• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি; প্রতিনিধি পাঠানোরও সুযোগ নেই শনিবার সকালে বিদ্যুৎ থাকবে না সিলেটের অর্ধশতাধিক এলাকায় শরিয়াহবিরোধী আইন হলে ওলামায়ে কেরাম মেনে নেবে না বিরোধী দলকে সঙ্গে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : সংসদে বিরোধীদলীয় নেতা নতুন নামে এলো র‌্যাব অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানবী (সাঃ) আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে মানুষের দুনিয়া ও আখেরাতের জীবনের সফলতা-মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান জৈন্তাপুরে এস্কেভেটর চাপায় প্রাণ গেল লরি চালকের দারুল ফালাহ মডেল মাদ্রাসার উদ্যোগে সিরাত কনফারেন্স অনুষ্ঠিত ষষ্ঠ শ্রেণির ছাত্রের সাথে ‘সম্পর্ক’, নবম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা ৫ বছরের মধ্যে কৃষকরা পাবে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প: প্রধানমন্ত্রী এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ফাজিলচিশতে ছড়ায় বর্জ্য ফেলায় ৬ জনকে জরিমানা সিসিকের গভীর সাগরে নতুন এলএনজি টার্মিনাল ও ১৫০ কূপ খননের পরিকল্পনা নামাজের বিরতিতে সংসদের মুসলিম সদস্যদের মসজিদে যাওয়ার আহ্বান জামায়াত এমপির সরকারও মনে হয় আশির দশকে ফেরত যাচ্ছে: নাহিদ ইসলাম

রথযাত্রা উপলক্ষে সিলেট মহানগর জামায়াতের সাথে সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময়

Reporter Name / ২৭৮ Time View
Update : সোমবার, ২৩ জুন, ২০২৫

157

সিলেটের ধর্মীয় সম্প্রীতির ঐতিহাসিক ঐতিহ্য রক্ষায় জামায়াত দৃঢ় প্রতিজ্ঞ-মুহাম্মদ ফখরুল ইসলাম

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জামায়াত ধর্ম, বর্ণ, গোত্র, মত, পথ নির্বিশেষে সবাইকে নিয়েই দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সবার সঙ্গে মিলেমিশে চলা আমাদের ঐতিহাসিক ঐতিহ্য। আমরা ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করি না। ৫ আগস্টের ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে সবধর্মের মানুষের অংশগ্রহণ ফ্যাসিস্টের পতন ত্বরান্বিত করেছে। সনাতন ধর্মাবলম্বী ভাইদের আসন্ন রথযাত্রায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানাচ্ছি। যে কোন মানুষের ধর্মীয় অনুষ্ঠান পালন তাদের নাগরিক অধিকার। এই অধিকার নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।

তিনি বলেন, আমরা সংখ্যাগুরু আর সংখ্যালঘুর পরিসংখ্যানে বিশ্বাসী নই, বরং আমরা সবাই বাংলাদেশের গর্বিত নাগরিক। জামায়াতের লোকেরা চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ, রাহাজানি, দুর্নীতি, লুটপাটসহ কোনো ধরনের অপরাধের সঙ্গে জড়িত নন। তারপরও আমরা মানুষ। আমাদের কোনো মানবীয় ভুল ধরিয়ে দিলে আমরা তা সংশোধনের সর্বাত্মক চেষ্টা করবো। বিগত সময়ে রাজনৈতিক ফায়দা হাসিল করতে একটি গোষ্ঠী ধর্মীয় বিভাজন সৃষ্টি করেছিল। কোন চক্রের পাতানো ফাঁদে পা দেয়া থেকে বিরত থাকতে হবে।

তিনি রোববার (২২ জুন) রাতে রথযাত্রা উপলক্ষে সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দের সাথে সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মধ্য থেকে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- ইসকন সিলেটের সাধারণ সম্পাদক ভাগবত করুনা দাস ব্রহ্মাচারী, ইসকন কেন্দ্রীয় সদস্য যুবরাজ গোপ, সিলেট বিভাগীয় সদস্য পরমেশ^র কৃষ্ণ দাস, পান্তব গোবিন্দ দাস, বলদেব কৃপা দাস, বুদ্ধি গৌরা দাস, ইসকন সিলেটের যোগাযোগ বিভাগের সহকারী পরিচালক সিদ্ধ মাধব দাস, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সিলেট জেলা সভাপতি গোবিন্দ শ্যাম পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রজত কান্তি ভট্টাচার্য্য, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ক্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলার ভারপ্রাপ্ত সভাপতি বিজয়কৃষ্ণ বিশ^াস, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি প্রদীপ কুমার দেব প্রমূখ।

মতবিনিময় সভায় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ বলেন, আমাদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হওয়ায় সিলেট জামায়াত নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সিলেটের ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আমরা সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

মতবিনিময় সভায় জামায়াত নেতৃবৃন্দের মধ্য থেকে উপস্থিত ছিলেন, সিলেট-১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, জামায়াতের সিলেট অঞ্চল টীমের সদস্য ও সিলেট-১ আসন নির্বাচন কমিটির আহ্বায়ক হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব প্রমূখ।

জামায়াত মনোনীত সিলেট-১ আসনের এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেন, আমরা বৈষম্যহীন একটি সুখী সমৃদ্ধ সমাজ গঠন করতে চাই। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে চাই। নিজের যোগ্যতা ও মেধাকে সিলেটবাসীর কল্যাণে ব্যয় করতে চাই। আমরা দেশের সব নাগরিকের অধিকার প্রতিষ্ঠায় সবসময়ই আপসহীন। একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা সব শ্রেণী ও ধর্মের মানুষের সার্বিক সহযোগিতা চাই। সবার পাশে অতীতে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd