• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ জাতিকে চারিত্রিক সংকট থেকে উত্তরণ করতে হবে: বিরোধীদলীয় নেতা মাধবপুরে এনা পরিবহন-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ সিলেটে ছাত্রলীগের মিছিলে চেষ্টা, গ্রেপ্তার ২ সিলেটে ছাত্রদল নেতাকে মারধর ছাত্রলীগ নেতার, নেপথ্যে কী? সেই মাদ্রাসায় বলাৎকারের শিকার আরও অনেক শিশু, প্রতিরাতে ১/২ জনকে ‘ঘরে নিতেন’ শিক্ষক গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ২৭টি ড্রেজার ধ্বংস, ৫ লাখ টাকা জরিমানা ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি; প্রতিনিধি পাঠানোরও সুযোগ নেই শনিবার সকালে বিদ্যুৎ থাকবে না সিলেটের অর্ধশতাধিক এলাকায় শরিয়াহবিরোধী আইন হলে ওলামায়ে কেরাম মেনে নেবে না বিরোধী দলকে সঙ্গে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : সংসদে বিরোধীদলীয় নেতা নতুন নামে এলো র‌্যাব অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানবী (সাঃ) আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে মানুষের দুনিয়া ও আখেরাতের জীবনের সফলতা-মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান জৈন্তাপুরে এস্কেভেটর চাপায় প্রাণ গেল লরি চালকের

ঈদে ফাঁকা সিলেট মহানগর

Reporter Name / ৩৩১ Time View
Update : শনিবার, ৭ জুন, ২০২৫

160

ঈদের ছুটিতে অনেকটাই ফাঁকা হয়ে পড়েছে সিলেট মহানগর। ব্যস্ত সড়কগুলোতে যানবাহনের চাপ কম, নেই সেই চিরচেনা কোলাহল। প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনেকেই শহর ছেড়ে চলে গেছেন গ্রামে। ফলে ঈদের দিনে মহানগরজুড়ে দেখা গেছে এক প্রকার নিরবতা।

ঈদের নামাজের পর থেকেই নগরীর ক্বিন ব্রিজ, জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা, সুবিদবাজারসহ প্রধান সড়কগুলো ছিল প্রায় ফাঁকা। যেখানে প্রতিদিনই যানজটে নাকাল হন নগরবাসী, সেখানে ঈদের দিনে ছিল মুক্ত হাওয়ানগরবাসীর কেউ কেউ এই নিরবতা উপভোগ করছেন। জিন্দাবাজার এলাকায় বসবাসকারী আব্দুল করিম বলেন, “পুরো বছর ধরে শহরের এই অংশে এতটা নিরবতা দেখা যায় না। ঈদের সময়টা যেন একটুখানি শান্তির সময় হয়ে আসে।”

তবে ঈদের দিনেও সিলেট মহানগরীর কিছু স্থানে ছিল ভিন্ন চিত্র। বিশেষ করে ঈদের নামাজ শেষে ঈদগাহ ময়দান, হজরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণ এবং চা বাগান সংলগ্ন এলাকায় কিছুটা ভিড় লক্ষ্য করা গেছে।

নগরীর একাধিক দোকানপাট, শপিং মল ও অফিস-আদালত ছিল বন্ধ। শুধুমাত্র কিছুকিছু খাবারের দোকান ও ফাস্টফুড আউটলেট খোলা ছিল, তাও সীমিত পরিসরে।নগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের দিন নগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন পয়েন্টে ছিল পুলিশের টহল ও চেকপোস্ট।

সাধারণত, ঈদের কাটাতে আগের দিন অনেকেই গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। তাই ঈদের দিন সিলেট শহর একপ্রকার ফাঁকা হয়ে পড়ে। এই চিত্র এখনও অব্যাহত রয়েছে এবং ছুটির বাকি দিনগুলোতেও এমন পরিস্থিতি থাকবে বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd