• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জাতীয়তাবাদী আদর্শ থেকে একচুলও সরিনি: ঢাকা রেঞ্জ ডিআইজি আর্জেন্টিনার বিশ্বকাপের প্রাথমিক দলে আছেন যারা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কমিশন গঠন করা হবে: তথ্যমন্ত্রী যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি ‘অর্ধেক কমে গেছে’, বিকল্প বাজার কতদূর? পুলিশ ক্লিয়ারেন্স সেবা দ্রুত করার কাজ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী বাজার সিন্ডিকেট ভাঙতে এআই নজরদারিতে যাবে সরকার: বাণিজ্যমন্ত্রী জাহাজ থেকে ডিজেল পাচারের সময় ৯ পাচারকারী আটক, ৪ হাজার লিটার ডিজেল উদ্ধার হবিগঞ্জ-৪ আসনের এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সালকে মন্ত্রী করার দাবিতে মাধবপুরে মানববন্ধন। হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ১৪৫৯ ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার! জৈন্তাপুরে নি হ ত তাহসিন অষ্টম শ্রেণির ছাত্র, আ*শঙ্কাজনক এসএসসি পরীক্ষার্থী বিশ্ব মা দিবস আজ ভারতে সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জামায়াত আমিরের রোদের দেখা পেতেই ধান শুকানোর চেষ্টায় হাওরের কৃষকেরা টিলাগড় ক্লাবের কমিটি বাতিল, অ্যাডহক কমিটি গঠন ৪১৩ করেও স্বস্তিতে নেই বাংলাদেশ, মিরপুরে পাকিস্তানের দাপট সরকার গণতন্ত্র ও সংবিধানবিরোধী কাজ করছে: গোলাম পরওয়ার গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নোংরা পরিবেশ ও পানি সংকটে দুর্ভোগে রোগীরা দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল ৩ সন্তানের দেহ পড়েছিল মেঝেতে, হাত-মুখ বাঁধা মা ছিলেন জানালার পাশে

জাফলংয়ে দুই উপদেষ্টাকে আটকে শ্রমিক বিক্ষোভে নেতৃত্ব দেওয়া যুবদল নেতা বহিস্কার

Reporter Name / ২১০ Time View
Update : রবিবার, ১৫ জুন, ২০২৫

81

সিলেটের পর্যটন কেন্দ্র জাফলংয়ে শ্রমিক বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার অভিযোগে যুবদল নেতাকে বহিস্কার করা হয়েছে।

বহিস্কৃত জাহিদ খান গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।তিনি গতকাল শনিবার অন্তর্বর্তীকালীন সরকারের জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িবহর আটকে শ্রমিক বিক্ষোভে নেতৃত্ব দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে।

যুবদলের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে জাহিদকে বহিষ্কারের তথ্য জানানো হয়।

রোববার (১৫ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা যুবদলের সভাপতি মোমিনুল ইসলাম।

মোমিনুল ইসলাম বলেন, উপদেষ্টাদের গাড়িবহর আটকে বিক্ষোভে অংশ নেওয়ায় জাহিদকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে জাহিদের প্রাথমিক সদস্যপদ বাতিলসহ তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত জাহিদের কোনো ধরনের অপকর্মের দায়ভার সংগঠন নেবে না। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পাথর কোয়ারি আর খুলে দেওয়া হবে না, পরিবেশ উপদেষ্টা থেকে এমন বক্তব্য আসার পর বিক্ষুব্ধ শ্রমিকেরা দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ করে এবং ভুয়া-ভুয়া স্লোগান দেয়। ওই বিক্ষোভে বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও শ্রমিক দলের স্থানীয় কয়েকজন নেতাকে নেতৃত্ব দিতে দেখা যায়।

সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, ছাত্রদলের স্থানীয় কয়েকজন নেতা বিক্ষোভে জড়িত ছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে। বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানানো হয়েছে। রোববার তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

গতকাল শনিবার সকালে জাফলং এলাকা পরিদর্শনে যান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ফেরার পথে গোয়াইনঘাটের বল্লাঘাট এলাকায় তাদের গাড়িবহর আটকে দেয় শ্রমিক-জনতা। তারা বন্ধ থাকা জাফলংসহ সিলেটের পাথরকোয়ারিগুলো চালুর দাবিতে স্লোগান দেন, বিক্ষোভ করেন এবং উপদেষ্টাদের উদ্দেশে ভুয়া-ভুয়া স্লোগান দেন।

একাধিক ছবি ও ভিডিওতে উপদেষ্টাদের গাড়ি আটকে বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের কয়েকজন স্থানীয় নেতাকে বিক্ষোভ করতে দেখা গেছে। বিক্ষোভে নেতৃত্বে ছিলেন পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজিজ উদ্দিন, জ্যেষ্ঠ সহসভাপতি সুমন শিকদার, জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক সোহেল আহমদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম, ধর্মবিষয়ক সম্পাদক রমজান মোল্লা ও আজকে বহিষ্কৃত হওয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খান।

এ বিষয়ে সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের যাঁরা উপদেষ্টাদের গাড়িবহর আটকে দিয়ে সরকারি কাজে বাধা সৃষ্টি করেছেন, তাদের শনাক্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd