• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি; প্রতিনিধি পাঠানোরও সুযোগ নেই শনিবার সকালে বিদ্যুৎ থাকবে না সিলেটের অর্ধশতাধিক এলাকায় শরিয়াহবিরোধী আইন হলে ওলামায়ে কেরাম মেনে নেবে না বিরোধী দলকে সঙ্গে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : সংসদে বিরোধীদলীয় নেতা নতুন নামে এলো র‌্যাব অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানবী (সাঃ) আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে মানুষের দুনিয়া ও আখেরাতের জীবনের সফলতা-মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান জৈন্তাপুরে এস্কেভেটর চাপায় প্রাণ গেল লরি চালকের দারুল ফালাহ মডেল মাদ্রাসার উদ্যোগে সিরাত কনফারেন্স অনুষ্ঠিত ষষ্ঠ শ্রেণির ছাত্রের সাথে ‘সম্পর্ক’, নবম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা ৫ বছরের মধ্যে কৃষকরা পাবে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প: প্রধানমন্ত্রী এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ফাজিলচিশতে ছড়ায় বর্জ্য ফেলায় ৬ জনকে জরিমানা সিসিকের গভীর সাগরে নতুন এলএনজি টার্মিনাল ও ১৫০ কূপ খননের পরিকল্পনা নামাজের বিরতিতে সংসদের মুসলিম সদস্যদের মসজিদে যাওয়ার আহ্বান জামায়াত এমপির সরকারও মনে হয় আশির দশকে ফেরত যাচ্ছে: নাহিদ ইসলাম

করোনা ভাইরাস’ প্রতিরোধে বিশ্বনাথে সতর্কতামূলক সভা অনুষ্ঠিত

Reporter Name / ২৪৯ Time View
Update : বুধবার, ১৮ জুন, ২০২৫

155

বিশ্বনাথ প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘করোনা ভাইরাস’ প্রতিরোধে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মঙ্গলবার (১৭ জুন) দুপুরে এক সতর্কতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি পার্শ্ববর্তি অন্যান্য দেশে করোনা ভাইরাসের নতুন সাব ভ্যারিয়েন্ট এর সংক্রমন বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের অভ্যন্তরে ‘করোনা ভাইরাস’ প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় বলেন, ‘করোনা ভাইরাস’ আমাদের জীবনে এক গভীর দুঃস্বপ্নের মতো ফিরে এসেছে, নতুন রূপে। এক নতুন ভ্যারিয়েন্ট হিসেবে। ওই নতুন রূপ হয়তো আগের থেকে কম বা বেশি সংক্রামক হতে পারে। কিন্তু প্রতিরোধের উপায় একইঃ সচেতনতা, সতর্কতা এবং সম্মিলিত প্রচেষ্টা। তাই সকলকে ‘করোনা প্রতিরোধে’ সচেতন হয়ে সবাইকে নির্দেশনা মেনে চলার আহবান জানান তিনি।

উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা বিজিত কুমারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন সুমন, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ ইমাদ উদ্দিন মাস্টার, পৌর জামায়াতের নায়েবে আমির এইচএম আক্তার ফারুক, পৌর বিএনপির সাংগঠনিক গোবিন্দ মালাকার, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বেগ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিময় ভট্টাচার্য্য, থানার এসআই পান্না রায়। সভায় এসময় বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd