• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ইরানের সঙ্গে চুক্তিটি ইতোমধ্যে স্বাক্ষরিত হয়েছে, বিস্তারিত দ্রুত প্রকাশ করা হবে: ট্রাম্প বরখাস্তের ঝুঁকিতে বিয়ানীবাজারের আলীনগর ইউপি চেয়ারম্যান বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে কানাইঘাটে যুবক গ্রেপ্তার সিলেটে ২শ টাকায় ৪শ টাকা, ‍মূহুর্তে দ্বিগুণ লাভ পবিত্র আশুরা কবে জানা যাবে মঙ্গলবার প্রাথমিক শিক্ষকদের বদলি করবে স্থানীয় প্রশাসন দুইবার পিছিয়েও নেদারল্যান্ডসকে রুখে দিলো জাপান শান্তি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র-ইরান, বন্ধ হচ্ছে যুদ্ধ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লিতে প্রবেশে বাধা ফরিদ উদ্দিন চৌধুরী ছিলেন ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ: জামায়াত আমীর মরক্কোর ফুটবলারের সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি? রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে টাইগাররা দিলো ২৭৫ রানের লক্ষ্য সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার গোল সমতায় বিরতিতে ব্রাজিল-মরক্কো হাইভোল্টেজ ম্যাচ শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করে কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করছে সরকার -এমপি লুনা কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

ইন্টানেটের সুফলগুলো জনসাধারণের মাঝে ছড়িয়ে দিতে হবে : সিলেটে বিশেষ সহকারী তৈয়্যব

Reporter Name / ২৬৬ Time View
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

122

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, সিলেটে তথ্য-প্রযুক্তির আরও প্রসার ঘটাতে সবাইকে এগিয়ে আসতে হবে। এরই মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে ইন্টারনেট চালু করা হয়েছে। সকল শিক্ষার্থীদের ইন্টারনেটের ইতিবাচক দিকগুলো অবগত করতে হবে। ইন্টানেটের সুফলগুলো জনসাধারনের মাঝে ছড়িয়ে দিতে হবে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে নবপ্রণীত আইন, পলিসি ও সংষ্কার নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান। সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।

সাইবার নিরাপত্তা আইনের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের দেশে সাইবার নিরাপত্তা আইন এখন অনেক সক্রিয়। এই আইনের মাধ্যমে ইন্টরনেটের অপব্যবহার, তথ্য চুরি, কোন সিস্টেমের ক্ষতি রোধ এবং তথ্য-প্রযুক্তির সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।

তিনি আরও বলেন, এই প্রথম চালু হল নাগরিক সেবা কেন্দ্র যেখান থেকে কোন হয়রানি ছাড়াই মিলবে অনেক সুযোগ-সুবিধা। যেখানে সাধারণ মানুষ আইডি আবেদন থেকে শুরু করে ইউটিলিটি পর্যন্ত বিভিন্ন সরকারি সেবা সহজে পাবে। তথ্য- প্রযুক্তি সম্পর্কে আরও বেশি করে অবগত করার লক্ষ্যে তিনি আইসিটি কর্মকর্তাগণকে এই বিষয়ে প্রশিক্ষণ আয়োজনের ব্যবস্থা করতে বলেন যেন সাধারণ মানুষ এর সুফল ভোগ করতে পারে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সিলেট বিভাগের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের চ্যালেঞ্জসমূহ, কার্য পরিচালনায় বিভিন্ন সমস্যা ও আগামীতে তাদের প্রত্যাশাগুলো কী তা সম্পর্কে অবগত হয়ে তিনি বলেন কার্য পরিচালনার ক্ষেত্রে কোন রকম সমস্যার সম্মুখীন হলে তা স্থানীয় প্রশাসনকে জানানোর অনুরোধ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd