• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জনগণের প্রত্যাশা অনুযায়ী ও শান্তি-শৃঙ্খলা বজায় রেখে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি সিলেটে যানজটে অতিষ্ঠ জনজীবন, ১০০টিরও বেশি অবৈধ গাড়ি স্ট্যান্ড হাসিনার ডিসেম্বরে ফেরা নিয়ে কী ভাবছে ভারত দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন যুগের সূচনা, সাফে চালু হচ্ছে ভিএআর কুষ্টিয়া জেলা আ.লীগের দায় স্বীকার, দায়মুক্তি দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী: নাহিদ সিলেটে রনজিতের সভা: আলোচনায় রাজনৈতিক ‘আঁতাত’! অসচেতনতার বাড়ছে ডেঙ্গুর প্রকোপ: আব্দুস সালাম বাংলাদেশে দিনে ৭৩ শিশুর প্রাণ কাড়ছে নিউমোনিয়া বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ সিলেটে পুলিশকে দুর্বল করার ষড়যন্ত্র, আলোচনায় আওয়ামী লীগের সাবেক এমপি রঞ্জিত সরকার রনজিতের সভার পর রাতারগুলের সোহেল রিসোর্টে তালা, খোঁজ নেই মালিকের সিলেটে পুলিশের গাড়ি থেকে আ.লীগ নেতাকে ছিনতাই, বিএনপি নেতাসহ ৩৯ জনের নামে মামলা জুড়ীতে থানা থেকে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যের মুখ চেপে তুলে নেওয়ার চেষ্টা এমপির ছেলে-স্ত্রী-ভাগনেকে সারের ডিলারশিপ, সংসদে অভিযোগ হাসনাতের প্রশ্ন শফিকুল ইসলাম মাসুদের: আর কত গাড়ির ওপর হামলা হলে বোঝা যাবে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী বাড়ল প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ডিউটি শেষে বাড়ি ফেরার পথে নারী পুলিশ কনস্টেবলকে হেনস্তার চেষ্টা শ্রীলঙ্কার বিপক্ষে দলের নেতৃত্বে হামজা চৌধুরী, একাদশে তিন পরিবর্তন সীমান্তে রনজিতকাণ্ড: রিসোর্ট সিলগালা, আটক ৪

কুষ্টিয়া জেলা আ.লীগের দায় স্বীকার, দায়মুক্তি দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী: নাহিদ

Reporter Name / ৩ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

5

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ নিজেরাই দায় স্বীকার করলেও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে দাঁড়িয়ে হামলাকারীদের দায়মুক্তি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পাল্টা জবাবে দাঁড়িয়ে তিনি এই তীব্র অভিযোগ তোলেন।

এর আগে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দাবি করেন, ঘটনাস্থলের প্রাথমিক তদন্ত ও সংগৃহীত ছবি অনুযায়ী বাড়িটি অনেকটা পুরাতন ও পরিত্যক্ত ছিল এবং বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লাগার সম্ভাবনা বেশি। সেখানে পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত বা সাক্ষী পাওয়া যায়নি বলেও তিনি উল্লেখ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের তীব্র বিরোধিতা করে নাহিদ ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পতিত ফ্যাসিস্ট শক্তির উল্লাস আমরা দেখেছি এবং কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ নিজেরাই এ ঘটনার দায় স্বীকার করেছে। অথচ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে এসে তাদের দায়মুক্তি দিচ্ছেন। আমরা আশা করেছিলাম তিনি বলবেন কত ঘণ্টার মধ্যে দোষীদের শনাক্ত করে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা হবে। কিন্তু দুঃখজনকভাবে তিনি পুরোপুরি ডিনায়াল মোডে (অস্বীকারের ভঙ্গিতে) চলে গেলেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্যের অসারতা তুলে ধরে এনসিপির আহ্বায়ক বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অনেক তথ্য ও ছবির কথা বললেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, বাইরে থেকে কোনো একটি বস্তু নিক্ষেপ করার কারণেই দপ করে পুরো বাড়িতে আগুন ধরে যায়। আর ওই বাড়িটি কোনো পরিত্যক্ত বা কেবল গবাদিপশুর ঘর ছিল না; সেখানে কেয়ারটেকারের পরিবারসহ সংসদ সদস্যের আত্মীয়স্বজন বসবাস করতেন। গতকাল রাতেও সেখানে মানুষ ছিলেন এবং বড় ধরনের প্রাণহানির ঘটনাও ঘটতে পারত।

হামলার আশঙ্কার কথা আগে থেকেই পুলিশকে জানানো হয়েছিল উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমকে গত কয়েক দিন ধরেই ফোনে হামলার হুমকি দেওয়া হচ্ছিল এবং এ বিষয়ে তিনি দুই দিন আগেই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, বাসে আগুন লেগে মানুষ মারা যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ে ককটেল ফুটছে, সংসদ সদস্যের বাড়িতে আগুন লাগানো হচ্ছে এবং গণঅভ্যুত্থানের সমন্বয়কদের রামদা দিয়ে কোপানো হচ্ছে—এটিই বর্তমানে বাংলাদেশের সামগ্রিক চিত্র। স্বরাষ্ট্রমন্ত্রী যদি এসব ঘটনা অস্বীকার করে যান, তবে আমাদের আর কিছু বলার থাকে না।

বক্তব্যের শেষে নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের একজন নেত্রী ও বিরোধীদলীয় সংসদ সদস্যের বাড়িতে আগুন লাগানোর পর সরকার কী ধরনের আচরণ ও ভূমিকা রাখছে, আজ দেশের জনগণ তা প্রত্যক্ষ করল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd