• রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-উদ্ভাবনে অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ফিফা বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র ৬ দিন বাকি, ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচ কখন কোথায় এক নজরে দেখে নিন ক্ষতির শঙ্কায় সিলেটের ব্যবসায়ীরা অতিরিক্ত আইজিপি হলেন সিলেটের ডিআইজি মুশফেকুর রহমান সিন্ডিকেটের কব্জায় ওসমানী হাসপাতাল সালুটিকর-গোয়াইনঘাট সড়ক: যেন অনিয়ম ও লুটপাটের স্থায়ী চারণভূমি আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক চেয়ারম্যানসহ বিএসইসির চার কমিশনারের পদত্যাগ ভোটের আগে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল নেইমার জুনিয়রের পিঠেই উঠছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ‘১০ নম্বর’ জার্সি দিরাইয়ে অনলাইন জুয়ার গ্রাস, বাড়ছে অপরাধ গরুর ভুঁড়ি সহজেই পরিষ্কার করবেন যেভাবে বিশ্বকাপের বলেও চার্জ! ২০২৬ আসরে প্রযুক্তির নতুন চমক বিশ্বকাপ ২০২৬: কোন শহরে থাকছে আপনার প্রিয় দল ঈদে সিলেটের পর্যটনকেন্দ্রে থাকবে কঠোর নিরাপত্তা: মন্ত্রী বিএনপিও পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চায়: হাসনাত বিশ্বনাথে বিদ‍্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন এমপি লুনা টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১৩ জনের বাড়িই নওগাঁয় সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে!

রাতারগুলে বস্তাবন্দী ২১টি পাখি উদ্ধার করে আকাশে অবমুক্ত

Reporter Name / ১৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

100

সিলেটের গোয়াইনঘাটে মিঠাপানির জলাবন রাতারগুল এলাকায় বস্তাবন্দী করে বিক্রির সময় ২১টি পাখি উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে বন বিভাগের উদ্যোগে এসব পাখি উদ্ধার করে অবমুক্ত করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, সকালের দিকে এক ব্যক্তি বস্তায় কিছু পাখি বন্দী করে রাতারগুলের চুরঙ্গি খেয়াঘাট এলাকায় বিক্রি করছিলেন। এটি দেখে রাতারগুল গ্রামের বাসিন্দা ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সিলেটের সদস্য সোনা মিয়া বন বিভাগের স্থানীয় বিট কর্মকর্তাকে খবর দেন। খবর পেয়ে বন বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থলে যান। তাঁদের উপস্থিতি টের পেয়ে ওই পাখি বিক্রেতা বস্তাবন্দী পাখিগুলো রেখে পালিয়ে যান। পরে পাখিগুলো উদ্ধার করে রাতারগুল এলাকার আকাশে অবমুক্ত করা হয়।

পাখি অবমুক্ত করার সময় রাতারগুল বন বিটের বিট কর্মকর্তা অনুকর চাকমা, ধরা সিলেটের সদস্য সোনা মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের সূত্রে জানা গেছে, অবমুক্ত করা ২১টি পাখির মধ্যে ১৫টি রাঙা চেগা আর ৬টি নিশিবক ছিল।

ধরা সিলেটের সদস্যসচিব আবদুল করিম চৌধুরী বলেন, ‘রাতারগুল গ্রামের সাধারণ মানুষ শিকারির হাত থেকে পাখি উদ্ধার করায় আমরা আশার আলো দেখছি। গ্রামে গ্রামে এভাবে দেশি ও পরিযায়ী পাখি শিকার বন্ধে সাধারণ মানুষ এগিয়ে এলে পাখির ক্রেতা ও দায়িত্বশীল ব্যক্তিদের টনক নড়বে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd