• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আগস্টে লঘুচাপের সঙ্গে বন্যার পূর্বাভাস সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মা ম লা সিলেটে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ ইমামস’ আলোচনা সভা অনুষ্ঠিত শিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল এসএমপির নতুন কমিশনারের দায়িত্ব গ্রহণ সিলেটে চায়ের দোকানে বসে বন্ধুদের নিয়ে এইচএসসির খাতা দেখছিলেন পরীক্ষক সিলেটে বিদ্যুতের দ্বিগুণ বিলের অভিযোগে সয়লাব ফেসবুক অস্ত্র-খুনের মামলায় ১০ দিনের রিমান্ডে সন্ত্রাসী ডেভিড ইমন বিশ্বনাথে ‘প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন’র পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ এনসিপির মামলায় জেলা ছাত্রদল সভাপতি সহ ১১ জনের জামিন শ্রীমঙ্গলে লেবু বাগানে বালু সিন্ডিকেট মাধবপুরে পিআইও নূর মামুনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, বদলি স্থগিত নিয়েও প্রশ্ন কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাসহ ১৩ জনকে হত্যার হুমকি রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত তারেক রহমানের হাতে ন্যস্ত: মির্জা ফখরুল এমসি কলেজ ছাত্রাবাসে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ ক্রিকেট দল ছড়িয়ে পড়েছে রোনালদো-জর্জিনার বিয়ের আমন্ত্রণপত্র, আসল নাকি গুঞ্জন? টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে বিএনপিকে ফ্যাসিবাদের দিকে নেওয়া হচ্ছে : মিয়া গোলাম পরওয়ার রেল সচিবকে নিয়ে জাফলংয়ে মন্ত্রী আরিফ

সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে ছাড় দেওয়া হবে না: অ্যাডভোকেট জুবায়ের

Reporter Name / ২১ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

29

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, জুলাই বিপ্লবের শহীদদের ত্যাগের মর্যাদা রক্ষা এবং ন্যায়বিচার ও সাম্যভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াত আপসহীন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার এবং গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে বর্তমান সরকারকে কোনো ছাড় দেওয়া হবে না। এই দেশে নতুন করে কোনো দল বা গোষ্ঠীকে ফ্যাসিস্ট হওয়ার সুযোগ দেওয়া হবে না।

শনিবার (১ আগস্ট) বাদ আসর সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত এক বিশাল গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে নগরীর ঐতিহাসিক কোর্টপয়েন্টে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিশাল গণমিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জুবায়ের বলেন, ২৪-এর জুলাই গণঅভ্যুত্থান কোনো একক দলের কৃতিত্ব নয়, এটি ছাত্র-জনতার সম্মিলিত ত্যাগের ফসল। তৎকালীন ফ্যাসিস্ট সরকার এই বিপ্লব ঠেকাতে ১ আগস্ট জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরকে নিষিদ্ধ করেছিল। কিন্তু আমরা মাথা নত করিনি। অথচ অত্যন্ত পরিতাপের বিষয়, গণঅভ্যুত্থানের পর নতুন সরকার ক্ষমতায় এলেও জাতি কাঙ্ক্ষিত পরিবর্তন দেখতে পাচ্ছে না। জুলাই সনদ উপেক্ষা এবং গণভোটের রায় বাতিলের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, বিএনপি অন্তর্বর্তীকালীন সময়ে ঐক্যের অঙ্গীকার করলেও ক্ষমতায় গিয়ে তারা জুলাই সনদ থেকে সরে দাঁড়িয়েছে। অবিলম্বে জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। সংস্কার ইস্যুতে কোনো টালবাহানা সহ্য করা হবে না। শীঘ্রই ১১ দলীয় ঐক্যের ব্যানারে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান এবং অঞ্চল টীম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম সরকারের সমালোচনা করে বলেন, ক্ষমতায় যাওয়ার ৫ মাসে এই সরকার জাতিকে কেবল দুর্ভোগ উপহার দিয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। গ্যাস সংকট ও ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত। রাস্তাঘাট সংস্কারে কোনো কার্যকর উদ্যোগ নেই। অবিলম্বে জনদুর্ভোগ লাঘব করে জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী, মাওলানা ইসলাম উদ্দিন, ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু, শ্রমিক নেতা আবদুল্লাহ আল ফারুক এবং শাহপরান পশ্চিম থানা আমীর রফিকুল ইসলাম মজুমদার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আজিজুল ইসলাম।

সমাবেশ ও গণমিছিলে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনতা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd