• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সিমেবির ৬ কর্মকর্তা-কর্মচারী কারাগারে ভুয়া তথ্য দিয়ে জার্নাল প্রকাশ করেও হলেন শাবি প্রো-ভিসি মিলাদুন্নবী ও উম্মতের করণীয় সরকারের ব্যর্থতায় প্রতিদিন ১০ জনের বেশি খুন হচ্ছে: ইসলামী আন্দোলন প্রতিশ্রুতি অনুযায়ী সরকারকে সহযোগিতা করছি, কিন্তু এভাবে কতদিন, সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে ডা. শফিকুর রহমান মক্কায় ক্ষমতাসীন দলের নেতাদের হোটেল কেনার হিড়িক পড়েছে: আসিফ মাহমুদ জানা গেল বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ: আন্তর্জাতিক সূচি নির্ধারণে ফিফার সঙ্গে কথা বলবে বাফুফে সিলেটে একদিনে সড়কে ঝরল আরও ৩ প্রাণ হাইকোর্টের রায়ে অসঙ্গতি দেখছেন আসামিপক্ষের আইনজীবী শিশির মনির নুসরাত হত্যা: মাদ্রাসার অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল খলনায়ক ডনকে ‘ধুরন্ধর’ উল্লেখ করে রিমান্ড চেয়েছে সিআইডি বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ ‘ছাত্রশিবির ছেড়ে যুবশিবির করায় জামায়াত আমার ওপর হামলা চালায়’ বিড়ালের আঁচড়ের পর ‘মিউ মিউ’ করছে শিশু, যা বললেন চিকিৎসক শাল্লায় সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীকে সংবর্ধনা প্রদান আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

এমসি কলেজে পুনরায় ক্যান্টিন চালুর দাবি ছাত্রদলের

Reporter Name / ১৮৮ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

154

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে পুণরায় ক্যান্টিন চালুর দাবি জানিয়ে এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমদ খানের কাছে স্মারকলিপি দিয়েছেন কলেজ শাখা ছাত্রদল। 

রোববার স্মারকলিপি প্রদানের সময় কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন উপস্থিত ছিলেন।

এমসি কলেজ ছাত্রদলের সভাপতি খান মোহাম্মদ সামি ও সাধারণ সম্পাদক জুনেদুর রহমান জুনেদের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন,  সহসভাপতি হাবিবুর রহমান, সাঈদ আহমদ, সাহানুর আহমদ, মাছুম আহমদ, দেবব্রত দে সুনাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান আবিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, সোহাগ আলম, আমিনুল ইসলাম, নাজমুল হাসান, মাসুদ আলম রানা, সাংগঠনিক সম্পাদক মো. মুহিবুর রহমান মারজান, পাঠাগার বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান, সহ-ক্যাফেটেরিয়া সম্পাদক মিজানুর রহমান মিজান, সদস্য রফিকুল ইসলাম সাকিব সহ কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীবৃন্দ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বর্তমানে কলেজে শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। দীর্ঘদিন ধরে কলেজের ক্যান্টিন বন্ধ থাকায় শিক্ষার্থীদের নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিশেষ করে দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীরা খাবার সংগ্রহের জন্য ক্যাম্পাসের বাইরে যেতে বাধ্য হন, এতে সময় নষ্ট হচ্ছে ও ক্লাসে বিঘ্ন ঘটছে। ক্যাম্পাসে বিশুদ্ধ খাবারের অভাব শিক্ষার্থীদের স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে। এমনকি অনেক শিক্ষকবৃন্দও একই সমস্যার সম্মুখীন হচ্ছেন।

এ বিষয়ে এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমদ খান জানান, আমরা বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd