• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে শাহজালাল মাজারের দানবাক্সে আরও মিললো ৮৯ লাখ টাকা, মিলেছে বিদেশি মুদ্রা-স্বর্ণ-রুপা জুড়ী-বড়লেখা সীমান্তে তিন দিনে ৩০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি বাংলাদেশ সাফ দলে দুই নতুন মুখ রোনান ও মাহি সেই পাঠ্যবই থেকে দাঁড়িপাল্লার ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার মাধবপুরে জেলা পুলিশের সম্মাননায় প্রথম স্থান অর্জন করল বণিক বাড়ি শারদীয় দুর্গোৎসব আল্লামা সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ফ্ল্যাট জব্দ কুলাউড়ার ভাটেরায় ফের সক্রিয় যুক্তরাষ্ট্র ফেরত উলামা লীগের সাধারণ সম্পাদক সাইফুল সিদ্দেকী সেফুল এনসিপির কেন্দ্রীয় কমিটিতে সিলেটের এহতেশাম, প্রীতম ও আরিফ সিলেট সীমান্তে ভারতীয় বিপুল পরিমাণ চোরাইপণ্য জব্দ ছাড়পত্রের অপেক্ষায় বাংলাদেশের কারাগারে বন্দি ১৭২ বিদেশি মাধবপুরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন, সহযোগিতার জন্য সবার প্রতি সৈয়দ মোঃ শাহজাহানের কৃতজ্ঞতা। সিলেটে হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু আসামে ভেঙে ফেলা হয়েছে ১০ মসজিদ, ১১০০ মুসলিম বাড়িঘর উচ্ছেদ স্পেনের রাজপরিবারের সম্মাননা পাচ্ছেন মেসি

খাসির কোন অংশ দিয়ে কাচ্চি রান্না করবেন?

Reporter Name / ১৩৮ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

177
বিয়েবাড়িতে গরম গরম কাচ্চির হাঁড়ি নামলেই যেন জমে ওঠে পুরো আয়োজন। ঢাকনা খুলতেই ঘি, জাফরান আর মশলার ঘ্রাণে চারপাশ মাতোয়ারা। প্লেটে নরম মাংস, আলু আর ঝরঝরে চাল দেখলেই অতিথিদের মুখে হাসি। তাই বিয়ের দাওয়াতে কাচ্চির জন্য আলাদা এক ধরনের অপেক্ষাই থাকে।
কাচ্চির শিকড় মুঘল আমলের বিরিয়ানি সংস্কৃতির সঙ্গে যুক্ত হলেও সময়ের সঙ্গে ঢাকার কাচ্চি পেয়েছে নিজস্ব স্বাদ ও বৈশিষ্ট্য। বিয়েবাড়ি থেকে শুরু করে নানা সামাজিক আয়োজনে জায়গা করে নেয়া এই খাবার এখন শুধু পেট ভরানোর আয়োজন নয়, বরং ঢাকার খাবার সংস্কৃতিরও এক পরিচিত অংশ।
তবে জমজমাট কাচ্চির আসল নায়ক মাংস। তাই রান্নার আগে প্রশ্ন আসে— খাসির কোন অংশ দিয়ে কাচ্চি সবচেয়ে ভালো হবে?
কাচ্চির জন্য কোন মাংস ভালো?
 
কাচ্চির জন্য তুলনামূলক কম বয়সি ছাগলের ভালো মানের মাংস বেশি উপযোগী। অংশ বাছাইয়ের ক্ষেত্রে—
  • রানের মাংস : মাংসল অংশ বেশি থাকায় বড় টুকরো করে দমে রান্না করলে নরম ও রসালো হয়।
  • পাঁজরের মাংস : হাড়যুক্ত এই অংশ কাচ্চিতে বাড়তি স্বাদ ও ঘ্রাণ এনে দেয়। রানের মাংসের সঙ্গে কিছু পাঁজরের মাংস রাখতে পারেন।
  • ভেড়ার মাংস : ভেড়ার মাংস দিয়েও কাচ্চি রান্না করা যায়। তবে এর নিজস্ব গন্ধ ও স্বাদ তুলনামূলকভাবে বেশি। ঐতিহ্যবাহী ঢাকাই কাচ্চির স্বাদ চাইলে খাসির মাংসই বেশি উপযোগী।
মাংস কাটবেন যেভাবে
 
কাচ্চির জন্য মাংস ছোট না করে বড় টুকরো করে কাটাই ভালো। এক কেজি মাংসে প্রায় ১০ থেকে ১২টি বড় টুকরো রাখা যেতে পারে। এতে দমে রান্নার পর মাংসের স্বাদ ও রসালোভাব ভালো থাকে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, মাংস যেন টাটকা ও ভালো মানের হয়। সঠিক মাংসের সঙ্গে মশলা, আলু ও ধীরে ধীরে দমে রান্নাই কাচ্চির স্বাদ বাড়ায়। আর ঐতিহ্যবাহী স্বাদ আরও জমাতে চাইলে কয়লার তাপে কাশার বাসনে রান্নার পদ্ধতিও ব্যবহার করা যেতে পারে।
মাংসের সঠিক অংশ, মশলার ভারসাম্য আর ধৈর্য ধরে দম— এই তিনের সমন্বয়েই তৈরি হয় বিয়েবাড়ির সেই কাঙ্ক্ষিত কাচ্চি, যার ঘ্রাণে অতিথিদের অপেক্ষাটাও যেন সার্থক হয়ে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd