• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জামায়াতকে লংমার্চ স্থগিতের আহ্বান জানালেন শাহবাজ শরিফ রিজিক নিয়ে দুশ্চিন্তার অবকাশ নেই প্রাথমিকের শিক্ষার্থীদের জামা-জুতা-ব্যাগ কবে মিলবে? জ্বালানির মূল্যবৃদ্ধি: বাসভাড়া কিলোমিটারে ১৮-২০ পয়সা বাড়ানোর প্রস্তাব সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল নিউইয়র্ক গেলেন প্রধানমন্ত্রী : জাতিসংঘ অধিবেশনে একগুচ্ছ কর্মসূচি সরকারের একটি চক্র আ.লীগের সঙ্গে আঁতাত করে দেশকে অস্থিতিশীল করছে প্রতি লিটার ডিজেলে ৯০ টাকা লোকসানে আছে বিপিসি: চেয়ারম্যান সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমএ মালিক ও এমরান আহমদ যুক্তরাজ্যের অডিটে নিরাপত্তায় দেশসেরা বিমানবন্দর সিলেটের ওসমানী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা: এমপি নজরুল ৪ ও স্ত্রী ১ দিনের রিমান্ডে উপহার হিসেবে দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার জাতিসংঘে প্রথম ভাষণে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী নতুন কমিটি পেল সিলেট জেলা ও মহানগর যুবদল, দায়িত্বে কারা ব্রাহ্মণবাড়িয়ায় ভারত সীমান্তে মিলল নিখোঁজ বাংলাদেশি কিশোরের মরদেহ হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার প্রকাশিত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি সাদিক কায়েমের শাহজালাল মাজারে দানবক্সে মিললো ৮৯ লাখ টাকা, সোনা-বৈদেশিক মুদ্রা জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসঙ্ঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

আওয়ামী লীগের অপতৎপরতা বন্ধে কোম্পানীগঞ্জে বিক্ষোভ

Reporter Name / ২৮১ Time View
Update : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

166

 

নাহিম মিয়া

জুলাই-আগস্টে ছাত্রজনতার উপর হামলাকারী স্বৈরাচার আওয়ামী লীগ ক্যাডারদের গ্রেফতার ও তাদের অপতৎপরতা বন্ধে বৈষম্যে বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে আজ বৃহস্পতিবার ১২ জুন বেলা ১২টায় টুকের বাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে বুধবার দিবাগত রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে মাইকিংয়ের মাধ্যমে প্রচার করা হয়। এরপরই আড়ালে থাকা কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা পালটা কর্মসূচী দেয়। গভীর রাতে উপজেলার টুকের বাজারের একটি অজ্ঞাত স্থান থেকে আওয়ামী লীগের পক্ষে একটি মিছিল বের হয়। ২১ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তুমুল ভাইরাল হয়। মিছিলে শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়া হয়। মিছিলের পরপরই যেন ছাত্র আন্দোলন আরও জ্বলে উঠে। সকাল ১১টা থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ছাত্ররা টুকেরবাজারে সমবেত হতে থাকে। বেলা ১২টায় উপজেলার টুকের বাজার পয়েন্ট অবস্থান নেয় ছাত্ররা।

এ সময় ছাত্ররা দাবী করেন, গত বছরের আগস্টে কোম্পানীগঞ্জের ছাত্রদের উপর আওয়ামী লীগ ও ছাত্রলীগের ক্যাডাররা হামলা করেন। গুলি বর্ষণ করেন। বোমা নিক্ষেপ করেন। ছাত্ররা এখনো সুস্থ্য হয়ে উঠেনি। অথচ নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো তাদের কর্মসূচী চালিয়ে আসছে। ছাত্র নেতা মুফতি জাকির হোসেন দাবী করেন, ইয়াকুব আলীর নেতৃত্বে টুকের বাজারে উপজেলা আওয়ামী লীগকে সংগঠিত করা হচ্ছে। বিভিন্ন স্থানে প্রকাশ্যে মিছিল মিটিং করে যাচ্ছে। অথচ পুলিশ তাকে গ্রেফতার করছে না।

ছাত্র নেতা শাকিল ইসলাম বলেন, ৭২ ঘন্টার মধ্যে যদি কোম্পানীগঞ্জের আওয়ামী ডেভিলদের গ্রেফতার না করা হয় তবে কোম্পানীগঞ্জ থানা ঘেরাও করা হবে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার যুগ্ম সদস্য সচিব সিদ্দিক আবু আলা বলেন, টুকের বাজারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে। রাতে নিষিদ্ধ সংগঠন মিছিল করছে। অথচ পুলিশ তাদের ধরছেনা

বিক্ষোভের খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওজায়ের আল আদনান জুবায়ের ছাত্রদের সমাবেশে ছুটে আসেন। এ সময় তিনি বলেন, আমি মনে করি দুষ্কৃতিকারীদের গ্রেফতার করতে হবে। গতকাল একজন ডেভিলকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৪ আগস্ট সিলেটের কোম্পানীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলীর নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলা করেন। এ ঘটনায় ৩৩জনের নাম উল্লেখ করে কোম্পানীগঞ্জ থানায় মামলা হলেও মূল আসামীদের গ্রেফতার করছে না পুলিশ। আসামীরা প্রকাশ্যে ঘুরাফেরা করলেও পুলিশ তাদের গ্রেফতার করছেনা বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী ও মামলার বাদী ইউসুফ আমিন জনি। তিনি আরও বলেন, মূল আসামীদের গ্রেফতার না করে অচেনা-অজানা ব্যক্তিদের গ্রেফতার করে পুলিশ মামলাটিকে ভিন্নখাতে প্রবাহিত করছে। ইউসুফ আমিন জনি আরও বলেন, শুধুমাত্র মামলার বাদী হওয়ার কারনে আওয়ামী ডেভিল ইয়াকুব আলীর আত্মীয়স্বজন আমিসহ আমার আত্মীয়স্বজনের বিরুদ্ধে তিনটা মিথ্যা মামলা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd