• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জামায়াতকে লংমার্চ স্থগিতের আহ্বান জানালেন শাহবাজ শরিফ রিজিক নিয়ে দুশ্চিন্তার অবকাশ নেই প্রাথমিকের শিক্ষার্থীদের জামা-জুতা-ব্যাগ কবে মিলবে? জ্বালানির মূল্যবৃদ্ধি: বাসভাড়া কিলোমিটারে ১৮-২০ পয়সা বাড়ানোর প্রস্তাব সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল নিউইয়র্ক গেলেন প্রধানমন্ত্রী : জাতিসংঘ অধিবেশনে একগুচ্ছ কর্মসূচি সরকারের একটি চক্র আ.লীগের সঙ্গে আঁতাত করে দেশকে অস্থিতিশীল করছে প্রতি লিটার ডিজেলে ৯০ টাকা লোকসানে আছে বিপিসি: চেয়ারম্যান সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমএ মালিক ও এমরান আহমদ যুক্তরাজ্যের অডিটে নিরাপত্তায় দেশসেরা বিমানবন্দর সিলেটের ওসমানী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা: এমপি নজরুল ৪ ও স্ত্রী ১ দিনের রিমান্ডে উপহার হিসেবে দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার জাতিসংঘে প্রথম ভাষণে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী নতুন কমিটি পেল সিলেট জেলা ও মহানগর যুবদল, দায়িত্বে কারা ব্রাহ্মণবাড়িয়ায় ভারত সীমান্তে মিলল নিখোঁজ বাংলাদেশি কিশোরের মরদেহ হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার প্রকাশিত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি সাদিক কায়েমের শাহজালাল মাজারে দানবক্সে মিললো ৮৯ লাখ টাকা, সোনা-বৈদেশিক মুদ্রা জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসঙ্ঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

শায়েস্তাগঞ্জে পারাবতের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

Reporter Name / ৪৫৩ Time View
Update : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

207

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর রেল সেতুর উপর সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এর ফলে সিলেটের সঙ্গে ৩ ঘণ্টা সারাদেশের রেল যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

রোববার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শায়েস্তাগঞ্জ স্টেশন ছাড়ার পর ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়।

এ তথ্য নিশ্চিত করে পারাবত এক্সপ্রেস ট্রেনের চালক আবু জাফর সিদ্দিকী বলেন, শায়েস্তাগঞ্জ জংশন ছেড়ে গিয়ে খোয়াই নদী পার হয়ে চলন্ত অবস্থায় ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। পরে দেখতে পাই দুটি ফিউজ জ্বলে গেছে এবং ফ্যান ঘুরছে না। তাই ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। এক্ষেত্রে ফিউজ পরিবর্তন করতে হবে। এ কাজ করতে মেকানিক্যাল লোকবল প্রয়োজন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।

শায়েস্তাগঞ্জ রেল জংশনের সহকারী স্টেশন মাস্টার উত্তম কুমার দেব জানান, ট্রেনটি শায়েস্তাগঞ্জ স্টেশন অতিক্রম করে খোয়াই নদীর ব্রিজে ওঠার পর ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে আখাউড়া থেকে বিকল্প ইঞ্জিন এনে দুপুর ২টার দিকে ট্রেনটিকে পেছনের শায়েস্তাগঞ্জ স্টেশনে নিয়ে আসা হয়। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd