• রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-উদ্ভাবনে অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ফিফা বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র ৬ দিন বাকি, ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচ কখন কোথায় এক নজরে দেখে নিন ক্ষতির শঙ্কায় সিলেটের ব্যবসায়ীরা অতিরিক্ত আইজিপি হলেন সিলেটের ডিআইজি মুশফেকুর রহমান সিন্ডিকেটের কব্জায় ওসমানী হাসপাতাল সালুটিকর-গোয়াইনঘাট সড়ক: যেন অনিয়ম ও লুটপাটের স্থায়ী চারণভূমি আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক চেয়ারম্যানসহ বিএসইসির চার কমিশনারের পদত্যাগ ভোটের আগে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল নেইমার জুনিয়রের পিঠেই উঠছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ‘১০ নম্বর’ জার্সি দিরাইয়ে অনলাইন জুয়ার গ্রাস, বাড়ছে অপরাধ গরুর ভুঁড়ি সহজেই পরিষ্কার করবেন যেভাবে বিশ্বকাপের বলেও চার্জ! ২০২৬ আসরে প্রযুক্তির নতুন চমক বিশ্বকাপ ২০২৬: কোন শহরে থাকছে আপনার প্রিয় দল ঈদে সিলেটের পর্যটনকেন্দ্রে থাকবে কঠোর নিরাপত্তা: মন্ত্রী বিএনপিও পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চায়: হাসনাত বিশ্বনাথে বিদ‍্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন এমপি লুনা টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১৩ জনের বাড়িই নওগাঁয় সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে!

শাবিপ্রবি ছাত্রী ধ র্ষ ন: চার দিনের রিমাণ্ডে দুই ছাত্র

Reporter Name / ২৪১ Time View
Update : সোমবার, ২৩ জুন, ২০২৫

100

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রীকে ধর্ষন ও আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে গ্রেফতার হওয়া দুই ছাত্রের চার দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে সিলেটের মূখ্য মহানগর হাকিম আদালতের বিচারক হারুনুর রশিদ তাদের রিমাণ্ড মঞ্জুর করেন।

রিমাণ্ড মঞ্জুর হওয়া দুই ছাত্র একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও নির্যাতিত ছাত্রীর সহপাঠী। তারা হলেন- শাবিপ্রবি’র সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী শান্ত তারা আদনান ও স্বাগত দাস পার্থ। এর আগে গত রবিবার মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের ৫ দিনের রিমাণ্ডের  আবেদন করেন। সোমবার শুনানী শেষে বিচারক তাদের ৪ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।

কোতোয়ালী থানার ওসি জিয়াউল হক জানান, দুই আসামীর পাঁচ দিনের রিমাণ্ডের আবেদন করা হলে বিচারক চারদিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন। এ ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কি-না তা জানার জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।

প্রসঙ্গত, গত ২ মে সন্ধ্যায় সহপাঠী আদনান ও পার্থের সাথে কনসার্টে যাওয়ার কথা ছিল ওই ছাত্রীর। কনসার্টে যাওয়ার আগে কৌশলে তারা ওই ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী সুরমা আবাসিক এলাকার একটি মেসে নিয়ে যায়। পরে অচেতন করে তাকে রাতভর ধর্ষন ও আপত্তিকর ভিডিও ধারণ করে আদনান ও পার্থ। সকালে তারা নির্যাতিতা ওই ছাত্রীকে ধর্ষন ও ভিডিও ধারণের ঘটনা জানায়। এরপর থেকে সোস্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে তারা ছাত্রীটিকে ব্ল্যাকমেইল করে আসছিল।

গত বৃহস্পতিবার ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর ধর্ষনের লিখিত অভিযোগ দিলে ওইদিনই অভিযান চালিয়ে অভিযুক্ত দুই ছাত্রকে আটক করে পুলিশ। পরে শুক্রবার বিকেলে ছাত্রী বাদী হয়ে কোতোয়ালী থানায় ওই দুই ছাত্রসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।

এদিকে, ধর্ষণের অভিযোগে প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd