• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জামায়াতকে লংমার্চ স্থগিতের আহ্বান জানালেন শাহবাজ শরিফ রিজিক নিয়ে দুশ্চিন্তার অবকাশ নেই প্রাথমিকের শিক্ষার্থীদের জামা-জুতা-ব্যাগ কবে মিলবে? জ্বালানির মূল্যবৃদ্ধি: বাসভাড়া কিলোমিটারে ১৮-২০ পয়সা বাড়ানোর প্রস্তাব সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল নিউইয়র্ক গেলেন প্রধানমন্ত্রী : জাতিসংঘ অধিবেশনে একগুচ্ছ কর্মসূচি সরকারের একটি চক্র আ.লীগের সঙ্গে আঁতাত করে দেশকে অস্থিতিশীল করছে প্রতি লিটার ডিজেলে ৯০ টাকা লোকসানে আছে বিপিসি: চেয়ারম্যান সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমএ মালিক ও এমরান আহমদ যুক্তরাজ্যের অডিটে নিরাপত্তায় দেশসেরা বিমানবন্দর সিলেটের ওসমানী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা: এমপি নজরুল ৪ ও স্ত্রী ১ দিনের রিমান্ডে উপহার হিসেবে দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার জাতিসংঘে প্রথম ভাষণে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী নতুন কমিটি পেল সিলেট জেলা ও মহানগর যুবদল, দায়িত্বে কারা ব্রাহ্মণবাড়িয়ায় ভারত সীমান্তে মিলল নিখোঁজ বাংলাদেশি কিশোরের মরদেহ হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার প্রকাশিত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি সাদিক কায়েমের শাহজালাল মাজারে দানবক্সে মিললো ৮৯ লাখ টাকা, সোনা-বৈদেশিক মুদ্রা জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসঙ্ঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

যেসব খাবারে বশে থাকবে কোলেস্টেরল

Reporter Name / ৪১৬ Time View
Update : বুধবার, ১১ জুন, ২০২৫

430

খাওয়া-দাওয়ার অনিয়ম, শরীরচর্চার প্রতি অনীহা, অস্বাস্থ্যকর লাইফস্টাইল- এমন নানা কারণে কোলেস্টেরল রোগীর সংখ্যা বাড়ছে। কিছু ক্ষেত্রে জিনগত কারণও দায়ী। এলডিএল বা খারাপ কোলেস্টেরল বৃদ্ধির অর্থ হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি পাওয়া। আর আজকাল ৩০ বছরেরও কম বয়সের ছেলেমেয়েদের মধ্যে হাই কোলেস্টেরলের সমস্যা দেখা দিচ্ছে।

কোলেস্টেরল কী

কোলেস্টেরল হলো প্রাণীদেহের প্রতিটি টিস্যুতে উপস্থিত এক ধরনের ফ্যাট, যা শারীরবৃত্তীয় কাজে প্রয়োজন হয়। কোলেস্টেরল মানুষের রক্তের প্রোটিনের সঙ্গে মিশে লিপোপ্রোটিন তৈরি করে রক্তে প্রবাহিত হয়। এছাড়াও কোলেস্টেরল আমাদের শরীরের বিভিন্ন স্টেরয়েড জাতীয় উপাদানের অগ্রদূত হিসেবেকাজ করে। শরীরে প্রয়োজনের অতিরিক্ত কোলেস্টেরল শরীরের জন্য ভয়াবহ রূপ ধারণ করতে পারে।

কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেলে ওষুধ খেতেই হয়। আর বদল আনতে হয় লাইফস্টাইলে। বিশেষত, খাওয়া-দাওয়া নিয়ে বিশেষত সচেতন থাকতে হয়। কিছু খাবার রয়েছে, যা নিয়মিত খেলে রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। চলুন সেসব খাবার সম্পর্কে জেনে নেওয়া যাক।

ওটস

খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে ওটস খেতে পারেন। এই খাবারে বিটা-গ্লুকান নামের দ্রবণীয় ফাইবার রয়েছে। এটি কোলেস্টেরলের মাত্রা কমানোর পাশাপাশি ওজনকেও নিয়ন্ত্রণে রাখে। ওটস প্রদাহ ও অক্সিডেটিভ স্ট্রেস কমায় এবং দেহে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। ওটসের পাশাপাশি ডালিয়া, কিনোয়ার মতো খাবার রাখতে পারেন।

বিভিন্ন ধরনের ডাল

মুসুর, মুগ, ছোলার ডাল ইত্যাদি প্রতিদিনের ডায়েটে রাখুন। ডালের মধ্যে ফাইবার ও উদ্ভিজ্জ প্রোটিন রয়েছে। দিনে ১ কাপ ডাল খেলে কয়েক সপ্তাহের মধ্যে ৫% পর্যন্ত খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে পারবেন।

আমন্ড

সকালের নাস্তায় ১০টা ভেজানো আমন্ড খেলে কোলেস্টেরল বশে থাকবে। আমন্ডের মধ্যে হেলদি ফ্যাট, ফাইবার, ভিটামিন ও মিনারেল রয়েছে। এই বাদাম শরীরের প্রদাহ কমায় এবং হজম স্বাস্থ্যকে উন্নত করে। আমন্ডের মধ্যে ভিটামিন ই রয়েছে, যা রক্তে খারাপ কোলেস্টেরলকে বাড়তে দেয় না এবং রক্তনালিতে প্লাক জমতে দেয় না।

গ্রীষ্মকালীন সবজি

এই মৌসুমে বাজারে লাউ, কুমড়ো, ঢেড়শ, পটল, ঝিঙের মতো সবজি পাওয়া যায়। এগুলো নিয়মিত খেলেও রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। শাকসবজির মধ্যে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, যা কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদরোগের ঝুঁকি প্রতিরোধ করে। এছাড়াও এসময় মৌসুমি ফলও খেতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd