• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জ্বালানির মূল্যবৃদ্ধি: বাসভাড়া কিলোমিটারে ১৮-২০ পয়সা বাড়ানোর প্রস্তাব সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল নিউইয়র্ক গেলেন প্রধানমন্ত্রী : জাতিসংঘ অধিবেশনে একগুচ্ছ কর্মসূচি সরকারের একটি চক্র আ.লীগের সঙ্গে আঁতাত করে দেশকে অস্থিতিশীল করছে প্রতি লিটার ডিজেলে ৯০ টাকা লোকসানে আছে বিপিসি: চেয়ারম্যান সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমএ মালিক ও এমরান আহমদ যুক্তরাজ্যের অডিটে নিরাপত্তায় দেশসেরা বিমানবন্দর সিলেটের ওসমানী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা: এমপি নজরুল ৪ ও স্ত্রী ১ দিনের রিমান্ডে উপহার হিসেবে দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার জাতিসংঘে প্রথম ভাষণে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী নতুন কমিটি পেল সিলেট জেলা ও মহানগর যুবদল, দায়িত্বে কারা ব্রাহ্মণবাড়িয়ায় ভারত সীমান্তে মিলল নিখোঁজ বাংলাদেশি কিশোরের মরদেহ হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার প্রকাশিত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি সাদিক কায়েমের শাহজালাল মাজারে দানবক্সে মিললো ৮৯ লাখ টাকা, সোনা-বৈদেশিক মুদ্রা জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসঙ্ঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল: এখন পর্যন্ত গ্রেপ্তার ১৭৯ রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন এক আইফোনের জন্য মেরে ফেললি, এ রকম ১০ ফোন মুক্তিপণ চাইতি—দিতাম

জার্মানিকে হারিয়ে নেশন্স লিগের তৃতীয় ফ্রান্স

Reporter Name / ৩২৫ Time View
Update : সোমবার, ৯ জুন, ২০২৫

196

পর্তুগালের কাছে জার্মানি আর স্পেনের কাছে ফ্রান্সের হারের পর নেশন্স লিগের তৃতীয় স্থান নির্ধারণী ম্যচে নেমেছিল দুই দল।

স্টুটগার্টে রোববার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জার্মানির বিপক্ষে ২-০ গোলে জিতে ফ্রান্স। প্রথমার্ধের শেষ দিকে দলকে এগিয়ে নেন এমবাপে। দ্বিতীয়ার্ধের শেষ দিকের গোলে জার্মানির ঘুরে দাঁড়ানোর আশা শেষ করে দেন মাইকেল ওলিসে। এখানে অ্যাসিস্ট করেছেন সেই এমবাপেই।

আক্রমণ, পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে গোলের দেখা পাচ্ছিল না কেউই। ৪৫তম মিনিটে অহেলিয়া চুয়ামেনির ক্রস ডান পায়ের শটে জালে জড়িয়ে ম্যাচের ‘ডেডলক’ খোলেন এমবাপে।

দ্বিতীয়ার্ধের শুরুতে দেনিজ উনদাভ ফ্রান্সের জালে বল জড়িয়ে সতীর্থদের সাথে উদযাপনে মেতেছিলেন, কিন্তু ভিএআরের চেক ধরা পড়ে অফসাইড। তাতে ভেস্তে যায় জার্মানির সমতায় ফেরার উচ্ছ্বাস।

৬৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারত। কিন্তু মার্কোস থুরামের কোনাকুণি শটে ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে গ্লাভসের টোকায় কোনো মতে ক্লিয়ার করেন মার্ক-আন্ড্রে টের স্টেগেন। কিছুক্ষণ পর এমবাপের ফ্লিক দারুণ রিফ্লেক্সে কর্নার করে দেন তিনি।

টের স্টেগেন বরাবর শট নিয়ে ভালো সুযোগ নষ্টের পর ৮৪তম মিনিটে এমবাপেই ছিলেন ব্যবধান দ্বিগুণের নেপথ্যের নায়ক। বাম দিক দিয়ে আক্রমণে ওঠা রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড টের স্টেগেনকে একা পেয়েও শট নেননি। গোল শতভাগ নিশ্চিত করতে আড়াআড়ি ক্রস বাড়ান অন্য প্রান্তে থাকা ওলিসেকে। সহজ টোকায় ব্যবধান দ্বিগুণ করেন তিনি। বাকি সময় পার করে দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে এই প্রতিযোগিতার ২০২০-২১ মৌসুমের চ্যাম্পিয়ন ফ্রান্স।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd