• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা সিলেটে আওয়ামী সন্ত্রাসীদের এক ইঞ্চি জায়গাও ছাড়া হবে না জামায়াতের সর্বস্তরের জনশক্তিকে সর্বদা জনগণের পাশে দাঁড়াতে হবে-ড. নূরুল ইসলাম বাবুল ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৮৯, হাসপাতালে সরঞ্জাম সংকট দেম্বেলের হ্যাট্রিক, নরওয়েকে ৪-১ গোলে হারাল ফ্রান্স সীমান্তে বাংলাদেশী হত্যার বিচারে ভারতকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করতে হবে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে সিলেটে ছাত্রশিবিরের মানববন্ধন ঋণ খেলাপির কারণে ব্যাংকিং খাত সম্পূর্ণ বেহাল: রেজা কিবরিয়া হামে শিশু মৃত্যুর দায়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি সেলিম উদ্দিনের রাউন্ড অব থার্টি টু: ব্রাজিলের সামনে জাপানি চ্যালেঞ্জ বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা এই বাজেট অপরিকল্পিত, অস্বচ্ছ ও বাস্তবায়ন অযোগ্য: নাজিবুর রহমান নেইমারের জন্য প্রস্তুত বিশেষ বুট, নকশায় ‘ফিনিক্স’এর বার্তা স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে নেই নেইমার সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে আদালতে গণপিটুনি তালতলায় ডিবির অভিযানে অবাঞ্ছিত ছয় নারীপুরুষ আটক ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭ চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অবসরের ঘোষণা থেকে বিশ্বকাপের শিখরে

গাজায় ত্রাণবাহী জাহাজে ইসরাইলি হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

Reporter Name / ২৭৬ Time View
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

125

গাজায় ত্রাণবাহী জাহাজ ফ্লোটিলায় আক্রমণ, হামলা ও বিশ্বের মানবাধিকার কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান ও কামাল উদ্দিন, উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক ও মাহফুজুর রহমান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, নির্যাতিত, অসহায় ও ক্ষুধার্ত গাজাবাসীর জন্য ত্রাণবাহী জাহাজ ফ্লোটিলায় ইসরাইলের অমানবিক আক্রমণ, হামলা ও বিশ্বের মানবাধিকার কর্মীদের গ্রেফতারের মধ্য দিয়ে জুলুমের চরম মাত্রা প্রকাশ করা হয়েছে। ইসরাইলের এই অমানবিক আক্রমণ বন্ধ না করলে প্রয়োজনে মুসলমানরা গাজী অভিমুখে মার্চ করতে বাধ্য হবে। অবিলম্বে ত্রাণবাড়ী জাহাজ গাজায় পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। ইসরাইলি নির্যাতনের বিরুদ্ধে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পল্টন মোড়, বিজয়নগর সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd