• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আসামে ভেঙে ফেলা হয়েছে ১০ মসজিদ, ১১০০ মুসলিম বাড়িঘর উচ্ছেদ স্পেনের রাজপরিবারের সম্মাননা পাচ্ছেন মেসি আওয়ামী লীগের নেতারাও মদ খায়, কর্মীরাও খায়: স্পিকার জামায়াতের লংমার্চের তারিখ ঘোষণা, বায়তুল মোকাররমে উদ্বোধনী সমাবেশ ২৫ অক্টোবর থেকে ঢাকা-রিয়াদ ফ্লাইট চলাচল শুরু, দাম্মামের ফ্লাইট চলাচল শুরু আজ থেকে মাদক নির্মূলে একটি সংগঠন গড়ে তুলতে চাই: ইশরাক জনগণের সেবায় ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করে যাচ্ছি: আইনমন্ত্রী ঋতু বদলালেও সিলেটে কমছে না দিনের তাপমাত্রা বাংলাদেশের বাঁচা-মরার লড়াই বুধবার ছুটির আমেজে মুখরিত প্রকৃতি কন্যা শিবিরের জনপ্রিয়তাকে সরকার ভয় পাচ্ছে: ফরহাদ পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী ফিফার নতুন উদ্যোগ ‘হিমালয়া কাপ’ সরকারি দলের নেতাকর্মীদের সতর্ক করলেন স্পিকার ডিআইজির বাড়িতে মাদকের আসর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রমাণ ‘সিলেট থাকলে চাঁদা দিতে হবে’, গভীর রাতে বাসায় গিয়ে প্রকৌশলীকে মারধর বিএনপি নেতার গাছ ঢেকে যায় বিজ্ঞাপনে রাষ্ট্রের ব্যর্থতায় অস্ত্র হাতে নামতে হয়েছে ইশরাককে: আখতার হোসেন সমালোচনার মুখে প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

হামজার পর এবার চমক দেখানোর অপেক্ষায় আরেক সিলেটি

Reporter Name / ৩১৫ Time View
Update : বুধবার, ২৮ মে, ২০২৫

240

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর পর এবার আরও এক হাই-প্রোফাইল প্রবাসী ফুটবলার বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায়। তিনি কানাডা জাতীয় দলে খেলা সিলেটের মৌলভীবাজারের সামিত সোম। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্ব ও এর আগে ভুটান ম্যাচকে সামনে রেখে প্রাথমিক দলে রাখা হয়েছে তাকে।সামিতের পৈতৃক বাড়ি সিলেটের মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায়। মা-বাবা দুজনই বাংলাদেশি। তবে সামিতের জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। এর পরও পরিষ্কার বাংলায় কথা বলতে পারেন সামিত। ইতমধ্যেই বাংলাদেশি পাসপোর্ট ও বাংলাদেশের হয়ে খেলার সকল প্রক্রিয়া সম্পন্ন করেছে বাফুফে।

বুধবার (২৮ মে) বিকেলে ২৬ সদস্যর দল ঘোষণা করেন হেড কোচ হ্যাভিয়ের কাবরেরা।

যেই দলে হামজা চৌধুরী, শমিত সোমসহ জায়গা হয়েছে ফাহমিদুল ইসলামের। তবে এখনো বাংলাদেশের হয়ে খেলতে অনেক প্রসেস বাকি থাকায় রাখা হয়নি কিউবা মিচেলকে।

আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে ঢাকার জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল। তার আগে ৪ জুন একই ভেন্যুতে ভুটানের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবেন হামজারা।

বাংলাদেশ স্কোয়াড

গোলরক্ষক: মিতুল মারমা, মোহাম্মদ সুজন হোসাইন ও মেহেদি হাসান শ্রাবণ।

ডিফেন্ডার: মো. শাকিল আহাদ তপু, জাহিদ হাসান শান্ত, রহমত মিয়া, ইসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী ও তপু বর্মণ।

মিডফিল্ডার: মো. হৃদয়, সাইয়্যেদ শাহ কাজেম কিরমানি, সোহেল রানা, মুজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী ও শমিত সোম।

ফরোয়ার্ড: ফাহমিদুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসাইন, ইমন শাহরিয়ার, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন ও সুমন রেজা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd