• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ জাতিকে চারিত্রিক সংকট থেকে উত্তরণ করতে হবে: বিরোধীদলীয় নেতা মাধবপুরে এনা পরিবহন-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ সিলেটে ছাত্রলীগের মিছিলে চেষ্টা, গ্রেপ্তার ২ সিলেটে ছাত্রদল নেতাকে মারধর ছাত্রলীগ নেতার, নেপথ্যে কী? সেই মাদ্রাসায় বলাৎকারের শিকার আরও অনেক শিশু, প্রতিরাতে ১/২ জনকে ‘ঘরে নিতেন’ শিক্ষক গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ২৭টি ড্রেজার ধ্বংস, ৫ লাখ টাকা জরিমানা ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি; প্রতিনিধি পাঠানোরও সুযোগ নেই শনিবার সকালে বিদ্যুৎ থাকবে না সিলেটের অর্ধশতাধিক এলাকায় শরিয়াহবিরোধী আইন হলে ওলামায়ে কেরাম মেনে নেবে না বিরোধী দলকে সঙ্গে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : সংসদে বিরোধীদলীয় নেতা নতুন নামে এলো র‌্যাব অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানবী (সাঃ) আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে মানুষের দুনিয়া ও আখেরাতের জীবনের সফলতা-মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান জৈন্তাপুরে এস্কেভেটর চাপায় প্রাণ গেল লরি চালকের

লর্ডসে ২১২ রানে থামল অস্ট্রেলিয়া

Reporter Name / ২০৭ Time View
Update : বুধবার, ১১ জুন, ২০২৫

138

শুরুর ধসটা সামাল দিয়ে হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন স্টিভেন স্মিথ। তার সঙ্গে ফিফটি হাঁকিয়েছেন বিউ ওয়েবস্টারও। তবে দুজনের ব্যাটিং দৃঢ়তার পরও বড় স্কোর গড়তে পারেনি অস্ট্রেলিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম ইনিংসে প্যাট কামিন্সের দল অলআউট হয়েছে ২১২ রানে। ৫১ রান দিয়ে ৫ উইকেট পেয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্যাগিসো রাবাদা। ৩ উইকেট পেয়েছেন মার্কো জানসেন।

লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার বোলারদের তোপের মুখে পড়েন দুই অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজা ও মার্নাস লাবুশেন। দলীয় রান ১২-এর ঘরে পৌঁছাতেই উসমান খাজাকে ফেরান কাগিসো রাবাদা। ফার্স্ট স্লিপে থাকা বেডিংহামের দুর্দান্ত ক্যাচে পরিণত হন ২০ বল খেলে কোনো রান না করা খাজা।

খাজার বিদায়ে লাবুশেনের সঙ্গে জুটি বাঁধেন ক্যামেরন গ্রিন। তিনি টিকতে পেরেছেন মাত্র তিন বল। দলীয় ১৬ রানের মাথায় তাকেও বিদায় করেন রাবাদা। এইডেন মার্করামের হাতে ক্যাচ দিয়ে ৩ বলে ৪ রান করে ফেরেন তিনি। দ্রুত ২ উইকেট হারানো অস্ট্রেলিয়াকে টেনে নেন স্টিভ স্মিথ ও লাবুশেন। দুজনের দলীয় রান পঞ্চাশের কাছাকাছি যেতেই আঘাত হানেন মার্কো জানসেন। ৫৬ বলে ১৭ রান করে ফিরে যান লাবুশেন।

তিন উইকেট পতনের পর স্মিথের সঙ্গে জুটি বাঁধেন ট্রাভিস হেড। তবে উড়তে থাকা প্রোটিয়া বোলিং লাইনআপের সামনে তিনিও টিকতে পারেননি। জানসেনের বলেই ১৩ বলে ১১ রান করে ফিরে যান হেড। দ্রুত ৪ উইকেট হারানো দলকে পথ দেখান স্মিথ ও বাউ ওয়েবস্টার। স্মিথ ও ওয়েবস্টার মিলে দলকে পার করেন শতরানের ঘর। স্মিথ তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ৪২তম ফিফটি।

এই ফিফটি দিয়ে বিদেশি ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডে সর্বোচ্চ ফিফটির রেকর্ড গড়লেন স্মিথ। পেছনে ফেললেন অ্যালান বোর্ডার ও ভিভ রিচার্ডসকে (দুজনের ১৭টি)। ইংল্যান্ডে স্মিথের ফিফটি এখন ১৮টি। লর্ডসে বিদেশি ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ রানও স্মিথের। তার রান এখন ৫৭৮। পেছনে ফেলেছেন সোবার্স (৫৭১) ও ডন ব্র্যাডম্যানকে (৫৫১)। রেকর্ড গড়ে অবশ্য বেশিদূর যেতে পারেননি স্মিথ। ৬৬ রানেই তাকে ফিরিয়েছেন মার্করাম। বাকি পথ পাড়ি দিচ্ছেন ওয়েবস্টার ও আলেক্স ক্যারি।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস : ২১২/১০ (স্মিথ ৬৬, ওয়েবস্টার ৭২, কেরি ২৩, লাবুশেন ১৭; রাবাদা ৫/৫১ ও জানসেন ৩/৪৯)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd