• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ধর্মপাশায় হাওরের পানির নিচে থাকা নলকূপ থেকে উঠছে গ্যাস, উৎসুক জনতার ভিড় ভূমিসেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে চায় সরকার সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা ফায়ার বিজিবির সিলেটে হামের উপসর্গে আরো তিন শিশুর মৃত্যু বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, কেটে নিয়ে গেছে ডান হাত হাম উপসর্গে সিলেট ও ময়মনসিংহে আরও চার শিশুর মৃত্যু বিজয় সরণির কলমিলতা বাজারে আগুন নেইমারকে নিয়েই ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা সুনামগঞ্জে তরুণী গণধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন মাধবপুরে তরুণীর রহস্যজনক মৃ’ত্যু আমি বেঁচে থাকতে চাঁদাবাজি-সন্ত্রাস চলবে না : এমপি ফয়সল। রাজধানীতে সৌদি প্রবাসীর ৮ টুকরা মরদেহ উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য দিলেন চাচাতো ভাই আশ্রয় দেওয়ার নামে ধর্ষণচেষ্টা রাজনগরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চালকের হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু নির্যাতন বন্ধের দাবিতে হকারদের ‘ধর্মঘট’ ভুল সেটে পরীক্ষা: কেন্দ্র সচিবসহ ৭ জনকে অব্যাহতি মোটরসাইকেল মালিকদের ওপর করারোপ হবে জনস্বার্থবিরোধী-বিরোধীদলীয় নেতা সিলেটে মসজিদের দানবাক্স চু/রি, এখনও অধরা চো*র*চ*ক্র সীমান্ত এলাকার পশুর হাটে অবাধে বিক্রি হচ্ছে ভারতীয় গরু

কুলাউড়ায় লাল সবুজ উন্নয়ন সংঘের নতুন কমিটি গঠিত

Reporter Name / ২০৬ Time View
Update : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

101

স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের কুলাউড়া উপজেলা কমিটি গঠিত হয়েছে। গত ৭ সেপ্টেম্বর লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল এবং সাধারণ সম্পাদক ডাঃ আশরাফ উদ্দিন নিলয় স্বাক্ষরিত এক পত্রে এই এক বছর মেয়াদী (২০২৫-২০২৬) কমিটি অনুমোদন করা হয়।

নবগঠিত কমিটিতে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে রয়েছেন সাংবাদিক শরীফ আহমেদ, আফাজুর রহমান চৌধুরী ফাহাদ এবং সাংবাদিক মো. মাহফুজুর রহমান।

কার্যকরী পরিষদে আবু জাহিদ ইমরানকে সভাপতি, আশনাফ মুনিম শাবাবকে সাধারণ সম্পাদক এবং ফারদিন কাওসার তানিমকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে যারা রয়েছেন তারা হলেন: সহসভাপতি শাহরিয়ার মাহদি, সহ সাধারণ সম্পাদক সাইফ হোসেন সাদী, সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ মারুফুর রহমান মামুন, অর্থ সম্পাদক আহনাফ শাহরিয়ার অয়ন, দপ্তর সম্পাদক আবু বকর মাহিদ, প্রকাশনী সম্পাদক জিসান আহমদ, শিক্ষা ও আইসিটি সম্পাদক ফারহান আহমদ শুভ, সাংস্কৃতিক সম্পাদক মীর সাব্বির আহমদ, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম তানজিদ, সমাজকল্যাণ সম্পাদক আবু তাওহীদ, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ তানজিম এবং পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ মাহিদ।

কমিটির সদস্যরা হলেন তৌহিদ জয়, আবু তাহের, শাকিল আহমদ, মোহাম্মদ জাকারিয়া আরেফিন পিয়াস, ওবায়দুল্লাহ মোহাম্মদ, সিদরাতুল লাবিব, আহমেদ ফাহাদ, শাহরিয়ার হোসেন, আল সিদরাত উদ্দিন রাকিব, সাদীর আহমেদ, আরাফাত আল মাহবি এবং মোহাম্মদ তাহসিন ওয়াফিক।

উল্লেখ্য, ২০১১ সালে প্রতিষ্ঠিত লাল সবুজ উন্নয়ন সংঘ বাংলাদেশের ৬৪টি জেলায় তাদের কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনের সদস্যরা নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে মাদক, বাল্যবিবাহ, ইন্টারনেট আসক্তি, ইভটিজিং এবং দুর্নীতি প্রতিরোধের মতো সামাজিক গুরুত্বপূর্ণ কাজগুলোতে অংশ নিচ্ছেন। এছাড়াও, সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণের মতো জনহিতকর কাজ করে যাচ্ছে সংগঠনটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd