• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রনজিতের সভার পর রাতারগুলের সোহেল রিসোর্টে তালা, খোঁজ নেই মালিকের সিলেটে পুলিশের গাড়ি থেকে আ.লীগ নেতাকে ছিনতাই, বিএনপি নেতাসহ ৩৯ জনের নামে মামলা জুড়ীতে থানা থেকে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যের মুখ চেপে তুলে নেওয়ার চেষ্টা এমপির ছেলে-স্ত্রী-ভাগনেকে সারের ডিলারশিপ, সংসদে অভিযোগ হাসনাতের প্রশ্ন শফিকুল ইসলাম মাসুদের: আর কত গাড়ির ওপর হামলা হলে বোঝা যাবে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী বাড়ল প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ডিউটি শেষে বাড়ি ফেরার পথে নারী পুলিশ কনস্টেবলকে হেনস্তার চেষ্টা শ্রীলঙ্কার বিপক্ষে দলের নেতৃত্বে হামজা চৌধুরী, একাদশে তিন পরিবর্তন সীমান্তে রনজিতকাণ্ড: রিসোর্ট সিলগালা, আটক ৪ ডিসেম্বরে বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আসছে চা শ্রমিকদের ভোটের দিন ডিসেম্বরেই জেঁকে বসবে শীত, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা জাপানের সাথে চুক্তির আড়ালে অন্য দেশকে করিডোর দেওয়ার ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে দুই-একটা সিম্বলিক ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষায় সরকার পুরোপুরি ব্যর্থ: নাহিদ ইসলাম সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: সংসদে জামায়াত আমির রাতারগুলে সভা করেন রনজিত সরকার, শিক্ষা সফরের নামে রিসোর্ট ভাড়া বিরোধীদলীয় নেতার সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হবিগঞ্জে ইজিবাইক থেকে গাঁজাসহ যুবক আটক

রনজিতের সভার পর রাতারগুলের সোহেল রিসোর্টে তালা, খোঁজ নেই মালিকের

Reporter Name / ৬ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

12

রনজিত সরকারের উপস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সভা হয়েছিল সিলেটের গোয়াইনঘাটের রাতারগুলের সোহেল স্কয়ার ইকো রিসোর্টে। সেই ঘটনার পর আজ বুধবার সকালে আলোচিত এই রিসোর্টটির ফটকে তালা ঝুলতে দেখা গেছে। এর আগে পুলিশ সেখানে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে। তবে রিসোর্টটি পুলিশ বন্ধ করেনি বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল। স্থানীয় সূত্রের দাবি, মালিকপক্ষই রিসোর্টে তালা লাগিয়ে সরে গেছে।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলে আলোচিত সেই সোহেল স্কয়ার ইকো রিসোর্টের ফটকে তালা ঝুলছে। সেখানে অভিযান চালিয়ে বিভিন্ন সরঞ্জাম ও আলামত জব্দ করেছে পুলিশ। এ সময় রিসোর্ট থেকে দুজন এবং বাইরে থেকে আরও দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল। তবে পুলিশ রিসোর্টটি বন্ধ করেনি বলে স্পষ্ট করেছেন তিনি। স্থানীয় সূত্রের দাবি, রিসোর্টের মালিকপক্ষই ফটকে তালা লাগিয়ে সরে গেছে।

এই রিসোর্টেই শিক্ষা সফরের আড়ালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সভা করেছিলেন বলে তদন্তে নিশ্চিত হয়েছে পুলিশ। গত ৮ নভেম্বর সন্ধ্যায় আয়োজিত ওই সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সিলেট জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রনজিত সরকার।

পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যায় রাতারগুল সোয়াম্প ফরেস্ট-সংলগ্ন সোহেল স্কয়ার ইকো রিসোর্টে সভাটির আয়োজন করা হয়। একজন আইনজীবী শিক্ষা সফরের কথা বলে রিসোর্টটি ভাড়া নিয়েছিলেন। পরে একটি পর্যটকবাহী বাসে শিক্ষা সফরের ব্যানার লাগিয়ে সিলেট ও সুনামগঞ্জের আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন।

সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শিক্ষা সফরের ব্যানার টাঙিয়ে অনুষ্ঠান শুরু হয়। সেখানে খেলাধুলা ও পুরস্কার বিতরণের আয়োজনও করা হয়। রাত নয়টার দিকে সাবেক সংসদ সদস্য রনজিত সরকার সেখানে যান। এর প্রায় দুই মিনিট পর শিক্ষা সফরের ব্যানার সরিয়ে আওয়ামী লীগের ব্যানার টাঙানো হয়। এরপর সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে সেখান থেকে চলে যান রনজিত সরকার।

সভাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এর অবস্থান নিয়ে নানা আলোচনা তৈরি হয়। কেউ কেউ সভাটি সীমান্ত এলাকায়, এমনকি ভারতের অভ্যন্তরে হয়েছে বলেও দাবি করেন। পরে তদন্ত করে পুলিশ সভার স্থান হিসেবে রাতারগুলের সোহেল স্কয়ার ইকো রিসোর্ট শনাক্ত করে।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে মুঠোফোনের অবস্থান শনাক্ত করে তারা মিয়াকে আটক করে সুনামগঞ্জ সদর থানা-পুলিশ। তিনি তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। জিজ্ঞাসাবাদে তিনি সভাটি রাতারগুলের ওই রিসোর্টে হওয়ার তথ্য দেন। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ পুলিশের একটি দল তাকে সঙ্গে নিয়ে রিসোর্টে যায় এবং সভার স্থান নিশ্চিত করে।

মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রনজিত সরকারের ওই সভায় উপস্থিত থাকার অভিযোগে তারা মিয়াকে গ্রেপ্তার করা হয়।

এদিকে মঙ্গলবার রাতে গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক মোড়লের নেতৃত্বে রিসোর্টটিতে অভিযান চালায় পুলিশ। এ সময় বিভিন্ন সরঞ্জাম ও আলামত জব্দ করা হয়। অভিযানে রিসোর্ট থেকে দুজন এবং রিসোর্টের বাইরে থেকে আরও দুজনকে আটক করা হয়েছে বলে জানান ওসি।

ওমর ফারুক মোড়ল বলেন, ‘রিসোর্ট বন্ধ করা হয়নি। সেখানে পুলিশ অভিযান চালিয়েছে। রিসোর্ট থেকে দুজনকে এবং বাইরে থেকে দুজনকে আটক করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তবে পুলিশ রিসোর্ট বন্ধ করে দিয়েছে, এমন তথ্য সঠিক নয়।’

অন্যদিকে স্থানীয় সূত্রের দাবি, সভার ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকে রিসোর্টের মালিক সোহেল আহমদকে এলাকায় দেখা যাচ্ছে না। মালিকপক্ষই রিসোর্টের ফটকে তালা লাগিয়ে সরে গেছে বলে জানিয়েছেন তারা। সোহেল আহমদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।

উল্লেখ্য, গত সোমবার বিকেল ৪টা ৪৯ মিনিটে রনজিত সরকার নিজের ফেসবুক আইডিতে সভার একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ওই দিন মধ্যরাতে সিলেট নগরের গোপালটিলায় তার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd