• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে শাহজালাল মাজারের দানবাক্সে আরও মিললো ৮৯ লাখ টাকা, মিলেছে বিদেশি মুদ্রা-স্বর্ণ-রুপা জুড়ী-বড়লেখা সীমান্তে তিন দিনে ৩০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি বাংলাদেশ সাফ দলে দুই নতুন মুখ রোনান ও মাহি সেই পাঠ্যবই থেকে দাঁড়িপাল্লার ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার মাধবপুরে জেলা পুলিশের সম্মাননায় প্রথম স্থান অর্জন করল বণিক বাড়ি শারদীয় দুর্গোৎসব আল্লামা সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ফ্ল্যাট জব্দ কুলাউড়ার ভাটেরায় ফের সক্রিয় যুক্তরাষ্ট্র ফেরত উলামা লীগের সাধারণ সম্পাদক সাইফুল সিদ্দেকী সেফুল এনসিপির কেন্দ্রীয় কমিটিতে সিলেটের এহতেশাম, প্রীতম ও আরিফ সিলেট সীমান্তে ভারতীয় বিপুল পরিমাণ চোরাইপণ্য জব্দ ছাড়পত্রের অপেক্ষায় বাংলাদেশের কারাগারে বন্দি ১৭২ বিদেশি মাধবপুরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন, সহযোগিতার জন্য সবার প্রতি সৈয়দ মোঃ শাহজাহানের কৃতজ্ঞতা। সিলেটে হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু আসামে ভেঙে ফেলা হয়েছে ১০ মসজিদ, ১১০০ মুসলিম বাড়িঘর উচ্ছেদ স্পেনের রাজপরিবারের সম্মাননা পাচ্ছেন মেসি

ঢাকা-১৫ আসনে সমীকরণে মোড়, জামায়াত আমিরের রেকর্ড সৃষ্টির আভাস

Reporter Name / ২১৭ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

318

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪, ১৩, ১৪ ও ১৬ নং ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-১৫ আসনটি বর্তমানে দেশের রাজনীতির অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই আসনে এবার বইছে ভিন্ন হাওয়া। নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা, তবে আলোচনার তুঙ্গে রয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ও বিএনপির হেভিওয়েট প্রার্থী মো. শফিকুল ইসলাম খান।

২০০৮ সালে পরিবর্তিত সীমানায় সৃষ্ট এই আসনটিতে পূর্বের সকল নির্বাচনে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের একক দখলে ছিলো। তবে আগের সীমানায় আসটি থেকে বিএনপি একবার প্রতিনিধিত্ব করলেও বাংলাদেশ জামায়াতে ইসলামী বা অন্য কোনো দল নূন্যতম ভোটের লড়াইও এখানে করতে পারেননি।

তাই এই আসনে জামায়াত আমীরের মনোনয়ন দাখিল করাকে অনেক বিশ্লেষক ‘রাজনৈতিক ঝুঁকি’ হিসেবে দেখছেন। যেখানে অন্য দলের প্রধানরা নিরাপদ আসন খোঁজেন, সেখানে ডা. শফিকুর রহমানের এই চ্যালেঞ্জ গ্রহণ স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

ডা. শফিকুর রহমানের সাথে প্রতিদ্বন্দ্বীতা করবেন বিএনপির মো. শফিকুল ইসলাম খান,গণফোরামের এ. কে. এম. শফিকুল ইসলাম, জনতার দলের খান শোয়েব আমান উল্লাহ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মো. আশফাকুর রহমান এবং জাতীয় পার্টির মো. সামসুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd