• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
টানা চার দিন বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর আসি আসি বলে শেখ হাসিনার আর আসা হবে না: হাসনাত আব্দুল্লাহ লাইসেন্স ফিরে পেলো আদ্-দ্বীন হাসপাতাল সিলেটে ফুটবল ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত মৃত্যুর গুজব ছড়িয়ে রাজনৈতিক অপপ্রচার চলছে: এমপি নাছির চৌধুরী কক্ষে ডেকে নিয়ে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, আটক মাদ্রাসা শিক্ষক সিলেটে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩ ডেঙ্গু রোগী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জ দাখিল এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট হাসপাতালে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু সিলেট নগরীর যেসব বাসা-বাড়ির মালিককে তিন মাসের আল্টিমেটাম দিল সিসিক সিলেটে চুরি-ছিনতাই হওয়া ৪৪ মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ শিক্ষিকা বিউটি পালের সাথে সংহতি, গানের ভিডিওতে সয়লাব ফেসবুক ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ ২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী কঙ্গোয় ‘দাবানলের’ মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ১৩০০ ছাড়াল ফয়জুল করীম ঢুকলেন, অনুসারীরা রইলেন বাইরে; ফটকেই আদায় করলেন নামাজ বিনামূল্যে ফেসবুকে মিলবে ভেরিফায়েড ব্যাজ, জেনে নিন পাওয়ার সহজ উপায় ইসলামী ব্যাংকের ৮০ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি জড়িত শফিকুল-নাহিদ-মামুনুল এক হলে, সপ্তাহের মধ্যে সরকারের পতন অনিবার্য: কর্ণেল অলি

গ্রিনকার্ড বাতিল, অনিশ্চয়তায় মাহিয়া মাহি

Reporter Name / ২০০ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

300

ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা অভিনেত্রী মাহিয়া মাহির যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের স্বপ্নে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির প্রভাব এবং কাগজপত্র সংক্রান্ত জটিলতার কারণে নাগরিকত্বের জন্য করা তার গ্রিনকার্ড আবেদন বাতিল করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মাহিয়া মাহি। ব্যক্তিগত ও পারিবারিক জীবনের নতুন অধ্যায় শুরু করতে সেখানেই স্থায়ী হওয়ার পরিকল্পনা ছিল তার। সেই লক্ষ্যেই প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে গ্রিনকার্ডের জন্য আবেদন করেছিলেন এই অভিনেত্রী। তবে আবেদন সংক্রান্ত কিছু বিষয়ে কর্তৃপক্ষ পুরোপুরি সন্তুষ্ট হতে না পারায় তা বাতিল করা হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

সূত্র আরও জানায়, প্রায় এক বছর ধরে যুক্তরাষ্ট্রেই রয়েছেন মাহি। তবে তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি দীর্ঘদিন ধরে নতুন কোনো চলচ্চিত্র বা অভিনয় সংশ্লিষ্ট কাজেও তাকে দেখা যাচ্ছে না, যা নিয়ে ভক্তদের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে।

এদিকে বিনোদন অঙ্গনে বিষয়টি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। অনেকেই মনে করছেন, যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন ও কাগজপত্র সংক্রান্ত জটিলতার কারণে বিদেশে স্থায়ীভাবে বসবাসের প্রক্রিয়া আগের চেয়ে অনেক বেশি কঠিন হয়ে উঠেছে। এর প্রভাব পড়ছে শোবিজ অঙ্গনের অন্যান্য শিল্পী-তারকাদের ওপরও। ফলে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন আইন নিয়ে এখন আরও বেশি সচেতন হচ্ছেন তারকারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd