• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শীতের আগমনে বাড়ছে প্রসাধনীর চাহিদা, দামের চাপে ক্রেতারা দক্ষিণ আফ্রিকার মাটিতে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী ঢাকাসহ ৩ জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন একদিনে ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ বিয়ানীবাজারে শিশু ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে গ্রেফতার জনগণ রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়িয়েছে, তারা নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: সিলেটে হামিদুর রহমান আযাদ নিখোঁজের ৬ দিন পর নদীতে মিলল বৃদ্ধার অর্ধগলিত লাশ সীমান্তের ওপারে মিললো সাবেক বিজিবি সদস্যের মরদেহ, মাথায় আঘাতের চিহ্ন সিলেটে হামে প্রাণ গেল যুবকের, মৃত্যু বেড়ে ২১৮ আই বি ডব্লিউ এফ সিলেট জেলা শাখার ব্যবসায়ী সমাবেশ কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, চাইলেন হাসিনার বিচার জনগণের প্রত্যাশা অনুযায়ী ও শান্তি-শৃঙ্খলা বজায় রেখে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি সিলেটে যানজটে অতিষ্ঠ জনজীবন, ১০০টিরও বেশি অবৈধ গাড়ি স্ট্যান্ড হাসিনার ডিসেম্বরে ফেরা নিয়ে কী ভাবছে ভারত দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন যুগের সূচনা, সাফে চালু হচ্ছে ভিএআর কুষ্টিয়া জেলা আ.লীগের দায় স্বীকার, দায়মুক্তি দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী: নাহিদ সিলেটে রনজিতের সভা: আলোচনায় রাজনৈতিক ‘আঁতাত’! অসচেতনতার বাড়ছে ডেঙ্গুর প্রকোপ: আব্দুস সালাম

শীতের আগমনে বাড়ছে প্রসাধনীর চাহিদা, দামের চাপে ক্রেতারা

Reporter Name / ১৬ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

26

শীতের আগমনী বার্তার সঙ্গে রাজধানীর বাজারগুলোতে শীতকালীন প্রসাধনীর চাহিদা বাড়তে শুরু করেছে। ত্বকের শুষ্কতা রোধে ভ্যাসলিন, বডি লোশন, কোল্ড ক্রিম, গ্লিসারিন, ময়েশ্চারাইজার ও লিপবাম কিনতে দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। তবে মৌসুমি চাহিদার সঙ্গে এসব পণ্যের দাম নিয়েও রয়েছে ক্রেতাদের উদ্বেগ। গত বছরের তুলনায় চলতি বছর কিছু প্রসাধনীর দাম বেড়েছে, আবার কিছু পণ্যের দাম প্রায় অপরিবর্তিত।

রাজধানীর ফরচুন মার্কেট ঘুরে দেখা যায়, শীত মৌসুমকে সামনে রেখে দোকানগুলোতে সাজিয়ে রাখা হয়েছে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের শীতকালীন প্রসাধনী। ক্রেতাদের চাহিদার তালিকায় রয়েছে ভ্যাসলিন, বডি লোশন, গ্লিসারিন ও ময়েশ্চারাইজারের মতো পণ্য। তবে ব্র্যান্ড, পরিমাণ ও মানভেদে এসব পণ্যের দামে বেশ পার্থক্য রয়েছে।

বাজার ঘুরে পাওয়া তথ্যানুযায়ী, গত বছরের তুলনায় চলতি বছর কয়েকটি প্রসাধনীর দাম বেড়েছে। গার্নিয়ার মেন ফেসওয়াশের দাম গত বছর ছিল ৩৮০-৪২০ টাকা, বর্তমানে বিক্রি হচ্ছে ৪৩০-৪৫০ টাকায়। মেরিল কোম্পানির গ্লিসারিনের দাম ১০০-১০৫ টাকা থেকে বেড়ে হয়েছে ১১০-১১৫ টাকা।

বিদেশি ইনসেনটা লোশনের দাম গত বছর ছিল ৫৫০-৫৮০ টাকা, বর্তমানে বিক্রি হচ্ছে ৫৮০-৬০০ টাকায়। অন্যদিকে অলিভ ওয়েভ লোশনের দাম গত বছর ছিল ৪৮০-৫০০ টাকা, যা বর্তমানে বিক্রি হচ্ছে প্রায় ৫১০ টাকায়।

শীতের প্রসাধনী কিনতে এসে অনেক ক্রেতাকেই এখন বাজেটের সঙ্গে পণ্যের দাম মিলিয়ে সিদ্ধান্ত নিতে হচ্ছে। কেউ কম দামের পণ্য খুঁজছেন, আবার কেউ ত্বকের ধরন ও মান বিবেচনায় পছন্দের ব্র্যান্ড বেছে নিচ্ছেন।

প্রসাধনী কিনতে আসা কলেজপড়ুয়া নিছা মনি বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি ব্যক্তিগত পরিচর্যার সামগ্রী কিনতেও এখন বাড়তি খরচের বিষয়টি বিবেচনায় রাখতে হচ্ছে। ফলে শীতের প্রস্তুতি নিতে গিয়ে আলাদা হিসাব-নিকাশ করতে হচ্ছে।’

বিক্রেতা মো. হাসান বলেন, ‘গত বছরের তুলনায় চলতি বছর কিছু পণ্যের দাম বেড়েছে, আবার কিছু পণ্যের দাম আগের মতোই রয়েছে। বিশেষ করে বিদেশি প্রসাধনীর ক্ষেত্রে আমদানি ও পরিবহন খরচের কারণে দামের তারতম্য দেখা যায়।’

সব মিলিয়ে শীতের প্রস্তুতিতে প্রসাধনীর চাহিদা বাড়লেও বাড়তি দামে কিছুটা চাপে পড়ছেন ক্রেতারা। মৌসুমের শুরুতেই পণ্যের দাম বাড়ায় স্বাভাবিক ভাবেই তৈরি হচ্ছে বাড়তি খরচের চাপ। এখন দেখার বিষয়, শীতের পুরো মৌসুমে এসব পণ্যের দাম কোন দিকে যায় এবং ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে কি না শীতকালীন প্রসাধনীর বাজার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd