• শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-উদ্ভাবনে অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ফিফা বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র ৬ দিন বাকি, ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচ কখন কোথায় এক নজরে দেখে নিন ক্ষতির শঙ্কায় সিলেটের ব্যবসায়ীরা অতিরিক্ত আইজিপি হলেন সিলেটের ডিআইজি মুশফেকুর রহমান সিন্ডিকেটের কব্জায় ওসমানী হাসপাতাল সালুটিকর-গোয়াইনঘাট সড়ক: যেন অনিয়ম ও লুটপাটের স্থায়ী চারণভূমি আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক চেয়ারম্যানসহ বিএসইসির চার কমিশনারের পদত্যাগ ভোটের আগে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল নেইমার জুনিয়রের পিঠেই উঠছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ‘১০ নম্বর’ জার্সি দিরাইয়ে অনলাইন জুয়ার গ্রাস, বাড়ছে অপরাধ গরুর ভুঁড়ি সহজেই পরিষ্কার করবেন যেভাবে বিশ্বকাপের বলেও চার্জ! ২০২৬ আসরে প্রযুক্তির নতুন চমক বিশ্বকাপ ২০২৬: কোন শহরে থাকছে আপনার প্রিয় দল ঈদে সিলেটের পর্যটনকেন্দ্রে থাকবে কঠোর নিরাপত্তা: মন্ত্রী বিএনপিও পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চায়: হাসনাত বিশ্বনাথে বিদ‍্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন এমপি লুনা টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১৩ জনের বাড়িই নওগাঁয় সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে!

দৈনিক সমকালে জামায়াতকে জড়িয়ে প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

Reporter Name / ১৫২৮ Time View
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

443

দৈনিক সমকাল পত্রিকার ২০ আগস্ট সংখ্যার ৪র্থ পাতায় ‘সিলেটে সাদাপাথর চুরির সাথে জড়িত ৪২ জন’ দুদকের অনুসন্ধান শীর্ষক সংবাদে জামায়াতকে জড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান ও হাফিজ আনওয়ার হোসাইন খান এবং মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী ২০ আগস্ট এক যৌথ বিবৃতি প্রদান করেছেন।

যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দুদকের বরাত দিয়ে প্রকাশিত উক্ত সংবাদের মাধ্যমে সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম ও জেলা সেক্রেটারি মো. জয়নাল আবেদীনের নাম উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে। বাস্তবে তাদের সাথে এ ধরনের ঘটনার কোনো সম্পর্ক নেই। বৈধ উপায়ে পাথর কোয়ারি চালুর দাবিতে শ্রমিকদের কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে জামায়াত নেতারাও বক্তব্য রাখেন, যেখানে কেবল বৈধ কোয়ারি চালুর দাবি জানানো হয়-চুরি বা লুটপাট নয়। এ বক্তব্যকে বিকৃত করে অপপ্রচার চালানো হয়েছে। এরই প্রতিবাদে সিলেট জামায়াত ইতোমধ্যে বিবৃতি প্রদান করেছে এবং প্রকৃত অপরাধীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে।

নেতৃবৃন্দ আরও বলেন, দুদকের রিপোর্টে জামায়াত নেতাদের নাম রয়েছে-এমন কোনো তথ্য সমকাল ছাড়া অন্য কোনো গণমাধ্যমে প্রকাশিত হয়নি। এর আগে গোয়েন্দা রিপোর্টের বরাতে প্রকাশিত তালিকায়ও জামায়াতের কারও নাম উল্লেখ ছিল না। শুধু সমকালে জামায়াত নেতাদের নাম সংযোজন আমাদের বিস্মিত ও হতবাক করেছে। এই কাল্পনিক, মনগড়া ও বানোয়াট সংবাদের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

ভবিষ্যতে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যা, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানাচ্ছি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd