• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
এখনো পুড়ছে সিলেট, যেমন থাকবে বুধবারের আবহাওয়া হাসপাতালে নেয়ার সময়ও হামলাকারীরা থামেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী কাটছে না মোদির ‘তেলাপোকা’ ভয়! টানা চার দিন বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর আসি আসি বলে শেখ হাসিনার আর আসা হবে না: হাসনাত আব্দুল্লাহ লাইসেন্স ফিরে পেলো আদ্-দ্বীন হাসপাতাল সিলেটে ফুটবল ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত মৃত্যুর গুজব ছড়িয়ে রাজনৈতিক অপপ্রচার চলছে: এমপি নাছির চৌধুরী কক্ষে ডেকে নিয়ে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, আটক মাদ্রাসা শিক্ষক সিলেটে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩ ডেঙ্গু রোগী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জ দাখিল এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট হাসপাতালে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু সিলেট নগরীর যেসব বাসা-বাড়ির মালিককে তিন মাসের আল্টিমেটাম দিল সিসিক সিলেটে চুরি-ছিনতাই হওয়া ৪৪ মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ শিক্ষিকা বিউটি পালের সাথে সংহতি, গানের ভিডিওতে সয়লাব ফেসবুক ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ ২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী কঙ্গোয় ‘দাবানলের’ মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ১৩০০ ছাড়াল ফয়জুল করীম ঢুকলেন, অনুসারীরা রইলেন বাইরে; ফটকেই আদায় করলেন নামাজ

দোয়ারাবাজারে বসতবাড়িতে হামলা ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name / ৬৭৩ Time View
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

317

দোয়ারাবাজার (সুনামগঞ্জ)প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের বাগামারা গ্রামে আক্কাছ আলীর বসতবাড়িতে হামলা, মারধর, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী শিউলী আক্তার দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে শিউলী আক্তারের স্বামী আক্কাছ আলী লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি বলেন, মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে প্রতিবেশী নাসির উদ্দিন, সোহেল মিয়া, ইছার উদ্দিন, হাবিব উল্লাহ, আসাদ মিয়া, ইয়াছমিন বেগম, খাদিজা আক্তার, ফরহাদ আলম ও শাহেরা খাতুনসহ একদল লোক পরিকল্পিতভাবে তার বাড়িতে প্রবেশ করে হামলা চালায়।

এ সময় হামলাকারীরা লাঠিসোটা, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে আক্কাছ আলী ও তার পরিবারের সদস্যদের ওপর অতর্কিত আক্রমণ চালায়। এতে আক্কাছ আলীর স্ত্রী শিউলী আক্তারসহ পরিবারের কয়েকজন গুরুতর আহত হন। হামলাকারীরা বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে ও ঘরে থাকা প্রায় ১ লাখ ৮০ হাজার টাকার মালামাল লুটে নেয় বলে অভিযোগ করেন তিনি।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আক্কাছ আলী আরও জানান, দীর্ঘদিন ধরে উক্ত বিবাদীরা পূর্ব শত্রুতার জের ধরে তাদের বসতভিটা দখলের উদ্দেশ্যে নানাভাবে হয়রানি করে আসছে। হামলার সময় তারা ঘরবাড়ি ভাঙচুরের পাশাপাশি পরিবারের নারী সদস্যদের ওপরও নির্যাতন চালায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— সাইফুল ইসলাম, জাফর আলী, নুরুল মিয়া, হযরত আলী, রব মিয়া, গিয়াস উদ্দিন, হান্নান, ইউসুফ আলী, সাদসাম হুসেন, আব্দুর রহিম, ইসমাইল হোসেন, হাফিন উদ্দিন, জামাল উদ্দিন, জলিল মিয়া, উসমান মিয়া, হানিফ মিয়া ও জাহাঙ্গীর আলম প্রমুখ।

এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd