• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হাম-রুবেলা টিকাদান জোরদার করেছে সরকার: বাণিজ্যমন্ত্রী খাল খননের ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন: শ্রমমন্ত্রী চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৫ কৃষকের এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল ‎ বর্তমান যুগে কসমের কাফফারা কিভাবে আদায় করতে হয়? ৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেল যাতায়াত খরচ সিলেটে বিদ্যুৎ সং ক ট, বিপাকে ১২ লাখ গ্রাহক ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন করছে জামায়াতে ইসলামী সৌদি আরবে পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট এবারও হরমুজ পার হতে পারল না ‘বাংলার জয়যাত্রা’ শিশু হাসপাতাল ও পেট্রোল পাম্প পরিদর্শন করলেন জামায়াত আমির জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ায় হামের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে: প্রধানমন্ত্রী ৩০ দিন ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে গোয়াইনঘাটে সোনালী ফসল বোরোধান কাটা শুরু দেশের জন্য কথা না বললে ইলিয়াস আলী গুম হতেন না: পানিসম্পদ মন্ত্রী মোগলাবাজার থানা পু‌লিশ কর্তৃক অবৈধ ভারতীয় ১৪‌টি মহিষসহ ০৩ (‌তিন) জন গ্রেফতার: জাফলংয়ের কূপ থেকে দেশীয় পিস্তলসহ আটক তিনজন

দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ৮ম মেধাবৃত্তি প্রদান

Reporter Name / ১১০ Time View
Update : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

171

বিশ্বনাথ প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথে উপজেলার ‘দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র উদ্যোগে ৮ম মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারী) চাউলধনী স্কুল এন্ড কলেজ মাঠে ইউনিয়নের ২৯টি (প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা) শিক্ষাপ্রতিষ্ঠানের সুবিধা বঞ্চিত ও মেধাবী ১৩৬ জন শিক্ষার্থীর মাঝে ওই মেধাবৃত্তি বিতরণ করা হয়।
ট্রাস্টের বাংলাদেশ কমিটির আয়োজনে অনুষ্ঠিত ৮ম মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের প্রেসিডেন্ট মাফিজ খান। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানের কার্যক্রম।
‘দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র বাংলাদেশ কমিটির সভাপতি মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে ও দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের এ্যাসিস্ট্যান্ট ট্রেজারার আব্দুল হামিদ খান সুমেদের পরিচালনায় অনুষ্ঠিত মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ভাইস প্রেসিডেন্ট মিছবাহ উদ্দিন, সেক্রেটারী গুলজার খান, এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী আব্দুর রহিম রঞ্জু, এ্যাসিস্ট্যান্ট ট্রেজারার ও দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সেক্রেটারী হাসিন উজ্জামান নুরু, যুক্তরাজ্যে গ্রেটার ম্যানজেস্টারে রাজা মনোনীত ল্যাফট্যানেন্ট মোজাহিদ খান, উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী শরিফুল ইসলাম, ইসি মেম্বার ও দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী আবুল হোসেন মামুন, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাস্টি বাবরুল হোসেন বাবুল, আজিজুর রহমান খান রাজু, দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা ট্রেজারার ও ট্রাস্টি মাহবুব আলী চুনু, ইসি মেম্বার শাহ শাহিদুন নূর ইসলাম, ট্রাস্টি হাজী নেছার আহমদ, আব্দুন নূর, আবুল কাহার আলী, আনহার মিয়া।
বক্তব্য রাখেন উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বার শফিক আহমদ পিয়ার, ৮নং ওয়ার্ডের মেম্বার নজরুল ইসলাম আজাদ, দৌলতপুর আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক হাসানুজ্জামান, দশপাইকা আলীম মাদ্রাসার শিক্ষক মাওলানা ফারুক আহমদ, চাউলধনী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সাজিদা আক্তার মুন্নী। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন দশপাইকা আলীম মাদ্রাসার শিক্ষার্থী হাফিজ ইমন আহমদ, স্বাগত বক্তব্য রাখেন চাউলধনী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আনহার মিয়া ও শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা লুৎফুর রহমান।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাস্টি সাহিদুর রহমান, আব্দুল গফুর, নূর ইসলাম, আবু তাহের, রফিকুল ইসলাম, তোফাজ্জল আলম তোফায়েল প্রমুখ এবং বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd