• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নতুন পে স্কেলে বেতন বাড়বে দ্বিগুণ থেকে আড়াইগুণ, অনুপাত ১:৯ ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয় সিউক এর নতুন চেয়ারম্যান কয়েস লোদী বিয়ের পিঁড়িতে বসছেন জেনিফার? তিন লাল কার্ডের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মেক্সিকোর শুভসূচনা এবারের বাজেট বাস্তবতা বিবর্জিত, উচ্চাভিলাষী ও ঋণনির্ভর: নাহিদ দেশে স্বর্ণের দামে ফের বড় পতন দুধ দিয়ে গোসল সেরে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক সীমিত সম্পদের মধ্যে দেশের সবাইকে স্বস্তি দিতে এ বাজেট: অর্থমন্ত্রী ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আজ হরমুজে দুই জাহাজে ইরানের হামলা বারবার হাঁচি এলে যা করবেন মাধবপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় ইসলামী ব্যাংক ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমিরের চ্যালেঞ্জ মরক্কো ম্যাচেই ফিরতে পারেন নেইমার, ব্রাজিল শিবিরে আশার আলো মেসির গোল, বড় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি সারল আর্জেন্টিনা ইসলামী ব্যাংকের আরডিএস প্রকল্পের ঋণ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ভুল তথ্য বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে মাংস খাওয়ার পর চা পান করা ঠিক নাকি ভুল, জানুন

জৈন্তাপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ২৭৭ Time View
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

114

জাহিদুল ইসলাম জাহিদ

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবির সমর্থনে জৈন্তাপুর উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬শে সেপ্টেম্বর) বিকেল ৪:০০ ঘটিকায় জৈন্তাপুর ঐতিহাসিক বটতলায় অনুষ্ঠিত সমাবেশে উপজেলা জামায়াতের আমীর গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এবং সেক্রেটারি রফিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি ও সিলেট-৪ আসনের এমপি পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আগামী জাতীয় নির্বাচন অবশ্যই জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আয়োজন করতে হবে। নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে। দেশের মানুষ ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও গণহত্যার বিচার দেখতে চায়। এছাড়া স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এসব দাবি পূরণ না হলে দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।”

সমাবেশে জামায়াতের কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবির মধ্যে রয়েছে—১) জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন,২) সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু,৩) অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা,৪) সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা,৫) জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

এ সময় সমাবেশে আরও বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ সিলেট মহানগরীর এসিস্টেন্ট সেক্রেটারি নজরুল ইসলাম, নায়েবে আমীর মামনুর রশিদ, সাবেক আমীর নাজমুল ইসলাম, মাওলানা আব্দুল খালিকসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন জামায়াত ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে উপজেলা জামায়াতের ব্যানারে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি জৈন্তাপুর উপজেলা ঐতিহাসিক বটতলা থেকে শুরু হয়ে তামাবিল মহাসড়ক সহ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

এ সময় বিক্ষোভ মিছিলে উপজেলা শ্রমিক কল্যাণ পরিষদের সভাপতি শামীম আহমদ, উলামা বিভাগের সভাপতি হাফিজ শামসুজ্জামান, পেশাজীবী সংগঠনের সভাপতি হাবিবুর রহমান, শিবিরের থানা সভাপতি মহসিন আহমেদ ও সেক্রেটারি হুসেন আহমদসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd