• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
‘বিচ্ছেদ আমার জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল’, কেন বললেন উদিতি? অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক হিসাব তলব নিয়ে প্রতিক্রিয়া জানালেন সালমান মুক্তাদির ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের রানের রেকর্ড প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী অক্টোবরের মধ্যেই ভূমি অধিগ্রহণের জটিলতা নিরসনের আশা বাণিজ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক সিলেটের চেহারা আমরা বদলে দেবো: বাণিজ্যমন্ত্রী হবিগঞ্জে ফের পরিবহন ধর্মঘটের ডাক সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল ৩য় দিনেও অচল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ : আশ্বাসে বরফ গলেনি সিলেট জুড়ে ঘন্টায় ঘন্টায় লোডশেডিং প্রতিশ্রুতি দিয়েও নন-এমপিও শিক্ষকদের বেতনভুক্ত করছে না সরকার: মুজিবুর রহমান ১ দিন বাড়িয়ে দুর্গাপূজার ছুটি ঘোষণা করল সরকার টানা ৭ দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা সব বয়সীরাই এখন হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে শিক্ষা ও শিক্ষার্থীদের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই -মাহমুদুর রহমান দিলাওয়ার ডায়াবেটিস হলে কি মাটির নিচের সবজি খাওয়া যাবে? না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারত-পাকিস্তান ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬

শিক্ষা ও শিক্ষার্থীদের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই -মাহমুদুর রহমান দিলাওয়ার

Reporter Name / ২৪ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

33

 

শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসা নাজিরেরগাঁও সিলেটের ইনচার্জ মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, শিক্ষা, শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। প্রাক্তন শিক্ষার্থীরা একটি প্রতিষ্ঠানের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলে, সেই প্রতিষ্ঠান অগ্রসর হওয়া সহজ হয়ে যায়। যুগোপযোগী জ্ঞানের পাশাপাশি নৈতিক উৎকর্ষ সাধনে আমাদের প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে। কোমলমতি শিক্ষার্থীদেরকে আদর্শ মানুষ ও মুসলিম হিসেবে গড়ে তুলতে সুষ্ঠু ও সুন্দর পরিকল্পনা, কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়নে সুদৃঢ় ভূমিকা পালন অনস্বীকার্য।
তিনি মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসা নাজিরেরগাঁও সিলেটের উদ্যোগে প্রাক্তন ছাত্রদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

শিক্ষক মাওলানা হানীফ হোসাইনের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন প্রাক্তন ছাত্র আলী হোসাইন মো. শাহরিয়া ও ইসলামী সংগীত পরিবেশন করেন জামেয়া ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক নাদিম রায়হান।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- শিক্ষক সিদ্দিকুর রহমান, মো. শাহীন আলম, হাফিজ ইমরান আহমদ, মাওলানা হোসাইন আহমদ, প্রাক্তন ছাত্রদের প্রতিনিধি আলমগীর হোসাইন, শাহ বদরুল হাসান শিহাব, জুম্মান আহমদ, আহমদ সামি, সুলাইমান আহমদ, সাব্বির আহমদ আনসারী, হোসাইন আহমদ, আল আমীন, সিদ্দিকুর রহমান ইমন, সাইদুল ইসলাম, জামেয়া ছাত্র সংসদের ভিপি হাফিজ ফাহাদ আহমদ ও জিএস আব্দুর রাজ্জাক সৈয়দ প্রমুখ।

মতবিনিময় সভায় আগামী ৬ অক্টোবর ২০২৬ মঙ্গলবার সকাল ১০টায় জামেয়া নাজিরেরগাঁও আয়োজিত সীরাতুন্নবী (সা.) মাহফিল বাস্তবায়নের লক্ষ্যে পরিকল্পনা উপস্থাপন করা হয়। মাহফিলে প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করবেন দাঈ ইলাল্লাহ, লেখক ও গবেষক মুফতি আলী হাসান উসামা।

সভাপতির বক্তব্যে মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেন, জীবন খুব সংক্ষিপ্ত। দুনিয়ার জিন্দেগী ক্ষণস্থায়ী। মু’মীন হিসেবে প্রতিটি মুহুর্ত অতিবাহিত করা সৌভাগ্যের। সুশিক্ষা ছাড়া নিজেকে কাঙ্ক্ষিত মানে উন্নীত করা যায় না। আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে কাজ করা উচিৎ। জান ও মাল তাঁর নির্ধারিত পথে বিলিয়ে দেয়ার মানসিকতা নিয়ে ভুমিকা রাখতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd