সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম ম্যাচে ছিলেন না হামজা চৌধুরী। তাকে ছাড়াই টুর্নামেন্ট শুরু করে ভুটানকে হারিয়ে শুভসূচনা করে লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর শ্রীলঙ্কা ও ভুটানের মধ্যকার ম্যাচটি ড্র হওয়ায় এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত হয়েছে জামাল ভূঁইয়াদের। তবে দলের সঙ্গে হামজার অনুপস্থিতি কিছুটা অপূর্ণতা তৈরি করেছিল সমর্থকদের মনে। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে পরিবারসহ ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশের এই তারকা ফুটবলার।সাফ চ্যাম্পিয়নশিপে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে সোমবার (৯ নভেম্বর) সকাল ৬টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে হামজাকে বহনকারী ফ্লাইট। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সেখান থেকে সরাসরি দলের হোটেলে চলে যান তিনি।
31