• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কাটছে না মোদির ‘তেলাপোকা’ ভয়! টানা চার দিন বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর আসি আসি বলে শেখ হাসিনার আর আসা হবে না: হাসনাত আব্দুল্লাহ লাইসেন্স ফিরে পেলো আদ্-দ্বীন হাসপাতাল সিলেটে ফুটবল ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত মৃত্যুর গুজব ছড়িয়ে রাজনৈতিক অপপ্রচার চলছে: এমপি নাছির চৌধুরী কক্ষে ডেকে নিয়ে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, আটক মাদ্রাসা শিক্ষক সিলেটে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩ ডেঙ্গু রোগী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জ দাখিল এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট হাসপাতালে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু সিলেট নগরীর যেসব বাসা-বাড়ির মালিককে তিন মাসের আল্টিমেটাম দিল সিসিক সিলেটে চুরি-ছিনতাই হওয়া ৪৪ মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ শিক্ষিকা বিউটি পালের সাথে সংহতি, গানের ভিডিওতে সয়লাব ফেসবুক ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ ২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী কঙ্গোয় ‘দাবানলের’ মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ১৩০০ ছাড়াল ফয়জুল করীম ঢুকলেন, অনুসারীরা রইলেন বাইরে; ফটকেই আদায় করলেন নামাজ বিনামূল্যে ফেসবুকে মিলবে ভেরিফায়েড ব্যাজ, জেনে নিন পাওয়ার সহজ উপায় ইসলামী ব্যাংকের ৮০ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি জড়িত

জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা পূরণে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ’

Reporter Name / ৫১৯ Time View
Update : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

263

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা পূরণে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ। হাজার হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। জুলাই গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে জামায়াতের পক্ষ থেকে সরকারের কাছে জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদের আইনী ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবি জানানো হয়েছে। এই দাবির পক্ষে দেশের অধিকাংশ রাজনৈতিক দল পৃথক যুগপৎ কর্মসূচি ঘোষণা করেছে। 

সিলেটে জামায়াতের উদ্যোগে শুক্রবার বিকেল সাড়ে ৩টায় ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এইচএম হামিদুর রহমান আজাদ। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা পূরণে উক্ত বিক্ষোভ কর্মসূচিকে সফল করার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি বুধবার (১৭ সেপ্টেম্বর) পৃথক সময়ে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে শুক্রবারের বিক্ষোভ কর্মসূচীকে সফলের লক্ষ্যে সিলেট নগরীর বন্দরবাজার কোর্ট পয়েন্ট ও আদালত প্রাঙ্গনসহ বিভিন্ন স্থানে ৫ দফার পৃথক লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বন্দরবাজার কোর্ট পয়েন্ট প্রাঙ্গনে লিফলেট বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল। এছাড়া এসময় মহানগরীর কোতোয়ালী পূর্ব ও পশ্চিম থানা জামায়াতের সকল স্তরের বিপুল সংখ্যক জনশক্তি উপস্থিত ছিলেন।

সিলেটের আদালত প্রাঙ্গনে লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের পেশাজীবী থানা আমীর অ্যাডভোকেট মো. আলীম উদ্দীন, সেক্রেটারি ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপন, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো. আজীম উদ্দীন, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো. আব্দুল খালিক, বায়তুলমাল সেক্রেটারি অ্যাডভোকেট সফিকুল ইসলাম, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম সোহাগ, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন শামীম, অ্যাডভোকেট মাসহুদ আহমদ মহসিন, অ্যাডভোকেট মকসুদ আহমদ, অ্যাডভোকেট সোলেমান আলী, অ্যাডভোকেট বদরুল ইসলাম, অ্যাডভোকেট আবজল মিয়া তালুকদার, অ্যাডভোকেট মইনুল ইসলাম, অ্যাডভোকেট সায়েম খান, অ্যাডভোকেট কবির আহমদ, অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম, অ্যাডভোকেট আফজালুর রহমান, আবু হায়দার ও আব্দুল কাদির প্রমুখ। এছাড়া এসময় সিলেট জেলা বারের বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।

এছাড়া বুধবার পৃথক সময়ে দক্ষিণ সুরমা থানা, শাহপরান পূর্ব থানা, সদর উপজেলা ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়।

জামায়াতের ৫ দাবিসমূহ হলো জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা। আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd