• সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বকাপের বলেও চার্জ! ২০২৬ আসরে প্রযুক্তির নতুন চমক বিশ্বকাপ ২০২৬: কোন শহরে থাকছে আপনার প্রিয় দল ঈদে সিলেটের পর্যটনকেন্দ্রে থাকবে কঠোর নিরাপত্তা: মন্ত্রী বিএনপিও পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চায়: হাসনাত বিশ্বনাথে বিদ‍্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন এমপি লুনা টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১৩ জনের বাড়িই নওগাঁয় সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে! হজে ২৪ বাংলাদেশির মৃত্যু সিলেট থেকে কেনা কুরবানির ৩ গরু ছিনতাই বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান রামিসা হত্যার বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করছে কিছু রাজনৈতিক দল হামে আক্রান্ত ছেলেকে নিয়ে প্রতিবন্ধী এক বাবার লড়াই মৌলভীবাজারে মহাবিপন্ন আহত চিতা বিড়াল উদ্ধার সিলেটে নিজের মেয়েকে গলা কেটে খুন করলেন মা সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল র‌্যাব সদস্যের মাধবপুরে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার হাওর দখল ও শিল্পায়নের অপচেষ্টা বন্ধের দাবিতে মৌলভীবাজারে কৃষক সমাবেশ সিলেটে রেললাইনে পড়েছিল নারীর কাটা মরদেহ কাস্টমস গুদামে রক্ষিত নিলামযোগ্য পণ্যসমূহের সিল্ড টেন্ডার নিলাম, ২০২৬ অনুষ্ঠিত

কুলাউড়ায় লাল সবুজ উন্নয়ন সংঘের নতুন কমিটি গঠিত

Reporter Name / ২০৮ Time View
Update : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

106

স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের কুলাউড়া উপজেলা কমিটি গঠিত হয়েছে। গত ৭ সেপ্টেম্বর লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল এবং সাধারণ সম্পাদক ডাঃ আশরাফ উদ্দিন নিলয় স্বাক্ষরিত এক পত্রে এই এক বছর মেয়াদী (২০২৫-২০২৬) কমিটি অনুমোদন করা হয়।

নবগঠিত কমিটিতে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে রয়েছেন সাংবাদিক শরীফ আহমেদ, আফাজুর রহমান চৌধুরী ফাহাদ এবং সাংবাদিক মো. মাহফুজুর রহমান।

কার্যকরী পরিষদে আবু জাহিদ ইমরানকে সভাপতি, আশনাফ মুনিম শাবাবকে সাধারণ সম্পাদক এবং ফারদিন কাওসার তানিমকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে যারা রয়েছেন তারা হলেন: সহসভাপতি শাহরিয়ার মাহদি, সহ সাধারণ সম্পাদক সাইফ হোসেন সাদী, সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ মারুফুর রহমান মামুন, অর্থ সম্পাদক আহনাফ শাহরিয়ার অয়ন, দপ্তর সম্পাদক আবু বকর মাহিদ, প্রকাশনী সম্পাদক জিসান আহমদ, শিক্ষা ও আইসিটি সম্পাদক ফারহান আহমদ শুভ, সাংস্কৃতিক সম্পাদক মীর সাব্বির আহমদ, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম তানজিদ, সমাজকল্যাণ সম্পাদক আবু তাওহীদ, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ তানজিম এবং পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ মাহিদ।

কমিটির সদস্যরা হলেন তৌহিদ জয়, আবু তাহের, শাকিল আহমদ, মোহাম্মদ জাকারিয়া আরেফিন পিয়াস, ওবায়দুল্লাহ মোহাম্মদ, সিদরাতুল লাবিব, আহমেদ ফাহাদ, শাহরিয়ার হোসেন, আল সিদরাত উদ্দিন রাকিব, সাদীর আহমেদ, আরাফাত আল মাহবি এবং মোহাম্মদ তাহসিন ওয়াফিক।

উল্লেখ্য, ২০১১ সালে প্রতিষ্ঠিত লাল সবুজ উন্নয়ন সংঘ বাংলাদেশের ৬৪টি জেলায় তাদের কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনের সদস্যরা নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে মাদক, বাল্যবিবাহ, ইন্টারনেট আসক্তি, ইভটিজিং এবং দুর্নীতি প্রতিরোধের মতো সামাজিক গুরুত্বপূর্ণ কাজগুলোতে অংশ নিচ্ছেন। এছাড়াও, সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণের মতো জনহিতকর কাজ করে যাচ্ছে সংগঠনটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd