• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নতুন পে স্কেলে বেতন বাড়বে দ্বিগুণ থেকে আড়াইগুণ, অনুপাত ১:৯ ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয় সিউক এর নতুন চেয়ারম্যান কয়েস লোদী বিয়ের পিঁড়িতে বসছেন জেনিফার? তিন লাল কার্ডের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মেক্সিকোর শুভসূচনা এবারের বাজেট বাস্তবতা বিবর্জিত, উচ্চাভিলাষী ও ঋণনির্ভর: নাহিদ দেশে স্বর্ণের দামে ফের বড় পতন দুধ দিয়ে গোসল সেরে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক সীমিত সম্পদের মধ্যে দেশের সবাইকে স্বস্তি দিতে এ বাজেট: অর্থমন্ত্রী ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আজ হরমুজে দুই জাহাজে ইরানের হামলা বারবার হাঁচি এলে যা করবেন মাধবপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় ইসলামী ব্যাংক ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমিরের চ্যালেঞ্জ মরক্কো ম্যাচেই ফিরতে পারেন নেইমার, ব্রাজিল শিবিরে আশার আলো মেসির গোল, বড় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি সারল আর্জেন্টিনা ইসলামী ব্যাংকের আরডিএস প্রকল্পের ঋণ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ভুল তথ্য বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে মাংস খাওয়ার পর চা পান করা ঠিক নাকি ভুল, জানুন

কোহলির সঙ্গে প্রেম, রাজ্জাককে গোপনে বিয়ে নিয়ে মুখ খুললেন তামান্না

Reporter Name / ৫৩৬ Time View
Update : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

162

দীর্ঘ দুই বছর প্রেমের সম্পর্কে থাকার পর বিচ্ছেদ হয় অভিনেতা বিজয় ভার্মা ও অভিনেত্রী তামান্না ভাটিয়ার। শোনা যায়, বিয়ে করে সংসার পাততে চেয়েছিলেন অভিনেত্রী, কিন্তু তাতে রাজি ছিলেন না বিজয়। সম্পর্ক ভাঙার পেছনে সেটাই বড় কারণ বলে মনে করা হয়। তবে শুধু বিজয় নন, অতীতে একাধিকবার তামান্নার প্রেম নিয়ে চর্চা হয়েছে, যার মধ্যে অন্যতম বিরাট কোহলি এবং পাকিস্তানি ক্রিকেটার আবদুল রজ্জাক।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিরাট কোহলির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খোলেন তামান্না। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমার খুব খারাপ লাগে। কারণ, আমার সঙ্গে ওর আক্ষরিক অর্থে একবারই দেখা হয়েছিল। তিনি জানান, ২০১০ সালে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে প্রথম ও শেষবার বিরাট কোহলির সঙ্গে দেখা হয়েছিল। শুটিংয়ের একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

তামান্নার কথায়, ওই শুটিং-এর পরে আর কখনও ওর সঙ্গে দেখা হয়নি। না আমি ওর সঙ্গে কথা বলেছি, না ও আমার সঙ্গে কথা বলেছে।

অন্যদিকে, পাকিস্তানের সাবেক ক্রিকেটার আবদুল রাজ্জাকের সঙ্গে বিয়ের গুজব নিয়েও মন্তব্য করেন অভিনেত্রী। কয়েক বছর আগে তাদের একটি গয়নার দোকানে একসঙ্গে দেখা গিয়েছিল, যা থেকে গুজব ছড়ায়—তামান্না নাকি গোপনে রাজ্জাককে বিয়ে করেছেন!

এই প্রসঙ্গে তামান্না বলেন, “সত্যিই নেটপাড়া খুব মজার। দাবি উঠেছিল, আমি নাকি আবদুল রাজ্জাককে বিয়েও করে ফেলেছি।” এসময় রাজ্জাকের উদ্দেশে হাতজোড় করে অভিনেত্রী বলেন, “আমি সত্যিই দুঃখিত স্যার (আবদুল রজ্জাক)। আপনার দু-তিনজন সন্তান আছে। এসবের প্রভাব আপনার জীবনে কতটা পড়েছে। তবে এটি খুবই অস্বস্তিকর বিষয়।”

এই ধরনের গুঞ্জন নিয়ে আক্ষেপ করে তামান্না বলেন, “সত্যিই খুব অদ্ভুত লাগে। কোনও সত্যতা ছাড়াই মানুষ এসব সম্পর্কের গল্প তৈরি করে দেয়। কিন্তু এখানে সত্যিই কিছু করার নেই। মানুষের যা ভাবার, তাই ভাববে। সবাইকে নিয়ন্ত্রণ করা যাবে না।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd