• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
‘বিচ্ছেদ আমার জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল’, কেন বললেন উদিতি? অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক হিসাব তলব নিয়ে প্রতিক্রিয়া জানালেন সালমান মুক্তাদির ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের রানের রেকর্ড প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী অক্টোবরের মধ্যেই ভূমি অধিগ্রহণের জটিলতা নিরসনের আশা বাণিজ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক সিলেটের চেহারা আমরা বদলে দেবো: বাণিজ্যমন্ত্রী হবিগঞ্জে ফের পরিবহন ধর্মঘটের ডাক সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল ৩য় দিনেও অচল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ : আশ্বাসে বরফ গলেনি সিলেট জুড়ে ঘন্টায় ঘন্টায় লোডশেডিং প্রতিশ্রুতি দিয়েও নন-এমপিও শিক্ষকদের বেতনভুক্ত করছে না সরকার: মুজিবুর রহমান ১ দিন বাড়িয়ে দুর্গাপূজার ছুটি ঘোষণা করল সরকার টানা ৭ দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা সব বয়সীরাই এখন হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে শিক্ষা ও শিক্ষার্থীদের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই -মাহমুদুর রহমান দিলাওয়ার ডায়াবেটিস হলে কি মাটির নিচের সবজি খাওয়া যাবে? না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারত-পাকিস্তান ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬

ব্যাংক হিসাব তলব নিয়ে প্রতিক্রিয়া জানালেন সালমান মুক্তাদির

Reporter Name / ১৭ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

21
ব্যাংক হিসাব তলব নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদির। তিনি বলেন, আমি যখন ভুক্তভোগী হিসেবে প্রশ্ন করলাম তখন কেন আপনার (সরকার) ব্যাংক হিসাব তলব করার কথা মনে হলো? অবকোর্স (অবশ্যই) কি করবেন করেন। সব কিছু ঠিকঠাক আছে।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। আজ বুধবার ব্যাংক হিসাবের তথ্য ও লেনদেনের বিবরণ চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ। দেশের বিভিন্ন ব্যাংকে পাঠানো এক ই-মেইল বার্তায় সালমান মুক্তাদিরের হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম (এওএফ), গ্রাহকের পরিচিতি-সংক্রান্ত তথ্য (কেওয়াইসি) ও হিসাব বিবরণী (স্টেটমেন্ট) দিতে বলা হয়েছে।
সরকারের উদ্দেশে সালমান মুক্তাদির বলেন, চুক্তিপত্র লাগবে দিলাম। লেটার লাগবে দিলাম। ট্যানজেকশন লাগবে দিলাম। এগ্রিমেন্ট লাগবে দিলাম। অংশীদারিত্ব লাগবে দিলাম। তারপর আর কী করবেন?
মামলার বিষয়ে সালমান মুক্তাদির বলেন, মামলা কী ফেসবুকে এসে দেব। মামলা তো বহুত হয়েছে। কয়টা সামলেছেন আপনারা (সরকার)?
কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া হয়। দুর্বৃত্তরা তার কার্যালয়ে ঢুকে বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে।
গত শনিবার রাত সাড়ে ১০ টার দিকে রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে অবস্থিত সালমান মুক্তাদিরের কার্যালয়ে এই হামলা চালানো হয়। হামলার পর রাতেই একটি ভিডিও প্রকাশ করেন সালমান মুক্তাদির। তাকে বলতে শোনা যায়, ‘ভিডিওটা শুধু খুবই স্পেশালি বানানো আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, উনার জন্য। আপনি প্লিজ কোনো টেনশন নিবেন না, দিস ইজ নরমাল ইন বাংলাদেশ।’
এ ঘটনার প্রতিক্রিয়ায় সালমান মুক্তাদির প্রথমে অভিযোগ করেন, বিএনপির লোকজন চাঁদা চেয়েছিল, যদিও পরে তিনি বলেন, তার কাছে চাঁদা চাওয়া হয়নি। এই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরসহ আরও যাদের ব্যাপক পরিচিতি ও ভাইরাল জনপ্রিয়তা আছে, তারা ভবিষ্যতে আরও দায়িত্বশীল হবেন বলে তিনি আশা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd