• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে, আবেদন জানুয়ারিতে সাফ খেলতে পরিবারসহ ঢাকায় হামজা চৌধুরী নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স দায়িত্বকে আমানত মনে করে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে -অ্যাডভোকেট জুবায়ের কুলাউড়ায় অভিযানের সময় বিজিবির ওপর হামলা, গুলি ছুড়ে প্রতিরোধ হিন্দুস্তান থেকে প্যারাশুটে নামবেন, না হেলিকপ্টারে: রিজভী জরিমানার টাকা দিলেন বিএনপি নেতা নাসিম, ২৩ বছর পর কারামুক্ত চা-শ্রমিক সাফ চ্যাম্পিয়নশিপ:মালদ্বীপকে উড়িয়ে সেমিফাইনালের পথে পাকিস্তান সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা সাফ খেলতে সোমবার ঢাকায় আসছেন হামজা-ফারহান নেতাকর্মীদের নিয়ে ৬ কিলোমিটার পথ হাঁটলেন প্রধানমন্ত্রী জাতি বড় হতাশায়, আল্লাহর দ্বীনের ভিত্তিতেই স্বস্তি ফেরানো সম্ভব ৭ নভেম্বরকে বিপ্লব বললেও চব্বিশকে স্বীকৃতি দিতে চায় না বিএনপি: হাসনাত আবদুল্লাহ অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর খোঁজ নিলেন জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ আন্তর্জতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন রোনালদো ইরানে ৯ নভেম্বর রাতে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ২৬৮ রানে পিছিয়ে থেকে সিলেটের দ্বিতীয় দিন শেষ বাংলাদেশের

নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

Reporter Name / ২৮ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

60

ভারতে অবস্থানরত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। সোমবার (৯ নভেম্বর) আইনজীবীর মাধ্যমে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে এ সংক্রান্ত আবেদন জমা দিয়েছেন। এ সংক্রান্ত একটি চিঠির বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

 

২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর এই প্রথম দেশে ফেরার জন্য আবেদন করলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী।

 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পালিয়ে যাওয়ার দুই বছরের বেশি সময় পর ডিসেম্বরে বাংলাদেশে ফেরার যে পরিকল্পনা শেখ হাসিনা নিয়েছেন, এই আবেদনকে তার সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

 

২০২৪ সালের আগস্টে এক রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার শাসনের অবসান ঘটে। তার দল বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে ফেরার উদ্যোগ নতুন রাজনৈতিক ও আইনি উত্তেজনা তৈরি করতে পারে।

 

শেখ হাসিনা রয়টার্সকে জানিয়েছেন, তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনা করছেন। আওয়ামী লীগের নেতারা সোমবার জানিয়েছেন, বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর শেখ হাসিনার আত্মসমর্পণের তারিখ জানানো হবে।

 

শিক্ষার্থীদের নেতৃত্বে গড়ে ওঠা অভ্যুত্থানের সময় প্রাণঘাতী দমন অভিযানের নির্দেশ দেয়ার দায়ে গত বছরের নভেম্বরে বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তার মৃত্যুদণ্ডের রায় দেন। তবে শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা শেখ হাসিনার পক্ষে দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে লেখা এক চিঠিতে নতুন পাসপোর্ট ও পরিচয়পত্রের আবেদন জানিয়েছেন।

 

চিঠিতে তারা বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছেন বলে তারা খবর পেয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে, আমাদের মক্কেলের জন্য একটি নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অনুরোধ জানাচ্ছি।’

 

চিঠিতে আরও বলা হয়েছে, শেখ হাসিনার বাংলাদেশি জাতীয়তার ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকার সংক্রান্ত বিভিন্ন চুক্তির আওতায় বাংলাদেশের যে বাধ্যবাধকতা রয়েছে, তা বিবেচনায় নিয়ে তার আবেদনগুলো যেন দ্রুত নিষ্পত্তি করা হয়।

রয়টার্স জানিয়েছে, তারা এ বিষয়ে দিল্লিতে প্রীতির রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রের সঙ্গে মন্তব্যের জন্য যোগাযোগ করেছিল। তবে তারা তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করেননি।

 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে বিভিন্ন মেয়াদে ২০ বছর বাংলাদেশ শাসন করেছেন শেখ হাসিনা। এখনও দেশের জনগণের একটি অংশে তার সমর্থন রয়েছে। এমতাবস্থায় তার ফিরে আসা রাজনৈতিক বিভাজনকে আরও তীব্র করে তুলতে পারে। বিশেষ করে বাংলাদেশের বর্তমান সরকার যখন দুই বছরেরও বেশি সময় ধরে চলা অস্থিরতার পর স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে।

 

রয়টার্স আরো বলেছে, তার দেশে ফেরা ভারতের সঙ্গে বাংলাদেশের টানাপোড়েনপূর্ণ সম্পর্ককে উন্নত করতে পারে। নয়াদিল্লি শেখ হাসিনাকে আশ্রয় দেয়ার পর এই সম্পর্কের মারাত্মক অবনতি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd