• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জাতীয়তাবাদী আদর্শ থেকে একচুলও সরিনি: ঢাকা রেঞ্জ ডিআইজি আর্জেন্টিনার বিশ্বকাপের প্রাথমিক দলে আছেন যারা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কমিশন গঠন করা হবে: তথ্যমন্ত্রী যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি ‘অর্ধেক কমে গেছে’, বিকল্প বাজার কতদূর? পুলিশ ক্লিয়ারেন্স সেবা দ্রুত করার কাজ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী বাজার সিন্ডিকেট ভাঙতে এআই নজরদারিতে যাবে সরকার: বাণিজ্যমন্ত্রী জাহাজ থেকে ডিজেল পাচারের সময় ৯ পাচারকারী আটক, ৪ হাজার লিটার ডিজেল উদ্ধার হবিগঞ্জ-৪ আসনের এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সালকে মন্ত্রী করার দাবিতে মাধবপুরে মানববন্ধন। হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ১৪৫৯ ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার! জৈন্তাপুরে নি হ ত তাহসিন অষ্টম শ্রেণির ছাত্র, আ*শঙ্কাজনক এসএসসি পরীক্ষার্থী বিশ্ব মা দিবস আজ ভারতে সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জামায়াত আমিরের রোদের দেখা পেতেই ধান শুকানোর চেষ্টায় হাওরের কৃষকেরা টিলাগড় ক্লাবের কমিটি বাতিল, অ্যাডহক কমিটি গঠন ৪১৩ করেও স্বস্তিতে নেই বাংলাদেশ, মিরপুরে পাকিস্তানের দাপট সরকার গণতন্ত্র ও সংবিধানবিরোধী কাজ করছে: গোলাম পরওয়ার গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নোংরা পরিবেশ ও পানি সংকটে দুর্ভোগে রোগীরা দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল ৩ সন্তানের দেহ পড়েছিল মেঝেতে, হাত-মুখ বাঁধা মা ছিলেন জানালার পাশে

সংগীতকে বিদায় জানালেন অরিজিৎ সিং

Reporter Name / ২১৬ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

296

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। তার কণ্ঠের জাদুতে মজে গানের দুনিয়া। হিন্দি কিংবা বাংলা, উভয় ভাষাতে গান গেয়ে ভক্ত ও সমালোচকদের মাঝে অবিস্মরণীয় সাফল্য অর্জন করেছেন।তবে সংগীত অনুরাগীদের জন্য এবার বড় এক দুঃসংবাদ দিলেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং। আর কোনো নতুন সিনেমার গানে (প্লেব্যাক) কণ্ঠ দেবেন না বলে ঘোষণা দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন, ‘হ্যালো, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। শ্রোতা হিসেবে গত এতগুলো বছর ধরে আপনারা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ।’

 

প্লেব্যাক কণ্ঠশিল্পী হিসেবে কাজ করবে না ‍উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, এখন থেকে আমি প্লেব্যাক কণ্ঠশিল্পী হিসেবে আর কোনো নতুন কাজ করব না। আমি এখানেই ইতি টানছি। এটি সত্যিই একটি চমৎকার পথচলা ছিল।’

 

অরিজিতের এমন হুট করে দেওয়া ঘোষণায় ভক্তদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কেন তিনি ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় সিনেমার গান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। তবে তিনি সিনেমার বাইরে ব্যক্তিগত প্রজেক্ট বা লাইভ কনসার্টে নিয়মিত থাকবেন কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো বার্তা দেননি।

 

প্রসঙ্গত, দীর্ঘ ক্যারিয়ারে ‘তুম হি হো’, ‘চান্না মেরেয়া’, ‘বিনা কাটে’র মতো অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছেন এই শিল্পী। তার বিদায়ে প্লেব্যাক ইন্ডাস্ট্রিতে এক বিশাল শূন্যতা তৈরি হবে বলে মনে করছেন সংগীত সমালোচকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd