• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আজ এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা কেন্দ্রজুড়ে এসএমপি’র নির্দেশনা শেষ দিকে মন্ত্রীরাও হাসিনার কাছাকাছি যেতে পারতেন না : টাইম টিভিকে ড. মোমেন জুড়ীতে প্রধানশিক্ষক নিখোঁজ,মোটরসাইকেল ও জামা কাপড় উদ্ধার হাম-রুবেলা টিকাদান জোরদার করেছে সরকার: বাণিজ্যমন্ত্রী খাল খননের ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন: শ্রমমন্ত্রী চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৫ কৃষকের এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল ‎ বর্তমান যুগে কসমের কাফফারা কিভাবে আদায় করতে হয়? ৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেল যাতায়াত খরচ সিলেটে বিদ্যুৎ সং ক ট, বিপাকে ১২ লাখ গ্রাহক ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন করছে জামায়াতে ইসলামী সৌদি আরবে পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট এবারও হরমুজ পার হতে পারল না ‘বাংলার জয়যাত্রা’ শিশু হাসপাতাল ও পেট্রোল পাম্প পরিদর্শন করলেন জামায়াত আমির জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ায় হামের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে: প্রধানমন্ত্রী ৩০ দিন ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে

রোজার সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত দিলেন তাহসান নিজেই

Reporter Name / ১৩৯ Time View
Update : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬

216

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানকে নিয়ে তার ভক্তদের আগ্রহের শেষ নেই। গত বছরের শুরুতে মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে আলোচনায় এসেছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। তবে বিয়ের কয়েক মাস না যেতেই তাদের দাম্পত্য জীবনে দূরত্ব তৈরি হয়। বর্তমানে তারা আলাদা থাকছেন এ তথ্য নিশ্চিত করেছেন তাহসান নিজেই।

একটি জাতীয় দৈনিকে তাহসান বলেন, খবরটি সত্য। দীর্ঘদিন ধরে, অর্থাৎ জুলাইয়ের শেষ দিক থেকেই আমরা আলাদা আছি। সঠিক সময় এলে বিস্তারিত জানানো হবে। ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি। তবে বিবাহবার্ষিকী উপলক্ষে কিছু ভুয়া খবর দেখায় বিষয়টি পরিষ্কার করা প্রয়োজন হয়েছে যে, আমরা এখন একসঙ্গে নেই।

তিনি আরও জানান, ব্যক্তিগত বিষয় নিয়ে তিনি নীরব থাকতে চেয়েছিলেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে পড়ায় বাধ্য হয়েই মুখ খুলতে হয়েছে।

 

 ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান।  ছবি: সংগৃহীত

উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা পেশায় একজন মেকআপ আর্টিস্ট। তিনি এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপের কাজ করছেন। পাশাপাশি নিউইয়র্কে তাঁর নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠানও রয়েছে।

এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান। দীর্ঘ ১১ বছরের সেই দাম্পত্য জীবনের ইতি ঘটে ২০১৭ সালে। দ্বিতীয় সংসার নিয়েও অনিশ্চয়তার খবর সামনে আসায় তাহসানের ব্যক্তিগত জীবন আবারও আলোচনায় উঠে এসেছে শোবিজ অঙ্গনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd