• সোমবার, ১১ মে ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার! জৈন্তাপুরে নি হ ত তাহসিন অষ্টম শ্রেণির ছাত্র, আ*শঙ্কাজনক এসএসসি পরীক্ষার্থী বিশ্ব মা দিবস আজ ভারতে সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জামায়াত আমিরের রোদের দেখা পেতেই ধান শুকানোর চেষ্টায় হাওরের কৃষকেরা টিলাগড় ক্লাবের কমিটি বাতিল, অ্যাডহক কমিটি গঠন ৪১৩ করেও স্বস্তিতে নেই বাংলাদেশ, মিরপুরে পাকিস্তানের দাপট সরকার গণতন্ত্র ও সংবিধানবিরোধী কাজ করছে: গোলাম পরওয়ার গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নোংরা পরিবেশ ও পানি সংকটে দুর্ভোগে রোগীরা দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল ৩ সন্তানের দেহ পড়েছিল মেঝেতে, হাত-মুখ বাঁধা মা ছিলেন জানালার পাশে গাজীপুরে ৫ জনকে গলা কেটে হত্যা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ট্রাক-অটোভ্যান সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত স্বামী সিলেটে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্নয়কের বিরুদ্ধে অপপ্রচারে মামলা জৈন্তাপুরে উমর আলী শিক্ষা কল্যাণ ট্রাস্টের বৃত্তি ও সনদপত্র বিতরণ সম্পন্ন জনদুর্ভোগ তৈরি ও গণভোটের রায়কে উপেক্ষা করে জনগণের আস্থা অর্জন করা যায় না- ড. হামিদুর রহমান আযাদ বৃষ্টির সঙ্গে বাড়বে গরম, জানাল আবহাওয়া অফিস নাজমুলের সেঞ্চুরি মুমিনুলের আক্ষেপে বাংলাদেশের ‘অম্ল-মধুর’ দিন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ৭

আগামী পাঁচ দিন যেমন থাকবে সিলেটের আবহাওয়া

Reporter Name / ১৬৯ Time View
Update : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

98

দেশজুড়ে মৌসুমি বায়ুর প্রভাবে সিলেটে আগামী পাঁচ দিন দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে পরবর্তী ১২০ ঘণ্টার (পাঁচ দিন) আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তর। তবে তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না বলে জানায় তারা।শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ভারতের দক্ষিণ রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় একটি সুষ্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল অতিক্রম করে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কিছুটা কম সক্রিয় থাকলেও উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে তাই সিলেটের বিভিন্ন এলাকায় আগামী পাঁচ দিন দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি ও বজ্র বৃষ্টির হতে পারে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার (৭ সেপ্টেম্বর) একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকবে। সোমবার (৮ সেপ্টেম্বর) সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সিলেট বিভাগের বহু স্থানে বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। বুধবার (১০ সেপ্টেম্বর) সিলেট বিভাগের অনেক স্থানে ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সিলেটের কোথাও কোথাও ভারী থেকে বজ্রসহ অতিভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে ৮ সেপ্টেম্বরের পর দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd