• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেট মহানগর ৩৯নং ওয়ার্ড জামায়াতের জনশক্তি সমাবেশ শায়খে কাতিয়ার সাহেবজাদা মাওলানা ইমদাদুল্লাহ আমিনীর দাফন সম্পন্ন ‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করুন’ ব্রিকস সম্মেলনে বার্তা শি জিনপিংয়ের দেশে লোডশেডিং বাড়ছে শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী : স্পিকার শিক্ষাপ্রতিষ্ঠানের ফান্ডে নজর সরকারের, অব্যয়িত অর্থ নিতে চায় রাষ্ট্রীয় কোষাগারে সিপিএলে মিরাজের আগুনে বোলিং হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ দুই ‘উড়ন্ত ক্রেমলিন’ নিয়ে দিল্লিতে পুতিন, কী আছে এতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি মাদ্রাসা শিক্ষার্থীদের ইরান-সমর্থিত হুথিরা এগোচ্ছে ‘বিদ্যুৎ গতিতে’, বিস্মিত বিশ্লেষকরা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ‘আঞ্চলিক পুলিশ’ প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন বিশ্বকাপের স্বপ্ন দেখছে বাংলাদেশ সিকৃবি উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলন স্থগিত বাউল সম্রাট শাহ্ আবদুল করিমের ১৭তম প্রয়াণ দিবস আজ শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তনে স্বনির্ভরতার বিকল্প নেই-ড. নূরুল ইসলাম বাবুল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ জাতিকে চারিত্রিক সংকট থেকে উত্তরণ করতে হবে: বিরোধীদলীয় নেতা

শ্রীলঙ্কায় যাচ্ছেন শাকিব, সঙ্গী জ্যোতির্ময়ী-ফারিণ-সাবিলা

Reporter Name / ২৪৭ Time View
Update : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

354

দেশ সেরা চিত্রনায়ক শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’। দেশের গণ্ডি পেরিয়ে এবার শ্রীলঙ্কায় হতে যাচ্ছে সিনেমাটির দৃশ্যধারনের কাজ। আগামী সপ্তাহে সিনেমাটির বিদেশি অংশের শুটিংয়ে অংশ নেবেন শাকিব খান। এই পর্বে তার সঙ্গে থাকবেন জ্যোতির্ময়ী কুণ্ডু, তাসনিয়া ফারিণ ও সাবিলা নূর।

 

মঙ্গলবার (৬ জানুয়ারি) ঢাকায় ‘প্রিন্স’-এর শুটিং শুরু হয়েছে বলে নির্মাতা সূত্রে জানা গেছে। প্রাথমিক পর্বের শুটিং শেষ করে পুরো ইউনিট শ্রীলঙ্কায় যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নব্বই দশকের আলোচিত ঢাকার আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার কালা জাহাঙ্গীরের জীবনী অবলম্বনে নির্মিত হচ্ছে ‘প্রিন্স’ সিনেমা—এমন গুঞ্জন শুরুতে ছড়ালেও বিষয়টি স্পষ্টভাবে নাকচ করেন পরিচালক হায়াত। তার ভাষ্য অনুযায়ী, সিনেমাটি কোনো নির্দিষ্ট ব্যক্তির জীবনী নয়; এ ধরনের আলোচনা সম্পূর্ণই গুজব।

 

আসন্ন ঈদুল ফিতরে মুক্তিকে লক্ষ্য করে নির্মিত হচ্ছে ‘প্রিন্স’। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে তিন নায়িকা হিসেবে থাকছেন—জ্যোতির্ময়ী কুণ্ডু, তাসনিয়া ফারিণ ও সাবিলা নূর।

এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, শরীফ সিরাজ প্রমুখ।

 

দেশের বাইরে শুটিং ও তারকাবহুল হওয়ার কারণে শুরু থেকেই ‘প্রিন্স’ নিয়ে দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd