• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-উদ্ভাবনে অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ফিফা বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র ৬ দিন বাকি, ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচ কখন কোথায় এক নজরে দেখে নিন ক্ষতির শঙ্কায় সিলেটের ব্যবসায়ীরা অতিরিক্ত আইজিপি হলেন সিলেটের ডিআইজি মুশফেকুর রহমান সিন্ডিকেটের কব্জায় ওসমানী হাসপাতাল সালুটিকর-গোয়াইনঘাট সড়ক: যেন অনিয়ম ও লুটপাটের স্থায়ী চারণভূমি আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক চেয়ারম্যানসহ বিএসইসির চার কমিশনারের পদত্যাগ ভোটের আগে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল নেইমার জুনিয়রের পিঠেই উঠছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ‘১০ নম্বর’ জার্সি দিরাইয়ে অনলাইন জুয়ার গ্রাস, বাড়ছে অপরাধ গরুর ভুঁড়ি সহজেই পরিষ্কার করবেন যেভাবে বিশ্বকাপের বলেও চার্জ! ২০২৬ আসরে প্রযুক্তির নতুন চমক বিশ্বকাপ ২০২৬: কোন শহরে থাকছে আপনার প্রিয় দল ঈদে সিলেটের পর্যটনকেন্দ্রে থাকবে কঠোর নিরাপত্তা: মন্ত্রী বিএনপিও পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চায়: হাসনাত বিশ্বনাথে বিদ‍্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন এমপি লুনা টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১৩ জনের বাড়িই নওগাঁয় সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে!

এমসি কলেজে শনিবার ভর্তি যুদ্ধে বসবেন ১০ হাজার শিক্ষার্থী

Reporter Name / ৪২৮ Time View
Update : শুক্রবার, ৩০ মে, ২০২৫

171

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষায় এমসি কলেজে আবেদন করেছে ১০ হাজার ৩১ জন শিক্ষার্থী। ২ হাজার ২০৫ সিটের বিপরীতে আবেদন করা এই শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা আগামী শনিবার অনুষ্ঠিত হবে। এনিয়ে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ভর্তি কমিটি। ইতিমধ্যে আসনবিন্যাস ও প্রকাশ করেছে তারা।

এমসি কলেজে ভর্তি আবেদন করা শিক্ষার্থীদের পরীক্ষা এমসি কলেজ সহ ৫ টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এমসি কলেজ, সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের মিরাবাজার শাখা, সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজ, সিলেট মডেল স্কুল এন্ড কলেজে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর মধ্যে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের সকল শিক্ষার্থীর পরীক্ষা এমসি কলেজে অনুষ্ঠিত হবে। আর রোল নম্বর ২১৬৬২৫৪ থেকে ২১৬৭০০৭ পর্যন্ত বিজ্ঞানের শিক্ষার্থীরা এমসি কলেজে পরীক্ষা দিবেন। ২১৬১৪৫৪ থেকে ২১৬২৪৫৩ পর্যন্ত শিক্ষার্থীরা সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে, ২১৬২৪৫৪ থেকে ২১৬৪০৫৩ পর্যন্ত শিক্ষার্থীরা শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ মিরাবাজার শাখায়, ২১৬৪০৫৪ থেকে ২১৬৫১৫৩ পর্যন্ত শিক্ষার্থীরা সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজে এবং সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজে ২১৬৫১৫৪ থেকে ২১৬৬২৫৩ পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিবেন।

পরীক্ষার নির্দেশাবলীতে বলা হয়- ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে প্রবেশপত্র ডাউনলোড করে A4 সাইজের অফসেট কাগজে প্রিন্ট করতে হবে। প্রবেশপত্রের প্রিন্ট কপিতে পরীক্ষার্থীকে স্বাক্ষর করতে হবে; পরীক্ষা আরম্ভ হওয়ার ন্যূনতম ১ ঘণ্টা পূর্বে পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা আরম্ভ হওয়ার পরে কোন পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না; ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার্থীকে প্রবেশপত্র এবং HSC পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সঙ্গে আনতে হবে; পরীক্ষার্থী মোবাইল ফোন, ক্যালকুলেটর অথবা যে কোন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে নিয়ে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে পারবে না।

অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষা-২০২৪-২৫ এর মুরারিচাঁদ কলেজ কেন্দ্রের আহবায়ক প্রফেসর মোহাম্মদ সাহাব উদ্দীন জানান, ১০ হাজার ৩১ জন শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগের ৫ হাজার ৫৫৪ জন, মানবিকের ৪ হাজার ৫ জন আর ব্যবসায় বাণিজ্যের রয়েছেন ৪৭২ জন শিক্ষার্থী। তারা ৫ টি ভেন্যুর ২১৫ টি কক্ষে পরীক্ষা দিবেন। ইতিমধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য কেন্দ্রের মধ্যে অভিভাবকরাও উপস্থিত থাকতে পারবেন না। বিস্তারিত আসন বিন্যাস এমসি কলেজের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd