• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি; প্রতিনিধি পাঠানোরও সুযোগ নেই শনিবার সকালে বিদ্যুৎ থাকবে না সিলেটের অর্ধশতাধিক এলাকায় শরিয়াহবিরোধী আইন হলে ওলামায়ে কেরাম মেনে নেবে না বিরোধী দলকে সঙ্গে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : সংসদে বিরোধীদলীয় নেতা নতুন নামে এলো র‌্যাব অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানবী (সাঃ) আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে মানুষের দুনিয়া ও আখেরাতের জীবনের সফলতা-মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান জৈন্তাপুরে এস্কেভেটর চাপায় প্রাণ গেল লরি চালকের দারুল ফালাহ মডেল মাদ্রাসার উদ্যোগে সিরাত কনফারেন্স অনুষ্ঠিত ষষ্ঠ শ্রেণির ছাত্রের সাথে ‘সম্পর্ক’, নবম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা ৫ বছরের মধ্যে কৃষকরা পাবে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প: প্রধানমন্ত্রী এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ফাজিলচিশতে ছড়ায় বর্জ্য ফেলায় ৬ জনকে জরিমানা সিসিকের গভীর সাগরে নতুন এলএনজি টার্মিনাল ও ১৫০ কূপ খননের পরিকল্পনা নামাজের বিরতিতে সংসদের মুসলিম সদস্যদের মসজিদে যাওয়ার আহ্বান জামায়াত এমপির সরকারও মনে হয় আশির দশকে ফেরত যাচ্ছে: নাহিদ ইসলাম

শাহপরাণে জ ব্দ কোটি টাকার বু ঙ্গা র চালান

Reporter Name / ৩২৭ Time View
Update : বুধবার, ১৮ জুন, ২০২৫

184

সিলেট মহানগরী থেকে কোটি টাকার ভারতীয় চোরাইপণ্যসহ তিন জনকে আটক করেছে শাহপরাণ (রহ.) থানা পুলিশ।

মঙ্গলবার (১৭ জুন) সকালে সিলেট শহরতলীর সুরমা বাইপাস পয়েন্টে তল্লাসী চালিয়ে ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ী, লুঙ্গি, টি-শার্ট, সিগারেট ও কসমেটিকস ক্রীমসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ভোলা জেলার মনপুরা থানার ভূইয়ার হাট পূর্বের বেড়ীর চর ফয়েজ উদ্দীনের এলাকার মো. আব্দুর রশিদ মাঝির ছেলে রিয়াজ সাইফুল (২৪), সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার মাইনগর (পশ্চিম হাটি) এলাকার মো. নাছির উদ্দিনের ছেলে লিটন (২৩) ও ঝালকাঠি জেলার নলছিটি থানার পশ্চিম খান বাড়ির দপদপিয়া এলাকার মো. আমির আলী খানের ছেলে মো. আলমগীর খান (৩৫)।

গণমাধ্যমে প্রেরিত পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানা যায়, মঙ্গলবার (১৭ জুন) সকালে সিলেট শহরতলীর সুরমা বাইপাস পয়েন্টে পুলিশী চেকপোস্ট চলাকালে সন্দেহভাজন একটি নীল ও হলুদ রঙের পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৭-৫৪৩৬) তল্লাসীর জন্য সঙ্কেত দিলে পিকআপটি দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে পুলিশ ধাওয়া করে মুরাদপুর হাইফা বাজার এলাকায় ব্যারিকেড দিয়ে পিকআপটি জব্দ করে এসময় পিকআপে থাকা তিনজনকে আটক করা হয়। তখন রশি দিয়ে বাধা পিকআপটি তল্লাসী করা হলে তার ভেতর থেকে ভারতীয় শাড়ি, টি-শার্ট (ALLROGGED), লুঙ্গি, Marlboro Gold সিগারেট, Skin Brite Cream:, Clop G Cream , Skin Sunkise Cream  উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৯০ লাখ ৪০ হাজার টাকা।

সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে ভারতীয় চোরাইপণ্যগুলো সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে এনে সিলেট শহরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এ চোরাচালানের আরো একজন সম্পৃক্ত রয়েছে বলেও জানা যায়। উক্ত ঘটনার বিষয়ে শাহপরাণ (রহ.) থানার মামলা (নং-০৮/১৪৪) রুজু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd