• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বকে আমানত মনে করে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে -অ্যাডভোকেট জুবায়ের কুলাউড়ায় অভিযানের সময় বিজিবির ওপর হামলা, গুলি ছুড়ে প্রতিরোধ হিন্দুস্তান থেকে প্যারাশুটে নামবেন, না হেলিকপ্টারে: রিজভী জরিমানার টাকা দিলেন বিএনপি নেতা নাসিম, ২৩ বছর পর কারামুক্ত চা-শ্রমিক সাফ চ্যাম্পিয়নশিপ:মালদ্বীপকে উড়িয়ে সেমিফাইনালের পথে পাকিস্তান সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা সাফ খেলতে সোমবার ঢাকায় আসছেন হামজা-ফারহান নেতাকর্মীদের নিয়ে ৬ কিলোমিটার পথ হাঁটলেন প্রধানমন্ত্রী জাতি বড় হতাশায়, আল্লাহর দ্বীনের ভিত্তিতেই স্বস্তি ফেরানো সম্ভব ৭ নভেম্বরকে বিপ্লব বললেও চব্বিশকে স্বীকৃতি দিতে চায় না বিএনপি: হাসনাত আবদুল্লাহ অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর খোঁজ নিলেন জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ আন্তর্জতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন রোনালদো ইরানে ৯ নভেম্বর রাতে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ২৬৮ রানে পিছিয়ে থেকে সিলেটের দ্বিতীয় দিন শেষ বাংলাদেশের অসুস্থ হয়ে হাসপাতালে প্রবাসী কল্যাণমন্ত্রী, দেখতে গেলেন বাণিজ্যমন্ত্রী পরীক্ষা মিস করে সিলেট টেস্ট দেখতে গ্যালারিতে ভক্তরা শামসুন্নাহার যেভাবে হয়ে উঠলেন পরীমণি

কুলাউড়ায় অভিযানের সময় বিজিবির ওপর হামলা, গুলি ছুড়ে প্রতিরোধ

Reporter Name / ৪ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

8

মৌলভীবাজারের কুলাউড়ায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির টহল দলের ওপর হামলা চালিয়েছে চোরাকারবারি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ও আত্মরক্ষায় এক রাউন্ড সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়েন বিজিবি সদস্যরাও।

রোববার (৮ নভেম্বর) শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে কুলাউড়া উপজেলার দত্তগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহল দল। সীমান্ত পিলার ১৮৫১/১৩-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাইমের ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ঘটনাস্থলে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৭২৫ প্যাকেট ভারতীয় অবৈধ সিগারেট পাওয়া যায়। উদ্ধার করা এসব সিগারেটের আনুমানিক জব্দমূল্য ৩ লাখ ৪৫ হাজার টাকা।

বিজিবি জানায়, অভিযান চলাকালে ২৫ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ চোরাকারবারি দল টহল সদস্যদের ওপর আকস্মিক হামলা চালায়। এসময় নিরাপত্তা ও আত্মরক্ষার্থে এক রাউন্ড সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়ে বিজিবি। পরে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেলে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে সিগারেটগুলো উদ্ধার করেন।

উদ্ধার করা সিগারেটের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে বিজিবির ওপর হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাচালান ও আন্তসীমান্ত অপরাধ দমনে বিজিবি সতর্ক রয়েছে। এসব অপরাধ প্রতিরোধে সীমান্ত এলাকায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd