• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল ৩য় দিনেও অচল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ : আশ্বাসে বরফ গলেনি সিলেট জুড়ে ঘন্টায় ঘন্টায় লোডশেডিং প্রতিশ্রুতি দিয়েও নন-এমপিও শিক্ষকদের বেতনভুক্ত করছে না সরকার: মুজিবুর রহমান ১ দিন বাড়িয়ে দুর্গাপূজার ছুটি ঘোষণা করল সরকার টানা ৭ দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা সব বয়সীরাই এখন হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে শিক্ষা ও শিক্ষার্থীদের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই -মাহমুদুর রহমান দিলাওয়ার ডায়াবেটিস হলে কি মাটির নিচের সবজি খাওয়া যাবে? না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারত-পাকিস্তান ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬ রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা দেবে জামায়াত: শফিকুর রহমান চাঁদাবাজি মামলায় আটকদের এক সপ্তাহ আটকে রাখা যাচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে ‘অসময়ে’ বাণিজ্যমেলা চান না প্রবাসীকল্যাণ মন্ত্রী কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জাফলংয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন বিএনপির এমপি শিবিরকে হুমকি দেয়, আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না: সাদেক কায়েম প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান রাষ্ট্র পরিচালনার কোনো ক্ষেত্রে বিএনপি সাফল্য দেখাতে পারছে না: ফয়জুল করীম

টানা ৭ দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা

Reporter Name / ১০ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

15

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী মাসে অর্থাৎ অক্টোবরে টানা ৭ দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা। মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি নির্ধারিত রয়েছে।

একই সাথে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় ১৮ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা সাত দিন ছুটি ভোগ করবে শিক্ষার্থীরা।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী, সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে দুর্গাপূজা উপলক্ষে ১৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারিত রয়েছে। এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি। ফলে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টানা সাত দিনের ছুটি পাবে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকাতেও দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের ছুটি রাখা হয়েছে। সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও ১৮ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা সাত দিন ছুটি ভোগ করবে।

এদিকে, দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির তালিকায় পরিবর্তন আনা হয়েছে। আগে ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি নির্ধারিত ছিল। এর মধ্যে ২০ অক্টোবর নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর সাধারণ ছুটি।

এর সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে সরকারি চাকরিজীবীদের জন্য ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটির সুযোগ হয়েছে।

তবে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির ক্ষেত্রে ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত তালিকায় দুর্গাপূজার ছুটির তারিখে কোনো পরিবর্তন আনা হয়নি। তাই শিক্ষার্থীদের ছুটি ১৮ অক্টোবর থেকেই শুরু হচ্ছে।

এছাড়া শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির পাশাপাশি অনুদানের পরিমাণও বাড়িয়েছে সরকার। দুর্গাপূজার জন্য হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে চার কোটি টাকা চাওয়া হলেও প্রধানমন্ত্রীর বিশেষ বিবেচনায় পাঁচ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। অর্থাৎ চাহিদার চেয়ে এক কোটি টাকা বেশি বরাদ্দ পেয়েছে ট্রাস্ট।

একইভাবে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব কঠিন চীবর দান অনুষ্ঠানের জন্য বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট দুই কোটি টাকা চেয়েছিল। এ খাতে তিন কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। অর্থাৎ এ ক্ষেত্রেও চাহিদার চেয়ে এক কোটি টাকা বেশি বরাদ্দ দেওয়া হয়েছে।

সরকারি ছুটির দিনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও সাধারণত বন্ধ থাকে। তবে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট শাখা বা বিশেষ সেবা চালু থাকতে পারে। এটিএম, কার্ড ও অনলাইন ব্যাংকিংয়ের মতো ডিজিটাল সেবাও সাধারণত চালু থাকে।

অন্যদিকে, হাসপাতাল, পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহের মতো জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের ছুটির দিনেও দায়িত্ব পালন করতে হবে। গণমাধ্যমসহ প্রয়োজনীয় কিছু প্রতিষ্ঠানেও কর্মীদের দায়িত্বে থাকতে হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd