• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জনগণের প্রত্যাশা অনুযায়ী ও শান্তি-শৃঙ্খলা বজায় রেখে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি সিলেটে যানজটে অতিষ্ঠ জনজীবন, ১০০টিরও বেশি অবৈধ গাড়ি স্ট্যান্ড হাসিনার ডিসেম্বরে ফেরা নিয়ে কী ভাবছে ভারত দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন যুগের সূচনা, সাফে চালু হচ্ছে ভিএআর কুষ্টিয়া জেলা আ.লীগের দায় স্বীকার, দায়মুক্তি দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী: নাহিদ সিলেটে রনজিতের সভা: আলোচনায় রাজনৈতিক ‘আঁতাত’! অসচেতনতার বাড়ছে ডেঙ্গুর প্রকোপ: আব্দুস সালাম বাংলাদেশে দিনে ৭৩ শিশুর প্রাণ কাড়ছে নিউমোনিয়া বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ সিলেটে পুলিশকে দুর্বল করার ষড়যন্ত্র, আলোচনায় আওয়ামী লীগের সাবেক এমপি রঞ্জিত সরকার রনজিতের সভার পর রাতারগুলের সোহেল রিসোর্টে তালা, খোঁজ নেই মালিকের সিলেটে পুলিশের গাড়ি থেকে আ.লীগ নেতাকে ছিনতাই, বিএনপি নেতাসহ ৩৯ জনের নামে মামলা জুড়ীতে থানা থেকে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যের মুখ চেপে তুলে নেওয়ার চেষ্টা এমপির ছেলে-স্ত্রী-ভাগনেকে সারের ডিলারশিপ, সংসদে অভিযোগ হাসনাতের প্রশ্ন শফিকুল ইসলাম মাসুদের: আর কত গাড়ির ওপর হামলা হলে বোঝা যাবে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী বাড়ল প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ডিউটি শেষে বাড়ি ফেরার পথে নারী পুলিশ কনস্টেবলকে হেনস্তার চেষ্টা শ্রীলঙ্কার বিপক্ষে দলের নেতৃত্বে হামজা চৌধুরী, একাদশে তিন পরিবর্তন সীমান্তে রনজিতকাণ্ড: রিসোর্ট সিলগালা, আটক ৪

হাসিনার ডিসেম্বরে ফেরা নিয়ে কী ভাবছে ভারত

Reporter Name / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

8

চব্বিশের জুলাই বিপ্লবে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে ঘিরে পর্দার আড়ালে নানামুখী কূটনৈতিক তৎপরতা ও সমীকরণের তথ্য উঠে এসেছে। বিবিসি বাংলার এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে ভারতীয় সরকারি কর্মকর্তা, সামরিক সূত্র ও কূটনৈতিক পর্যবেক্ষকদের বরাতে জানানো হয়েছে, দিল্লির প্রচ্ছন্ন সায় নিয়েই শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। তবে বিশেষ দুটি শর্তের মারপ্যাঁচে আগামী ডিসেম্বরে তার দেশে ফেরার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলেই মনে করছে দিল্লি।

দিল্লির সম্মতি ও বিব্রতকর অবস্থান বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের নীতিনির্ধারকদের সঙ্গে সমঝোতার ভিত্তিতেই শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা প্রকাশ্যে এনেছেন। গত সোয়া দুই বছর ধরে দিল্লিতে তার অবস্থান ভারত সরকারের জন্য কেবল দ্বিপাক্ষিক সম্পর্কেই নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনেও চরম বিব্রতকর হয়ে উঠেছে। গণহত্যার দায়ে বাংলাদেশের আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন দণ্ডিত অপরাধীকে আশ্রয় দেওয়ার প্রশ্নে বিশ্বপরিমণ্ডলে চাপে রয়েছে নয়াদিল্লি। তৃতীয় কোনো দেশে তাঁকে পাঠানোর একাধিক চেষ্টা ব্যর্থ হওয়ায় ভারত এখন মনে করছে, বাংলাদেশে ফিরে গিয়ে বিচারের মুখোমুখি হওয়া এবং বিপর্যস্ত আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনরুজ্জীবিত করাই তার সামনে একমাত্র পথ। নিয়মিত ডিব্রিফিং সেশনগুলোতে ভারতের এই মনোভাব শেখ হাসিনাকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল।

প্রত্যর্পণ চুক্তি ঝুলিয়ে রাখার নেপথ্য কারণ ২০২৪ সালের ডিসেম্বরে বাংলাদেশ সরকার কূটনৈতিক বার্তার (নোট ভার্বাল) মাধ্যমে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চাইলেও ভারত এখন পর্যন্ত তাতে কোনো সাড়া দেয়নি। ভারতীয় পর্যবেক্ষকদের মতে, শেখ হাসিনা দিল্লির দীর্ঘদিনের পরীক্ষিত ও আস্থাভাজন মিত্র হওয়ায় তাকে বন্দি হিসেবে বা হাতকড়া পরিয়ে ঢাকার হাতে তুলে দিতে নারাজ ভারত। দিল্লি মনে করে, এমন পদক্ষেপ নিলে নেপাল, শ্রীলঙ্কা বা মালদ্বীপের মতো প্রতিবেশী দেশগুলোর ভারতপন্থি রাজনীতিকদের কাছে নেতিবাচক বার্তা যাবে। ভারতের দৃষ্টিতে তিনি এখনো প্রতিবেশী দেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী; তাই চুক্তির আইনি ফাঁকফোকর ব্যবহার করে বাংলাদেশের অনুরোধটি ঝুলিয়ে রাখা হয়েছে।

প্রত্যাবর্তনে ভারতের দুই গোপন শর্ত দিল্লির সরকারি কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনাকে দেশে ফেরানোর ক্ষেত্রে ভারত মূলত দুটি শর্ত সামনে এনেছে:

১. সামরিক বাহিনীর তত্ত্বাবধান ও নিরাপত্তা: ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা যেভাবে বাংলাদেশ সামরিক বাহিনীর বিমানে ভারতে গিয়েছিলেন, ঠিক সেভাবেই আকাশ বা স্থলপথে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে তাকে ফিরিয়ে নিতে হবে এবং দেশে ফেরার পর তার সার্বিক নিরাপত্তার দায়িত্বও সেনাবাহিনীকে নিতে হবে।

২. মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল ও পুনর্বিচার: মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ এবং আন্তর্জাতিক মহল ও বৈশ্বিক গণমাধ্যমের নজরদারিতে জুলাই গণহত্যার মামলার বিচার নতুন করে শুরু করার নিশ্চয়তা দিতে হবে।

এই শর্তগুলো পূরণের মাধ্যমে প্রত্যাবর্তনের পথ তৈরি করতে দিল্লি গত কয়েক মাস ধরে ঢাকার সঙ্গে পর্দার আড়ালে যোগাযোগ রক্ষা করছে। গত অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর আকস্মিক দিল্লি সফরে ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে বৈঠককেও এই প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে ভারতীয় সামরিক সূত্র।

ডিসেম্বরে ফেরা নিয়ে সংশয় ও দিল্লির কূটনৈতিক চাল ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ধারণা, প্রকাশ্যে ফেরত চাইলেও জ্বালানি সংকট ও শ্রমিক অসন্তোষের মতো অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মধ্যে শেখ হাসিনা ফিরলে দেশে নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে—এমন আশঙ্কায় ঢাকা এখনই তার প্রত্যাবর্তন চায় না। ফলে আগামী দু-তিন সপ্তাহের মধ্যে সব শর্ত মিলে ডিসেম্বরে তার দেশে ফেরার সম্ভাবনা খুবই কম বলে মনে করছেন ভারতীয় পর্যবেক্ষকরা।

তবে শেষ পর্যন্ত শেখ হাসিনা ফিরতে না পারলেও কূটনৈতিকভাবে ভারত লাভবান হবে বলেই মনে করছেন সাউথ ব্লকের কর্মকর্তারা। তাদের মতে, এই ঘোষণার মাধ্যমে একদিকে যেমন দেশে-বিদেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের চাঙা রাখা সম্ভব হয়েছে, অন্যদিকে ভবিষ্যতে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে রাখার পক্ষে সাফাই গাইতে দিল্লির হাতে নতুন যুক্তি তৈরি হলো—যেখানে ভারত দাবি করতে পারবে, শেখ হাসিনা নিজে ফিরতে চাইলেও ঢাকার অজুহাতের কারণেই তা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd