• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ফ্ল্যাট জব্দ কুলাউড়ার ভাটেরায় ফের সক্রিয় যুক্তরাষ্ট্র ফেরত উলামা লীগের সাধারণ সম্পাদক সাইফুল সিদ্দেকী সেফুল এনসিপির কেন্দ্রীয় কমিটিতে সিলেটের এহতেশাম, প্রীতম ও আরিফ সিলেট সীমান্তে ভারতীয় বিপুল পরিমাণ চোরাইপণ্য জব্দ ছাড়পত্রের অপেক্ষায় বাংলাদেশের কারাগারে বন্দি ১৭২ বিদেশি মাধবপুরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন, সহযোগিতার জন্য সবার প্রতি সৈয়দ মোঃ শাহজাহানের কৃতজ্ঞতা। সিলেটে হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু আসামে ভেঙে ফেলা হয়েছে ১০ মসজিদ, ১১০০ মুসলিম বাড়িঘর উচ্ছেদ স্পেনের রাজপরিবারের সম্মাননা পাচ্ছেন মেসি আওয়ামী লীগের নেতারাও মদ খায়, কর্মীরাও খায়: স্পিকার জামায়াতের লংমার্চের তারিখ ঘোষণা, বায়তুল মোকাররমে উদ্বোধনী সমাবেশ ২৫ অক্টোবর থেকে ঢাকা-রিয়াদ ফ্লাইট চলাচল শুরু, দাম্মামের ফ্লাইট চলাচল শুরু আজ থেকে মাদক নির্মূলে একটি সংগঠন গড়ে তুলতে চাই: ইশরাক জনগণের সেবায় ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করে যাচ্ছি: আইনমন্ত্রী ঋতু বদলালেও সিলেটে কমছে না দিনের তাপমাত্রা বাংলাদেশের বাঁচা-মরার লড়াই বুধবার ছুটির আমেজে মুখরিত প্রকৃতি কন্যা শিবিরের জনপ্রিয়তাকে সরকার ভয় পাচ্ছে: ফরহাদ পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী ফিফার নতুন উদ্যোগ ‘হিমালয়া কাপ’

দোয়ারাবাজারে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫

Reporter Name / ২২৪ Time View
Update : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

365

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (৩১ ডিসেম্বর) সকালে উপজেলার নরসিংপুর ইউনিয়নের শ্রীপুর ও পূর্বচাইরগাঁও গ্রামবাসীর মধ্যে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার চেলা নদীতে বালু উত্তোলনকে কেন্দ্র করে শ্রীপুর গ্রামের নজরুল ইসলাম (২৫) ও পূর্বচাইরগাঁও গ্রামের আরশাব উদ্দিন (৩২) মধ্যে বাকবিতন্ডা হয়। পরেরদিন বুধবার (৩১ ডিসেম্বর) সকালে আরশাবকে নদীতে একা দেখতে পেয়ে শ্রীপুর গ্রামের নজরুল ইসলাম ও তার কয়েকজন সহযোগী তাকে মারধর করে।

এসময় আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে এবং দু’পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে এঘটনার জেরে সকাল সাড়ে এগারোটার দিকে শ্রীপুর গ্রাম ও পূর্ব চাইরগাঁও গ্রামের মধ্যে সংঘর্ষ শুরু হয়। উভয় গ্রামের লোকজন ইটপাটকেল, লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে একে অপরকে ধাওয়া পাল্টা ধাওয়া করে। এসময় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।

আহতদের মধ্যে পূর্বচাইরগাঁও গ্রামের মঈনউদ্দীন (২৫), শাহিন মিয়া (২৩), সাগর মিয়া (২৭), দেলোয়ার হোসেন (২৩), মমিন মিয়া (৪৮), আমীর হোসেন (৩৮), সরাজ মিয়া (৪৮), শমশের আলী এবং শ্রীপুর গ্রামের নজরুল ইসলাম (২৫), সাদ্দাম হোসেন (৩০), নুর উদ্দিন (২৫), নজরুল ইসলাম ও মোহাম্মদ আলী রয়েছেন। তারা পৃথকভাবে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন।

পরে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তরিকুল ইসলাম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই গ্রামের শ্রমিকদের মধ্যে বাকবিতণ্ডার জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। এঘটনায় কোনো পক্ষ এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ করেনি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd