুষ্ঠ ব্যবস্থাপনার জন্য, রাষ্ট্রকে সঠিকভাবে চালনার জন্য, মানুষের অধিকার বাস্তবায়ন করার জন্য আমারাদেরকে নতুন করে সংগ্রামে নামতে হবে। ইনশাআল্লাহ জামায়াতে ইসলাম সেই সংগ্রাম অব্যহত রাখবে।’