• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
এখনো পুড়ছে সিলেট, যেমন থাকবে বুধবারের আবহাওয়া হাসপাতালে নেয়ার সময়ও হামলাকারীরা থামেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী কাটছে না মোদির ‘তেলাপোকা’ ভয়! টানা চার দিন বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর আসি আসি বলে শেখ হাসিনার আর আসা হবে না: হাসনাত আব্দুল্লাহ লাইসেন্স ফিরে পেলো আদ্-দ্বীন হাসপাতাল সিলেটে ফুটবল ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত মৃত্যুর গুজব ছড়িয়ে রাজনৈতিক অপপ্রচার চলছে: এমপি নাছির চৌধুরী কক্ষে ডেকে নিয়ে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, আটক মাদ্রাসা শিক্ষক সিলেটে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩ ডেঙ্গু রোগী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জ দাখিল এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট হাসপাতালে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু সিলেট নগরীর যেসব বাসা-বাড়ির মালিককে তিন মাসের আল্টিমেটাম দিল সিসিক সিলেটে চুরি-ছিনতাই হওয়া ৪৪ মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ শিক্ষিকা বিউটি পালের সাথে সংহতি, গানের ভিডিওতে সয়লাব ফেসবুক ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ ২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী কঙ্গোয় ‘দাবানলের’ মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ১৩০০ ছাড়াল ফয়জুল করীম ঢুকলেন, অনুসারীরা রইলেন বাইরে; ফটকেই আদায় করলেন নামাজ

মাহাদীর মুক্তি দাবিতে শাহবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান

Reporter Name / ৩১৭ Time View
Update : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬

418

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্যসচিব ও জুলাই যোদ্ধা মাহাদী হাসানের মুক্তির দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছেন কেন্দ্রীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

শনিবার রাত ১০টা দিকে এ অবস্থান নেন তারা। এর আগে রাত ৯টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেইজে অবস্থান ঘোষণা কর্মসূচির দেওয়া হয়।

সংগঠনটি জানায়, জুলাই যোদ্ধা মাহদী হাসানকে এক ঘণ্টার মধ্যে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

এর এক ঘণ্টা পর আরেক পোস্টে সংগঠনটি জানায়, জুলাই যোদ্ধা মাহদী হাসানকে মুক্তি দেওয়ার জন্য এক ঘণ্টার আলটিমেটাম দেওয়া হলেও এখনো কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি। অবিলম্বে মাহদী হাসানের নিঃশর্ত মুক্তির দাবিতে আজ রাত ১০টা ১৫ মিনিটে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করা হবে। সব ছাত্র-জনতাকে শাহবাগে উপস্থিত থাকার আহ্বান জানানো হচ্ছে।

এর আগে গতকাল শুক্রবার বিকেলে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের পর শায়েস্তাগঞ্জ থানা থেকে তাকে ছাড়াতে যান। এসময় মাহদী হাসানের দেওয়া এক বক্তব্যের ভিডিও ভাইরাল হয়।ভিডিওতে দেখা যায়, শায়েস্তাগঞ্জ থানার ওসিকে উদ্দেশ্য করে তিনি বলছেন, আপনাকে বলতে হবে, আমার ভাইকে কেন গ্রেপ্তার করা হলো? আপনি বলেছেন আন্দোলনকারীতো কী হয়েছে, সে তো ডেভিল। এখানে আমার ১৭ জন ভাই শহীদ হয়েছেন। আপনি কেন বলেছেন, ও ডেভিল ছিল। আমরা জুলাই অভ্যুত্থানে গভর্নমেন্ট ফরম করেছি। আপনারা আমাদের প্রশাসনের লোক। আমাদের ছেলেদের গ্রেপ্তার করেছেন। আবার বার্গেনিং করছেন এবং বলছেন আন্দোলনকারী হয়েছে তো কী হয়েছে। দেশের যে কয়টি জায়গায় শক্তিশালী আন্দোলন হয়েছে, এর মধ্যে হবিগঞ্জ একটি। আমরা বানিয়াচং থানা পুড়িয়ে দিয়েছিলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd