• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জ্বালানির মূল্যবৃদ্ধি: বাসভাড়া কিলোমিটারে ১৮-২০ পয়সা বাড়ানোর প্রস্তাব সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল নিউইয়র্ক গেলেন প্রধানমন্ত্রী : জাতিসংঘ অধিবেশনে একগুচ্ছ কর্মসূচি সরকারের একটি চক্র আ.লীগের সঙ্গে আঁতাত করে দেশকে অস্থিতিশীল করছে প্রতি লিটার ডিজেলে ৯০ টাকা লোকসানে আছে বিপিসি: চেয়ারম্যান সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমএ মালিক ও এমরান আহমদ যুক্তরাজ্যের অডিটে নিরাপত্তায় দেশসেরা বিমানবন্দর সিলেটের ওসমানী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা: এমপি নজরুল ৪ ও স্ত্রী ১ দিনের রিমান্ডে উপহার হিসেবে দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার জাতিসংঘে প্রথম ভাষণে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী নতুন কমিটি পেল সিলেট জেলা ও মহানগর যুবদল, দায়িত্বে কারা ব্রাহ্মণবাড়িয়ায় ভারত সীমান্তে মিলল নিখোঁজ বাংলাদেশি কিশোরের মরদেহ হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার প্রকাশিত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি সাদিক কায়েমের শাহজালাল মাজারে দানবক্সে মিললো ৮৯ লাখ টাকা, সোনা-বৈদেশিক মুদ্রা জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসঙ্ঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল: এখন পর্যন্ত গ্রেপ্তার ১৭৯ রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন এক আইফোনের জন্য মেরে ফেললি, এ রকম ১০ ফোন মুক্তিপণ চাইতি—দিতাম

ত্রিদেশীয় সিরিজ থেকে আয়ের সবটা বন্যা দুর্গতদের দান করছেন সালমান ও শাহিন

Reporter Name / ৫০৯ Time View
Update : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

333

জুন থেকে বিপর্যস্ত পাকিস্তানের বেশ কয়েকটি প্রদেশের জনজীবন। এখন পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ক্রমাগত বন্যার কারণে শিশুসহ ৯ শতাধিক লোকের মৃত্যু ঘটেছে। যার অধিকাংশই খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাব প্রদেশের। খাইবারেই মারা গেছেন ৫ শতাধিক লোক।

প্রায় আড়াই মাসের বন্যায় পাকিস্তানের ৪০ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ অবর্ণনীয়। এমন একটা সময়ে সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। মোহাম্মদ নাওয়াজের হ্যাটট্রিকে ফাইনালে গতকাল আফগানিস্তানকে ৭৫ রানে হারিয়েছে তারা। আগে ব্যাট করে ১৪১ ‍তুলে রশিদ খানদের গুটিয়ে দিয়েছে মাত্র ৬৬ রানে।


দাপুটে এই জয়ের পর ত্রিদেশীয় সিরিজ থেকে নিজের আয়ের সবটা বন্যা দুর্গতদের দেওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা। আয়ের সবটা দিচ্ছেন শাহিন শাহ আফ্রিদিও। এক্সে এক স্ট্যাটাসে পাকিস্তান দলপতি বিষয়টি নিশ্চিত করেছেন।নিজেরা দুজন তো দিচ্ছেনই, বাকিদেরও দেওয়ার জন্য উৎসাহিত করেছেন আগা। তিনি লেখেন, ‘ব্যাপারটা হলো আমরা কীভাবে সাড়া দিলাম। দেশে এখন কঠিন অবস্থা যাচ্ছে। আমি আর শাহিন ত্রিদেশীয় সিরিজের আয় বন্য দুর্গতদের দান করে দিচ্ছি। যাদের জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের দান করার জন্য অন্য তারকাদেরও উৎসাহিত করছি।’বন্যা দুর্গতদের সাহায্য করতে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাও কিছুদিন আগে একটা উদ্যোগ নিয়েছিলেন। ৩০ আগস্ট পেশোয়ার জালমি পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের বিপক্ষে একটি প্রদর্শনী ম্যাচ আয়োজন করে। ওই ম্যাচে অংশ নিয়েছিলেন শহিদ আফ্রিদি, সাইদ আজমল, ইউনুস খান, শোয়েব আখতার, ইনজামাম-উল-হক, ওয়াকার ইউনিস, আজহার মেহমুদ, কামরান গুলামের মতো সাবেকরা। পেশোয়ারের হয়ে খেলেছিলেন বাবর আজম, মোহাম্মদ হাফিজ ও ইহসানউল্লাহরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd