• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে এসএমপি কমিশনারের কঠোর নির্দেশ মাধবপুরে মাদকসহ যুবক আটকের ভিডিও ভাইরাল, অথচ মামলা হলো আসামি ছাড়া! জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের সৌজন্য সাক্ষাৎ সিলেটে একদিনে ২৪ জনের হাম শনাক্ত ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক পরিচিত মুখ আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে সহাবস্থানে একমত ছাত্রদল ও ছাত্রশিবির ২০২৭ বিশ্বকাপে খেলা নিশ্চিত বাংলাদেশের সিলেটে ভ য়া ব হ বিদ্যুৎ বিপর্যয়, মুক্তি কবে? সিলেটে বন্ধ হচ্ছে অবৈধ হাসপাতাল হবিগঞ্জে মোবাইল চু রি, এসআই ক্লোজড কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩২ কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তরুণের লাশ ৩৯ ঘণ্টা পর হস্তান্তর জৈন্তাপুরে স্বেচ্ছাসেবক দল নেতা শাহজাহান ‘অবাঞ্ছিত’ দক্ষিণ আমেরিকান ক্রিকেটে ইতিহাস গড়লো ব্রাজিল সিলেটে হাম-ডেঙ্গুর পর এবার করোনার হানা শহীদদের স্বপ্নের দেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী পুলিশের ৭ এডিসি ও এসি পদে রদবদল ফের সিলেট-ঢাকা মহাসড়কে প্রাণ গেল ২ জনের ‘কেন্দ্রে সিসি ক্যামেরার কারণে’ সিলেটে কমেছে পাসের হার: পরীক্ষা নিয়ন্ত্রক আপার পথে যারা হাঁটবেন, তাদেরও পালাতে হবে: জামায়াত আমির

আসি আসি বলে শেখ হাসিনার আর আসা হবে না: হাসনাত আব্দুল্লাহ

Reporter Name / ৪১ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

64

পলাতক শেখ হাসিনাকে উদ্দেশ করে বাংলাদেশ নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণ) হাসনাত আব্দুল্লাহ এমপি বলেছেন, পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, সে আসি আসি বলে কখনও আসবে না। ওখান থেকে আসার কথা বলে নেতাকর্মীদের বের করবে আর তারা গণপিটুনি খাবে।

সোমবার রাতে মেহেরপুরের গাংনী বাস স্ট্যান্ডে এনসিপির জুলাই পথসভায় বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, শিক্ষামন্ত্রী সংসদে ক্ষমা চাইবেন আবার শিক্ষকদের বদলি করে প্রতিশোধও নেবেন। মন্ত্রণালয় ও প্রশাসনের ব্যর্থতা কলেজের নিরীহ শিক্ষকদের ওপর চাপিয়ে দিয়েছেন। বদলি করেছেন অন্যত্রে।

তিনি বলেন, মিলন সাহেব আমরা আপনার অতীত জানি, আপনার পরিবারের দুর্নীতি সম্পর্কে জানি। আবার নিজেদের ছেলেকে বিদেশে পড়ালেখা করান, আর আমাদের উপদেশ দেন নেতাদের পিছনে রাজনীতি করার।

স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে হাসনাত বলেন, তার সম্পদ কমেনি। আগের চাইতে ২৫ গুন সম্পদ বৃদ্ধি পেয়েছে। ওনার ছেলে ব্যাংকের ডিরেক্টর পর্যন্ত ছিল। আসলে বিএনপি কোনো নিরপেক্ষতা চায় না বরং তারা আওয়ামী লীগের মতো দখলদার রাজনীতি করতে চায়।

প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, সরকারি দ্বায়িত্ব সঠিকভাবে পালন করলে সব ধরনের সহযোগিতা করা হবে কিন্তু যদি কোনো রাজনৈতিক দলের সেবাদাসে পরিণত হলে ৫ আগস্টের কথা মনে করিয়ে দেন তিনি। পরবর্তী বাংলাদেশ গড়তে চাঁদাবাজি বন্ধ করার কথাও তিনি বলেন।

প্রধান অতিথির বক্তব্যে আকতার হোসেন বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে অতিষ্ঠ হয়ে দেশের সংস্কার চেয়েছিল অথচ ভোট হওয়ার পর বিএনপি ও তার শরিক দল আর সংস্কার চায় না। ঐকমত্য কমিশনের আলোচনায় বিএনপি কিছুকিছু বিষয়ে নট অ্যাব ডিসেন্ট দিয়েছিল। গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন নট অ্যাব ডিসেন্ট দেয়নি। এখন বিএনপির সাথে বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব নিয়ে এখন বিএনপির সুরেই কথা বলে।

তিনি আরো বলেন, বাংলাদেশর ৭০ শতাংশ মানুষ গণভোটের পক্ষে অবস্থান নিলেও এখন তারা তা মানে না। জনগণের সিদ্ধান্ত অমান্য করে কেউ ক্ষমতায় থাকতে পারেনি। তাই ক্ষমতায় থাকতে হলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। কোন ধরনের দখলের রাজনীতি কেউ মেনে নেবে না।

বিএনপিকে উদ্দেশ করে জাতীয় নারী শক্তির সদস্য সচিব ড. মাহমুদা মিতু এমপি বলেন, বাংলাদেশকে যদি আওয়ামী লীগের রাস্তায় নিয়ে যেতে চান তাহলে হাসিনার মতো পালায় না পালায় না বলে পালায় যেতে হবে। মুখ দেখানোর জায়গা পাবেন না। একটি বালুর ট্রাক সরাইতে পারেন না তারা জায়গায় জায়গায় বসে চোরাগোপ্তা হামলা করার চেষ্টা করে। এনসিপির কারো গায়ে হাত দেওয়ার চেষ্টা করা হলে তা কীভাবে প্রতিহত করতে হয় তা এই জনগণ জানে।

পথসভায় বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আকতার হোসেন এমপি, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এমপি, জাতীয় নারী শক্তির সদস্য সচিব ড. মাহমুদা মিতু এমপি, নুসরাত তাবাসসুম এমপি, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মেহেরপুর জেলা প্রধান সমন্বয়কারী অ্যাড. সাকিল আহমাদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd